Wheel

Wheel Welcome, Visitor!We invite you to keep up with WHEEL happenings, on Bangladesh business and around t in our magazine.

we along with some intellectual and a group of enthusiastic youngsters are publishing a world standard Business Magazine “Wheel” from Bangladesh. Prior to publishing the inaugural issue, we set our goal to publish a need-based magazine for the people related to Business Houses and Business Schools. Keeping this in our mind, we have selected some potential sections on Industrialization, Capital Mar

ket, Technology, Power & Energy, Business Idea, Travel for Business, RMG, Business School etc. In the mean time,the masterminds are incorporated with more than 3000 business conglomerates, entrepreneurs, Government high officials’ including Ministers and head of the business schools in the list. It is a matter of happiness that insightful and energetic writers coming up to make their contribution to this business periodical are found to be professional and highly objective in analyzing issues. We encourage them to work harder and elevate standard of this magazine. Readers, writers, and our workers are like a family. None is of less importance here, we consider our readers our guides and writers. You can write whatever you think about us or Bangladesh Business. If you find this magazine worthy please do tell others, but if you find any wrong with us just tell us that we amend ourselves. Hope our magazine will speak for Bangladesh Business and be of use and guidance for our future leaders in business.

13/01/2017

এয়ার কন্ডিশনারের যত্নে করণীয় ৩টি প্রয়োজনীয় বিষয়

Air conditioner is very essential household device for summer countries like Bangladesh. But to keep up the efficient service from this device, it need some maintenance tasks to follow regular basis. It is also useful to prolong the machine life span. There are some important steps to maintain your air conditioning device for best service.
বাংলাদেশ ক্রান্তিয় অঞ্চলে অবস্থিত নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ। সারা বছর আবহাওয়া মোটামুটি নাতিশীতোষ্ণ থাকলেও ক্রান্তিয় প্রভাবেই গ্রীষ্মকালে তাপমাত্রা কিছুটা অসহনীয় হয়ে ওঠে। এ সময়ে একটা এয়ার কন্ডিশনার আপনার পারিপার্শ্বিক আবহাওয়াকে আরামদায়ক অবস্থায় রাখার জন্য খুবই জরুরী ভূমিকা পালন করে। আজকাল অনেক বাসা বা অফিসেই এয়ার কুলার বা কন্ডিশনার ব্যবহার হয়ে থাকে। কিন্তু তা সত্ত্বেও এটি যথাযথভাবে যত্ন না নেয়ার কারণে নানা ধরণের বিপত্তি ঘটে। এর মধ্যে অতিরিক্ত বিল থেকে শুরু করে এসি ঠিকমত কাজ না করার মত ঝামেলাগুলো অন্যতম। আজকের আলোচনায় এয়ার কুলার বা কন্ডিশনার রক্ষণাবেক্ষণ বিষয়ে কিছু দিক নির্দেশনা দেয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে আপনি দৈনন্দিন প্রয়োজনীয় এ যন্ত্রটিকে আরও দক্ষতার সাথে ব্যবহার করতে পারেন।

১. নিয়মিত ফিল্টার চেক করুন:
এয়ার কুলারের সবচেয়ে ব্যবহৃত অংশগুলোর মধ্যে ফিল্টার অন্যতম। বেশিরভাগ উইন্ডো টাইপ মডেলের ফিল্টার ফ্রন্ট প্যানেল থেকে খোলা যায়। মাসে অন্তত একবার এই ফিল্টারটি খুলে গরম পানি এবং ডিস ওয়াশিং ডিটারজেন্ট বা সাদা ভিনেগার দিয়ে পরিস্কার করা উচিত। ধোয়ার পর ফিল্টারটি যথাস্থানে লাগানোর আগে এটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। সব সময় না হলেও যে ঋতুতে এসি বেশি ব্যবহার হয়, সে সময়টায় ফিল্টারটিকে নিয়মিত পরিষ্কার রাখা জরুরী। যদি ঘরে পোষা প্রাণী থাকে বা আপনার এলার্জি জণিত সমস্যা থাকে, তবে আরও ঘনঘন ফিল্টার পরিষ্কার করতে পারলে ভাল হয়। ফিল্টারে কোন ধরণের ছেঁড়া-ফাটা থাকলে এটা যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন করে ফেলতে হবে।

২. কয়েলের যত্ন নিন:
ফিল্টারের মতই এয়ার কুলারের কন্ডেনশার কয়েল আরেকটি জরুরী যন্ত্রানুসঙ্গ। এটিতে ময়লা জমলে এসি ঠিকমত কাজ করতে পারে না এবং আপনি যথাযথ সার্ভিস থেকে বঞ্চিত হন। এমনকি এ কারণে আপনার মাসিক ইলেকট্রিসিটি বিলও স্বাভাবিকের তুলনায় বেশি হতে পারে। প্রতি ঋতুর শুরুতে অন্তত একবার কয়েল পরীক্ষা করা এবং প্রয়োজন মত পরিষ্কার করা জরুরী। শুরুতে এয়ার কন্ডিশনারটিকে পুরোপুরি খুলে কয়েলটিকে বের করে নিতে হবে। এয়ার ব্লোয়ার বা ছোট ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করে কয়েলের ময়লা পরিষ্কার করা যায়। প্রয়োজন হলে চিকন ব্রাশ এবং স্প্রে বোতল ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কোনভাবেই কয়েলের এ্যালুমিনিয়ামের ফিনগুলো বেঁকে না যায়। যদি বেঁকেও যায় তবে সেগুলোকে সোজা করে দিতে হবে। ফিনগুলো আঁকা-বাঁকা থাকলে কয়েল পরিষ্কার করেও কোন ফল পাওয়া যাবে না।

