Income Tax And Vat Solution - ট্যাক্স এবং ভ্যাট

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Income Tax And Vat Solution - ট্যাক্স এবং ভ্যাট

Income Tax And Vat Solution - ট্যাক্স এবং ভ্যাট বাংলাদেশের নাগরিকদের জন্য সহজ অনলাইন আয়কর রিটার্ন ফাইলিং সার্ভিস।
ঘরে বসেই জমা দিন eReturn – আমরা করে দিচ্ছি নিরাপদ ও দ্রুতভাবে।

হাটে-বাজারে প্রতিদিন যেসব ছোট ব্যবসায়ী ভাইদের সাথে কথা হয়, তাদের একটা বড় অংশই এখনো এই নতুন নিয়মটা জানেন না। তাই ভাবলাম ব...
26/07/2026

হাটে-বাজারে প্রতিদিন যেসব ছোট ব্যবসায়ী ভাইদের সাথে কথা হয়, তাদের একটা বড় অংশই এখনো এই নতুন নিয়মটা জানেন না। তাই ভাবলাম বিষয়টা সহজ করে একটু শেয়ার করি।

আমরা যারা ভাবি—"ধুর! আমার তো ছোট দোকান, দিনে ৭-৮ হাজার টাকা বিক্রি করে কি আর কোটিপতি হয়ে গেছি যে ট্যাক্স দেওয়া লাগবে?"—তাদের জন্যই এই হিসেবটা।

ধরেন, আপনার একটা মুদি দোকান আছে। দিনে বেচাকেনা গড়ে ৮,০০০ টাকা।
তাহলে বছরে মোট বেচাকেনা (Turnover) দাঁড়ায় প্রায় **২৯ লাখ ২০ হাজার টাকা**।

মুদি ব্যবসায় যদি আপনি মোটামুটি সব খরচ বাদ দিয়ে **৯% নিট লাভ**ও ধরেন, তবে বছর শেষে আপনার মোট লাভ থাকে **২ লাখ ৬২ হাজার ৮০০ টাকা**।

সাধারণ নিয়মে এই টাকায় আপনার কোনো ট্যাক্স আসার কথা না, কারণ আয় করমুক্ত সীমার ভেতরেই পড়ে।

**কিন্তু ক্যাচটা অন্য জায়গায়!**

নতুন আয়কর নিয়ম অনুযায়ী, ব্যবসার লাভ হোক বা ক্ষতি—আপনার মোট বিক্রির (Turnover) ওপর **১% মিনিমাম ট্যাক্স** দেওয়া লাগবে।

এবার হিসাব করে দেখুন:

২৯ লাখ ২০ হাজার টাকার ১% মানে আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে **২৯,২০০ টাকা**!

অর্থাৎ, আপনি সারা বছর ধরে কষ্ট করে যে ২ লাখ ৬২ হাজার টাকা লাভ করলেন, তার **১১% টাকাই (চারআনার বেশি)** ট্যাক্স হিসেবে চলে যাচ্ছে। লাভ তো দূরের কথা, ব্যবসা যদি কোনো বছর লসেও চলে, তাও এই ৩০ হাজার টাকার কাছাকাছি ট্যাক্স আপনাকে মেটাতেই হবে।

যেসব ব্যবসায় সেল বেশি কিন্তু লাভের মার্জিন কম, তাদের জন্য এই টার্নওভার ট্যাক্সের চাপটা কতখানি, সেটা এখন হাটে-বাজারে গিয়ে হিসাব না মেলালে বোঝা কঠিন।

আপনার পরিচিত কোনো ব্যবসায়ী ভাই থাকলে তাকে লেখাটা শেয়ার করে জানাতে পারেন। অনেকেই হয়তো খাতা-কলম নিয়ে এখনো এই হিসাবটা মেলাননি!

15/06/2026

💡 অল্প পুঁজিতে ঘরে বসেই শুরু করুন প্রিমিয়াম কোয়ালিটির LED লাইটের বিজনেস! 💡

বড় বড় ব্র্যান্ডের ৩০০+ টাকা দামের ১৫ ওয়াট LED বাল্ব এখন আপনি নিজেই তৈরি করতে পারবেন মাত্র ৭০-৭২ টাকায়! কিন্তু কীভাবে?

একেবারে ছোট পরিসরে, নিজের ঘরে বসে কীভাবে এলইডি লাইটের ম্যানুফ্যাকচারিং ও হোলসেল বিজনেস শুরু করা যায়—তা নিয়ে আজকের এই কমপ্লিট গাইডলাইন ভিডিও।

ভিডিওতে যা যা থাকছে:
✅ কাঁচামালের এ-টু-জেড: গ্যারান্টিসহ লাইট বানাতে কী কী পার্টস লাগে এবং ঢাকার কোথায় (চকবাজার/নবাবপুর) পাইকারি দামে পাবেন।
✅ প্রোডাকশন কস্টের হিসাব: ৯ ওয়াট ও ১৫ ওয়াটের প্রিমিয়াম লাইটের নিখুঁত খরচ।
✅ মার্কেটিং ও রিসেলার পলিসি: রিসেলার বা দোকানদারদের কত কমিশন দিলে আপনার প্রোডাক্ট বাজারে ঝড় তুলবে!
✅ ১ বছরের ওয়ারেন্টি প্ল্যান: রিটার্ন বা লস ছাড়া কীভাবে ওয়ারেন্টি মেইনটেইন করবেন।

আপনি যদি "নিজে বানাবো, নিজে বেচবো" এই মটো নিয়ে নিজের একটা ব্র্যান্ড (যেমন: Light+) দাঁড় করাতে চান, তবে এই ভিডিওটি আপনার জন্য প্রথম ধাপ।

ব্যবসা সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন! 🤝

12/06/2026

২০২৬-২০২৭ আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য সংশোধিত করহার

Address

House-17, Road-01, Ranabhola, Turag, Uttara
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when Income Tax And Vat Solution - ট্যাক্স এবং ভ্যাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share