৩. ইনসেক্ট নেট এবং ওয়াটার ট্রে পরিষ্কার রাখুন:
ইদানীং কালের বেশিরভাগ এসির সঙ্গেই ইনসেক্ট নেট দেয়া থকে। এটি বাইরের বড় ময়লা এবং পোকা-মাকড় এসির মাধ্যমে ঘরে ঢুকতে বাধা দেয়। এটি নিয়মিত পরিষ্কার না রাখা হলেও সেটা এয়ার কুলারের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাই এটিকে সবসময়ই পরিষ্কার রাখা উচিত। সাধারণত এ অংশটি এসির বাইরের দিকেই থাকে। ফলে এটা পরিষ্কার করতে হলে খুব বেশি কষ্ট করতে হয় না। একটু খেয়াল করলেই দেখা যাবে, এসির বাষ্প নির্গমনের জন্য এর নিচে একটি ওয়াটার ট্রে থাকে। এই ট্রে-এর পানিটুকু নিয়মিত পরিষ্কার করা না হলে সেখানে মশা-মাছির মত ক্ষতিকারক কীটগুলো ডিম ছেড়ে বংশবিস্তার করতে পারে। পাশাপাশি ট্রেতে বেশি পানি জমে গেলে তা উপচিয়ে ঘর নোংরা হবার সম্ভাবনা থাকে।

মোটামুটি এ তিনটি বিষয় খেয়াল রাখলেই এয়ার কন্ডিশানারটি থেকে সবচেয়ে ভাল সার্ভিসটি আশা করতে পারেন। এছাড়াও মাঝে-মধ্যে কোন সমস্যা দেখা দিলে সেটাতে অবহেলা না করে যত দ্রুত সম্ভব সার্ভিসিং করে নিলে এ ডিভাইসটি আপনাকে সেবা দিয়ে যাবে বহুদিন পর্যন্ত।

ডাক্তর- প্রেম, অপ্রেম এবং অতিপ্রেম! By: Zakaria Swapan==========================নোট: ডাক্তর বালিকারা আমার অতি পছন্দের। আ...
24/04/2014

ডাক্তর- প্রেম, অপ্রেম এবং অতিপ্রেম!
By: Zakaria Swapan
==========================
নোট: ডাক্তর বালিকারা আমার অতি পছন্দের। আমার তরুণ বয়সে (আমি কি বুইড়া অইয়া গেছি!) কয়েকজন ডাক্তর আমাকে তাদের জীবনে পাইতে চাইছেন। তাদের আবেগের প্রতি শ্রদ্ধা রেখেই সত্য কয়টা ঘটনা বলছি। -

ঘটনা: রামেক
ডাক্তরদের বিষয়ে আমি বছরখানেক আগে একটা লেখা সামুতে দিছিলাম। তারপর ধরেন, আমার গুষ্টি উদ্ধার। তাই বলে চুপ কইরা থাকন যায়। রাজশাহীদের সম্বাদিকগো পিটাইছে ইন্টার্ণি ডাক্তররা। ওগো কাম সম্বাদিক পিটানো! সেই তর্ক না করে কিছু অভিজ্ঞতা শেযার করি।
এর আগে দেখলাম- বারডেমে চিকিৎসকরা এক রোগীর আত্মীয়ের বিরুদ্ধে মামলা ঠুকছে। আর রোগীর স্বজনদের মারধর এখন হসপিটালে একটা নৈমিত্তিক ঘটনায় রূপান্তর হয়েছে। আবার বলপ্রয়োগে শান্ত হতেও দেখা যায়।
যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের ভুল চিকিৎসার দায় স্বীকার করেছে ল্যাব এইড। ক্ষতিপূরণও দিয়েছে। একজন শিক্ষকের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

এক.
মাস দুয়েক আগের কতা। বঙ্গবন্ধু হসপিটালে আউটডোরে গেছি, নিজের একটা সমস্যা লইয়া। তিনজন ডাক্তার বসে আছেন। দুইজন স্মার্টফোনে ব্যস্ত। একজন নারী ডাক্তার বিরক্তির সাথে কইলেন- বলেন-কী সমস্যা? কইলাম। ডাক্তর কি লিখবো- এইডা লইয়া টেনশনে। সিরিয়াল এন্ট্রি করা এক নার্স বললো আফা দুইডা সিল মাইরা দ্যান, আর কন স্ট্রিম বাথ লইতে! তাই দিলো। আমি চইলা আইলাম।

দুই.
২০০৯ সালের কতা। বারডেম হসপিটালে। শাহবাগে। সদ্য পিতা হলাম। ডাক্তর কইলো পুলা পুরাই সুস্থ। ফটো লাইটের তলে কতক্ষন থাকবো, তারপর লইয়া যাইবো ওয়ার্ডে। আমি তখনো পিতা হবার পর ফেসবুকীয় উচ্ছ্বাস উপভোগ করতে পারছিলাম না। মিষ্টি আনা লাগবো- এক নার্স কইলো তারাতারি মিষ্টি আনেন।
ছোট ভাইকে পাঠাইলাম। আমার মা তার প্রথম নাতিকে কোলে লইয়া বইসা আছেন। আমাকে ডেকে কইলেন- নাতি তো কান্দে আস্তে। একটা সমস্যা আছে। ডাক্তররে ক। আমি একজন ডাক্তরের কাছে যাই। তিনি কইলেন- এইডা ব্যাপার না।
আমার মা মানতে চাইলেন না। পরে ডাক্তর আমগো জোরাজুরি দেইখা কইলো পাশে শিশু ওয়ার্ডে লইয়া যান। দ্রুত নিলাম। ছেলেটার শরীর নীল অইয়া যাইতেছে। ডাক্তর বিপ্লব কইলো এখন লাঞ্চ আওয়ার। পরে আয়েন। আমি অনেক অনুনয় করলাম। কিন্তু ডাক্তরের মন গলাইতে ব্যর্থ। শেষে চিৎকার করলে সিনিয়র একজন এসে কইলেন- এ বাচ্চাকে এখনই আইসিইউতে দাও। তারপর স্কাবুর সামনে ১৯ দিন আমরা কাটাইছি।

তিন.
আমার মা অসুস্থ। তার মেয়েলি সমস্যা। আমি এই ডাক্তার ওই ডাক্তার দেখাই সবাই কয় কিচ্ছু অয় নাই। পরে একটা টেস্ট তিনবার করানোর পর পরমাণুতে ধরা পড়লো তার সমস্যা আছে। তার আগে ল্যাব এইড, পিজি এবং ইবনে সিনায় টেস্ট হইলো। সব ভালো।

চার.
আমার আব্বা অসুস্থ। একটা বেসরকারি হাসপাতালে ভর্তি। তখন মোবাইলটা নতুন আইছে। ডাক্তারে খুঁইজা পাই তো নার্সরে পাই না অবস্থা। রাইতের কালে নার্স প্রেমালাপে মগ্ন। আমি খুবই বিনীতভাবে তার সহায়তা চাইলে- যান, আইতাছি এইসব কইয়া পার করে। পরে আর কি! উপরের থেকে চাপ দিয়া কাম করাইতে অইলো!

পাঁচ.
আম্মার দাঁতের সমস্যা। পিজি হসপিটালের ডেন্টাল বিভাগের দ্বারস্থ হইলাম। কইলো ফিলিং করলে চলবো। তা করাও হলো। কিন্তু নিয়ম মাননের পরে দুই ঘন্টা পরে ফিলিং হাওয়া। পরে বাইরে এক ডাক্তারকে দেখাইলাম। কইলো অপারেশন লাগবো। আসলে তাই ইনফেকশন হয়ে গেছে, মাড়িতে। অপারেশন করানো হলো। এক দশকেরও বেশি সময় ধরে তিনি, আলহামদুলিল্লাহ সুস্থ।

ছয়.
আমার উচ্চ রক্তচাপের বেরাম। ঢাকা মেডিকেল থেকে কইলো হার্টে প্রবলেম। ছুইটা গেলাম হার্ট ফাউন্ডেশনে। সেখানকার ডাক্তাররা টেস্ট কইরা কইলো ঢামেক ভুলি কইছে।

সাত.
আমার এলাকার এক ভদ্র মহিলা ক্যান্সারে আক্রান্ত । লইয়া গেলাম ক্যান্সার হাসপাতালে। সেখানে ডাক্তার দেখাইতেই দিন শেষ। পরের দিন কইলো রেডিও থেরাপি লাগবো- তয় সিরিয়াল পাইতে পাইতে দুই মাস। ট্যাকা দিলে দ্রুত।
এ রকম ঘটনা লিখতে লিখতে পাতা ভরে যাবে- শেষ হবে না।

এবার কিছু ভালো খবরও বলি-
এক.
আমাদের এক ছোট ভাই এক্সিডেন্ট কইরা আহত। তারে কুমিল্লা মেডিকেলে নেয়া অইলো। ডাক্তাররা তারে ৬ ঘন্টা অপারেশন করছে। সব ডাক্তরা ছুটোছুটি, মনে অইবো তাগো। আসলেই তো তাই অওনের কতা।
পরে ঢাকায় তার অপারেশন অইছে- ঢামেকে। ৭ ঘন্টা। ডাক্তার ফিরোজ কাদির করছে। তখন তার মুখের দিকে তাকিয়ে মনে হইছে, ডাক্তররা আসলেই মহান।

দুই.
আমার উচ্চ রক্তচাপ লইয়া অনেক ঘাটের পানি খাইবার পর বরেন চক্রবর্তীর দ্বারস্থ অইলাম। তার পরামর্শে ভালো আছি- আলহামদুল্লিাহ। সমস্যা হলে ফোন করা যায়, পরামর্শও দেন। বিরক্ত হন না।

তিন.
আমার এক খালা অসুস্থ। তাকে লইয়া সলিমুল্লায় গেলাম। সেখানে আমাদের ছোট ভাই হিমু পড়তো। তার সুবাধে চিকিৎসকরা খালার অতি যত্নে অপারেশন করে দিয়েছেন।

আমার নিচের উদাহরণগুলো বেশি করে চাই। উপরের গুলো এড়িয়ে চলতে চাই। সম্বাদিক পিটাইয়া, স্যার বলতে বাইধ্য কইরা ডাক্তররা আসলে নিজেদের অবস্থান হারাচ্ছেন। আমরা সেটি চাই না।

দল-মত- সামর্থ-ধর্ম-শ্রেণি বিবেচনা করে চিকিৎসা নয়। সবার প্রতি সমান গুরুত্ব দরকার। খুবই দরকার। একজন ডাক্তারের ক্ষণিকের ভুল সিদ্ধান্ত একজন মানুষের দৈহিক মৃত্যু ঘটাতে পারে। সচেতন হলে এটি এড়ানো সম্ভব।
আমাদের সামনে ডাক্তারের অবহেলার অনেক চিত্র আছে। অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ থেকে ৭ জন ছাত্র শিক্ষক ডাক্তারের অবহেলায় মারা গেছেন। এমন মৃত্যু অমার্জণীয় অপরাধ হিসাবে গণ্য। টাকা দিয়ে দায় সারলেও একজন মানুষের জীবন থামিয়ে দেয়ার অধিকার কারো নেই।

বিদ্যুতের ব্যবসার জন্য গ্যাসসমৃদ্ধ বাংলাদেশই পছন্দের গন্তব্য হিসেবে দেখছে GE--------------------------------------------...
14/04/2014

বিদ্যুতের ব্যবসার জন্য গ্যাসসমৃদ্ধ বাংলাদেশই পছন্দের গন্তব্য হিসেবে দেখছে GE
--------------------------------------------------------------------
বিনিয়োগের সিদ্ধান্তগুলো দ্রুত নেয়ায় বাংলাদেশের বিষয়ে তাদের আগ্রহ তৈরি হয়েছে বলে ভারতীয় পত্রিকা মিন্টকে জানিয়েছেন কোম্পানির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বনমালী আগরওয়ালা।

মিন্টের এক প্রতিবেদনে বলা হয়, গ্যাসের অভাবে ভারতে মোট নয় হাজার ৩২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থবির হয়ে আছে। তাই বিনিয়োগের সিদ্ধান্তগুলো দ্রুত নেয়ায় বাংলাদেশের বিষয়ে তাদের আগ্রহ তৈরি হয়েছে বলে ভারতীয় পত্রিকা মিন্টকে জানিয়েছেন কোম্পানির দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী বনমালী আগরওয়ালা।
মিন্টের এক প্রতিবেদনে বলা হয়, গ্যাসের অভাবে ভারতে মোট নয় হাজার ৩২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থবির হয়ে আছে। তাই বিদ্যুতের ব্যবসার জন্য গ্যাসসমৃদ্ধ বাংলাদেশকেই পছন্দের গন্তব্য হিসেবে দেখছে কোম্পানিটি।
আগরওয়ালা মিন্টকে বলেন, “আমাদের এই অঞ্চলে আমরা বাংলাদেশে ব্যবসা চালু রাখতে পারি। তাদের গ্যাস থাকায় তারা এবিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। বিদ্যুৎ উৎপাদনের প্রেক্ষিতে এই মুহূর্তে বাংলাদেশে নতুন করে গ্যাসভিত্তিক বিদুৎ প্রকল্প নিয়ে আমাদের কর্মকাণ্ড চলছে।”
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ১৩৫ দশমিক ৮ বিলিয়ন ঘনফুট গ্যাসের উল্লেখযোগ্য মজুদ আছে। ১০ হাজার ২৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্প ছাড়াও আগামী পাঁচ বছরে দেশটির মোট ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
শ্লথ প্রবৃদ্ধি, ঋণের চড়া সুদ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে বিলম্বের কারণে ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অনেক প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ঋণদাতা ও বিক্রেতাদের অর্থ পরিশোধের ক্ষমতা হারাচ্ছে উদ্যোক্তারা।
ভারতের দুই লাখ ৩৭ হাজার ৭৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার মধ্যে ২১ হাজার ৩৮২ মেগাওয়াট বিদ্যুৎ আসে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। এই সমস্ত বিদ্যুৎ প্রকল্পের অন্তত ৭০ শতাংশ উৎপাদনক্ষমতা কাজে লাগাতে হলেও প্রতিদিন ৭১ দশমিক ৭ মান ঘনফুট মিটার গ্যাসের প্রয়োজন হয়। অথচ ভারতের মোট গ্যাস সরবরাহই তার চেয়ে অনেক কম।
এর বাইরে নির্বাচনের কারণে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব স্থগিত থাকায় অস্বস্তিতে আছে কোম্পানিটি।
নির্বাচন কমিশনের নির্দেশে অন্ধ্র প্রদেশ, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, কর্ণাটক, ওড়িশা ও পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব স্থগিত রয়েছে।
ইউএসবি গ্লোবাল ইক্যুইটি রিসার্চের গত ৩ এপ্রিলের এক প্রতিবেদনে বলা হয়, “আমাদের ধারণা, আরো অনেকগুলো রাজ্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার জন্য নির্বাচন শেষ হওয়ার অপেক্ষায় আছে। এটা বাস্তবায়িত হলে তা রাজ্যের বিদ্যুৎ বোর্ডের জন্য ভাল হবে এবং তাতে বিদ্যুৎ খাতও লাভবান হবে।”
সিদ্ধান্তগ্রহণে দ্রুততা ও নীতির বিষয়ে স্বচ্ছতা আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জেনারেল ইলেক্ট্রিক।
বিষয়টি চলমান লোকসভা নির্বাচনেও গুরুত্ব পেয়েছে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে, “কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ‘কর সন্ত্রাস’ ও ‘অনিশ্চয়তা’ চাপিয়ে দিয়েছে। এটা ব্যবসায়ী শ্রেণির মধ্যে উদ্বেগ তৈরি করা ও বিনিয়োগ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলা ছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

আগরওয়ালা মিন্টকে বলেন, “আমাদের এই অঞ্চলে আমরা বাংলাদেশে ব্যবসা চালু রাখতে পারি। তাদের গ্যাস থাকায় তারা এবিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। বিদ্যুৎ উৎপাদনের প্রেক্ষিতে এই মুহূর্তে বাংলাদেশে নতুন করে গ্যাসভিত্তিক বিদুৎ প্রকল্প নিয়ে আমাদের কর্মকাণ্ড চলছে।”

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ১৩৫ দশমিক ৮ বিলিয়ন ঘনফুট গ্যাসের উল্লেখযোগ্য মজুদ আছে। ১০ হাজার ২৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রকল্প ছাড়াও আগামী পাঁচ বছরে দেশটির মোট ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।

শ্লথ প্রবৃদ্ধি, ঋণের চড়া সুদ এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে বিলম্বের কারণে ভারতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ অনেক প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ঋণদাতা ও বিক্রেতাদের অর্থ পরিশোধের ক্ষমতা হারাচ্ছে উদ্যোক্তারা।

ভারতের দুই লাখ ৩৭ হাজার ৭৪৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনক্ষমতার মধ্যে ২১ হাজার ৩৮২ মেগাওয়াট বিদ্যুৎ আসে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। এই সমস্ত বিদ্যুৎ প্রকল্পের অন্তত ৭০ শতাংশ উৎপাদনক্ষমতা কাজে লাগাতে হলেও প্রতিদিন ৭১ দশমিক ৭ মান ঘনফুট মিটার গ্যাসের প্রয়োজন হয়। অথচ ভারতের মোট গ্যাস সরবরাহই তার চেয়ে অনেক কম।

এর বাইরে নির্বাচনের কারণে বিভিন্ন রাজ্যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব স্থগিত থাকায় অস্বস্তিতে আছে কোম্পানিটি।

নির্বাচন কমিশনের নির্দেশে অন্ধ্র প্রদেশ, দিল্লি, হরিয়ানা, ঝাড়খন্ড, কর্ণাটক, ওড়িশা ও পশ্চিমবঙ্গে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব স্থগিত রয়েছে।
ইউএসবি গ্লোবাল ইক্যুইটি রিসার্চের গত ৩ এপ্রিলের এক প্রতিবেদনে বলা হয়, “আমাদের ধারণা, আরো অনেকগুলো রাজ্য বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার জন্য নির্বাচন শেষ হওয়ার অপেক্ষায় আছে। এটা বাস্তবায়িত হলে তা রাজ্যের বিদ্যুৎ বোর্ডের জন্য ভাল হবে এবং তাতে বিদ্যুৎ খাতও লাভবান হবে।”
সিদ্ধান্তগ্রহণে দ্রুততা ও নীতির বিষয়ে স্বচ্ছতা আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জেনারেল ইলেক্ট্রিক।

বিষয়টি চলমান লোকসভা নির্বাচনেও গুরুত্ব পেয়েছে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে, “কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ‘কর সন্ত্রাস’ ও ‘অনিশ্চয়তা’ চাপিয়ে দিয়েছে। এটা ব্যবসায়ী শ্রেণির মধ্যে উদ্বেগ তৈরি করা ও বিনিয়োগ পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলা ছাড়াও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”

কাল থেকে রাজধানীতে নামছে ২০টি ওয়াই-ফাই সুবিধার বাস================================উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির ২০টি...
09/04/2014

কাল থেকে রাজধানীতে নামছে ২০টি ওয়াই-ফাই সুবিধার বাস
================================
উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির ২০টি বাসে বৃহস্পতিবার থেকে ওয়াই-ফাই চালু হচ্ছে। বাসগুলোর নাম দেওয়া হয়েছে ডিজিটাল বাস।

এ বাসগুলো একই সঙ্গে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। ফলে বাসটি কোথায় কতো দূরে আছে। তাও যাত্রীরা যানতে পারবেন বাড়িতে বসেই।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।

বৃহস্পতিবার ফার্মগেটে বাসগুলোতে ওয়াই-ফাই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

জানা গেছে, প্রতিটি বাসে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের চারটি থ্রিজি ওয়াই-ফাই রাউটার থাকবে। ফলে একটি বাসে অন্তত ৪০ জন যাত্রী যে কোনো স্মার্ট ডিভাইস দিয়ে ইন্টারনেটের দুনিয়ায় ঢু মারতে পারবেন।

এ ক্ষেত্রে প্রতিটি বাসে দশটি বারকোড যুক্ত স্টিকার থাকবে। গ্রাহককে তার ডিভাইসটি দিয়ে একটি ছবি তুলে ওয়াই-ফাই নেটওয়ার্কে ঢুকতে হবে।

এটুআই প্রকল্পের পিপল পারসপেটিভ বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা এ বিষয়ে বলেন, জনগনকে আরও বেশি তথ্য প্রযুক্তিবান্ধব করতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এতে চলতি পথের সময়টিও তারা কাজে লাগাতে পারবেন, যা দেশকে ডিজিটাল কার্যক্রমের পথে আরও এগিয়ে নেবে।

মুক্তা জানান, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত কয়েকটি পকেটে টেলিটকের নেটওয়ার্কে সমস্যা আছে। এগুলো ঠিক করতে বলা হয়েছে। তার দাবি বাসটি ৫৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে চললেও ইন্টারনেট ব্যবহার করতে যাত্রীদের কোনো সমস্যা হবে না।

এটুআই-এর দাবি, রাজধানীর বাস যাত্রীদের অন্তত ১০ শতাংশ স্মার্ট ডিভাইস ব্যবহার করেন। তাই এসব ব্যক্তিদের জন্য এটি খুবই উপকারী হবে।

ভবিষ্যতে অন্যান্য রুটের বাসগুলোতেও একই সেবা চালু করা সম্ভব হবে বলেও মনে করছেন তারা।

এটুআই কর্মকর্তারা আরও বলেন, বাসগুলোতে ভেহিক্যাল ট্রাকিং প্রযুক্তি থাকবে। তাই একটি বিশেষ অ্যাপের মাধ্যমে গ্রাহক ঘরে বসেই দেখতে পাবেন তার স্টপেজের পরবর্তী বাসটি কতো দূরে আছে।

তবে অ্যাপটি এখনও তৈরির প্রক্রিয়ায় রয়েছে। খুব তাড়াতাড়ি এটি উন্মুক্ত করার কাজ চলছে। তবে এর আগে ওয়েবসাইট থেকে চাইলে যাত্রীরা বাসের অবস্থান জানতে পারবেন।

একই সঙ্গে এর মাধ্যমে বিআরসিটি কর্তৃপক্ষ তাদের অফিসে স্থাপিত ড্যাসবোর্ডর মাধ্যমে জানতে পারবে বাসটি কোথায় কি অবস্থা আছে। তা ছাড়া একটি বাস কয়টি ট্রিপ দিল বা নির্দিষ্ট গন্তব্যে সেটি যাতায়াত করছে কিনা তাও পরীক্ষা করা যাবে।

Rural Tourism: A Booming Sector for Bangladesh Economy------------------------------------------------------------------...
05/04/2014

Rural Tourism: A Booming Sector for Bangladesh Economy
---------------------------------------------------------------------------
Hasina Begum, Toyama, Japan
--------------------------------------------------------------------------
It is almost four years since I visited my motherland, Bangladesh. The reason of my visit was quite grandiose, one of the most important events of my life, my AKTH. On December 23, 2010 I got married to Dr. Md. Musfiquzzaman Akanda at Dhaka Sheraton Hotel. Most of our relatives attended the program. It is a magnificent memory of my life.

My brother Md. Zahirul Islam arranged round trip air ticket to Cox’s Bazar. He was kind enough to manage our stay at Seagull Hotel for three nights. We enjoyed Cox’s Bazaar sea beach, Inani sea beach, Saint Martin etc. Overall, we enjoyed our first couple of days very much in Bangladesh. During our stay in Bangladesh, besides all the joy and happiness that we were sharing, I was also discovering Bangladesh in a new way. The beauty of Bangladesh was telling me the immense opportunity it has in its nature. Still I can remember the villages, the roads, the gentle breeze, people, their smiles and the life in everything. When we came back to Dhaka, I was thinking about it. After all these years, I thought that I should let my feelings flow and let others know. I was talking to my brother few days ago and I was telling him about all these. He encouraged me to put my thoughts into few pages. I didn’t know where to start and where to finish. I felt that I need reams of papers to write about the prospects of tourism in Bangladesh.

Tourism is world's one of the largest industry and a major source of employment and revenue in many countries. According to the World Tourism Council, last year tourism alone produced over $6 trillion in revenue. It provided jobs to around 221 million people globally. It is expected that by 2015 it will be providing some 269 million jobs. Between 2006 and 2015, tourism's growth rate is expected to be 4.6 percent on an average per year. Tourism, on a national scale, not only can produce employment but also can be a major source of renewable export. It must be noted, however, that to be a renewable resource, tourism must be developed in a sustainable manner. That means where ecologies are fragile, numbers and activities must be tightly controlled; pollution must be checked, and local cultures be protected.

To capture the immense revenue potential from tourism, Bangladesh needs to take lots of initiatives. In the following few sections, I have tried to cover few essential points that we should look after for future growth of tourism in Bangladesh:

No one wants to visit a place that is not clean or unhealthy. Tourism cannot survive without a clean and safe environment. In a like manner, communities that do not provide pleasant surroundings and a clean environment usually face a very hard time attracting people and business.

Tourism requires some level of skilled people and good services. No matter what the attraction is, a tourism centre that lacks good customer service and friendly people will fail. In the same way, communities that lack necessary basic services cannot not attract visitors. Tourism requires good restaurants, hotels and recreational facilities. These are the same factors that are essential to any community seeking economic development.

Bangladesh can be an ideal destination for community-based tourism. For sustainable progress in poverty eradication, the present time is suitable for considering the implementation of community-based tourism. Bangladesh is a country of thousands of villages. Most of its heritage sites and international tourist spots are positioned around these villages.

Sometimes rare plants or animal species are the main attraction; sometime traditional food, handicraft or historic buildings are the main attractions. A European example of well-developed rural tourism is France. Camping and caravans are the most popular forms of accommodation in rural areas. Many farmers have developed camping sites on their farms. Others prefer to invest in various kinds of short-term rental houses known as "gîtes."

Bangladesh has enormous potential for tourism. The concept of community-based rural tourism and its benefits are still unexplored. Now is the right time to think of rural tourism development. Apart from rural tourism, all general attractions, like archaeological sites, historical places, natural beaches are, more or less, getting importance. But rural tourism can turn into a booming sector for at least two reasons. First, through rural tourism, Bangladesh may reduce poverty and second, the infrastructure of far-off and rural places will be developed.

Community-based rural tourism is a must for the economic development of Bangladesh. Its earnings will act as a vehicle for the overall development of Bangladesh. Development of rural tourism will have the following results:

• Increase in Gross Domestic Product.
• Human resource development.
• Poverty mitigation.
• Promotion of indigenous culture and heritage.
• Development of river tourism and eco-tourism.
• Development of rural livelihood.
• Protection of indigenous rights and resources.
• Education and training for all.
• Conservation of environment.
• Increase in local export.
• Peace and happiness.
• Promotion of local cuisine.
• Women employment, etc.

The government and community leaders may also want to take into account that tourism adds prestige to a community. People like to live in a place that others consider worthy of visiting. This can draw a lot of local businesses as well and can become an important tool for developing the economy.
Community festivals, traditions, handicrafts, parks and natural settings all add to the desirability of a locale and its ability to sell itself to potential outside investors. The quality of life can also be reflected in a community's museums, concert halls, theatres and uniqueness.

Tourism is an important economic development tool for emerging and minority communities around the world. Since tourism is based on the appreciation of other cultures, tourism industries have been especially open to giving disadvantaged groups around the world opportunities.

Tourism requires a great deal of construction work and provides large numbers of entry-level jobs. Tourists may infuse additional money into the local economy through shopping. In nations where manufacturing is not developed, the tourism industry can be an essential method for reinvigorating local economies. Sooner or later, Bangladesh will be able to make the optimum use of its existing potential for tourism and, thereby, further develop its economy.

দরিদ্র প্রধানমন্ত্রী------------------কর্মকর্তারা পড়েছেন ভীষণ বিপদে। প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী পূরণ করতে গিয়ে তাঁদের...
16/03/2014

দরিদ্র প্রধানমন্ত্রী
------------------
কর্মকর্তারা পড়েছেন ভীষণ বিপদে। প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী পূরণ করতে গিয়ে তাঁদের এ বিপদ। দুটি মুঠোফোন ছাড়া প্রধানমন্ত্রীর আর কোনো সম্পদ নেই। কী আর করা! ব্যক্তিগত তথ্য দিয়ে বাকি ঘরগুলো ফাঁকা রেখেই প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণীর জমা দিতে হচ্ছে।

নেপালের প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সুশীল কৈরালা সাদামাটা জীবনযাপনের জন্য বেশ পরিচিত। তাঁর কোনো সম্পদ নেই। আছে কেবল দুটি মুঠোফোন।

মুখ্য সচিব বসন্ত গৌতম গতকাল শনিবার পিটিআইকে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী জমা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী তৈরি করতে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝামেলায় পড়েছেন। কারণ বিবরণীতে উল্লেখ করার মতো কোনো সম্পদ নেই প্রধানমন্ত্রীর।
বসন্ত গৌতমের ভাষ্য, ‘কৈরালার কোনো বাড়ি নেই, জমি নেই, বিনিয়োগ নেই। তাঁর কোনো গাড়ি নেই। মোটরবাইকও নেই।’

ওই কর্মকর্তা আরও জানান, ৭৫ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর কোনো সোনাদানা কিংবা রুপা নেই। তাঁর নামে অন্য কোনো সম্পদও নেই। আছে কেবল দুটি মুঠোফোন।

বসন্ত গৌতম বলেন, ‘এই মুঠোফোন দুটিকে প্রধানমন্ত্রীর সম্পদ হিসেবে আমরা উল্লেখ করতে পারছি না। এ কারণে সম্পদের বিবরণী কীভাবে পূরণ করব, তা নিয়ে আমরা চিন্তিত।’ ওই কর্মকর্তা জানান, এমন পরিস্থিতিতে কোনো ধরনের সম্পদ উল্লেখ না করেই প্রধানমন্ত্রীর সম্পদের বিবরণী জমা দেবেন তাঁরা। বিবরণীতে কেবল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তথ্য থাকবে।

গত মাসে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন কৈরালা। প্রধানমন্ত্রীর বাসভবনে উঠার আগে কাঠমাণ্ডুর উপকণ্ঠে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। দলের প্রেসিডেন্টের জন্য নেপালি কংগ্রেস ওই বাসাটি ভাড়া করেছিল। অবিবাহিত কৈরালা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পরও সাদামাটাভাবে জীবনযাপন করছেন।

8 Bad Habits That Cause Back Pain------------------------------------------------------------It is not always necessity ...
15/03/2014

8 Bad Habits That Cause Back Pain
------------------------------------------------------------
It is not always necessity to think about different illnesses and conditions when you have a back pain. Even healthiest individuals can experience this discomforts in everyday life. Read the article and you may be a bit surprised about some causes of your back pain.
Sleeping on an old mattress
----------------------------------
A good mattress lasts eight to ten years. If you have not replaced yours for more than 10 years chances are that your spine is not getting the support it needs. Replace your old one with mattress that is not too hard and even not too soft. The curves of your back won’t sink in and won’t offer enough support.
Carrying a huge bag
-------------------------------
If you are someone who likes to carry around your home, your back won’t be grateful. Carrying a heavy bag on a side of your shoulder causes your body to become imbalanced, getting your spine out of balance too. Switch to a lighter bag. Your purse with everything in it should weigh no more than ten percent of your body weight.

'Made in Bangladesh':                                                   American Apparel releases controversial new ad s...
08/03/2014

'Made in Bangladesh': American Apparel releases controversial new ad starring topless former-Muslim model’
-----------------------------------------------------------------
American Apparel has sparked controversy once again with a new ad starring a topless former-Muslim model from Bangladesh.
The bold image, which appears in Vice magazine's U.S. and Canada editions, stars 22-year-old Maks, a merchandiser for American Apparel, who was born in Dhaka but has lived in California since the age of four.

The words 'Made in Bangladesh' are printed across her chest - referring to the woman, of course, not her jeans, a means of raising awareness about American Apparel's fair labor practices - all its clothing is made in downtown LA.

The powerful image is accompanied by a description of Maks, revealing how she was raised a strict Muslim but 'distanced herself' from her Islamic faith as she grew up, in search of her 'own identity.'

The words explain that the bare-chested beauty 'doesn't feel the need to identify herself as an American or a Bengali and is not content to fit her life into anyone else's conventional narrative.
'That's what makes her essential to the mosaic that is Los Angeles, and unequivocally, a distinct figure in the ever expanding American Apparel family.'

The striking ad is likely to cause some upset among traditional Muslims for linking a half naked model to a country where Islam is the dominant religion and nudity is frowned upon.

American Apparel, which was established in Canada in 1989, has a long history of sparking both celebration and outrage for its daring campaigns.

Recent activity includes a campaign featuring a 62-year-old model in lingerie and a New York based Valentine's stunt in which their window-front mannequins were given fake p***c hair.
It has been repeatedly blasted for pushing the boundaries, degrading women and even sexualising young girls in its famously provocative campaigns.

Last year, a series of 'gratuitous' ads were banned by the UK's Advertising Standards Authority for using 'overtly sexual images' of women who appear to be wearing no underwear.

The ASA said: 'Although we considered it was reasonable for ads for hosiery to feature women in limited clothing, we considered the images and the model's poses gratuitous.'

It's too early to tell what sort of reactions the latest ad will draw, but chances are this won't be the last we hear of it.

Address

House No. 146, Road No. 4, New DOHS, Mohakhali
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Wheel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share