03/08/2018
পবিত্র হজ্ব পালন ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। সামর্থবান প্রত্যেক নর-নারীর হজ্ব পালন করা অবশ্যই ফরজ। পবিত্র কুরআনে মহান আল্লাহ হজ্ব পালনের নির্দেশ দিয়েছেন যে, "নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত রয়েছে, সেটাই হচ্ছে কাবা শরীফ। যা সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময়” - সূরা আল এমরান, আয়াত ৯৬।
এ ঘরে রয়েছে ”মকামে ইবরাহীমের” মত প্রকৃস্ট নিদর্শন। আর যে লোক এর ভিতরে প্রবেশ করেছে, সে নিরাপত্তা লাভ করেছে। আর এই ঘরে হজ্জ্ব করা হলো মানুষের উপর আল্লাহর প্রাপ্য। যে লোকের সামর্থ রয়েছে এ পর্যন্ত পৌছার, আর সে তা মানে না , আল্লাহ তাকে পছন্দ করে না । - সূরা আল এমরান, আয়াত-৯৭।
তাই সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী লিঃ মুসলমানদের হজ্জ্বব্রত সম্পাদনের আর্থিক সহায়তা করার জন্য এই বীমা প্রনয়ন করেছে। এটি মূলতঃ একটি সঞ্চয়ী জাতীয় বীমা পরিকল্প।
সুবিধা সমূহঃ
এ পরিকল্পের মূল উদ্দেশ্য হলো হজ্জ্বব্রত পালনে আর্থিক সুবিধা প্রদান করা।
১০-৩৫ বছর, যে কোন মেয়াদে গ্রাহক এ পলিসি গ্রহণ করতে পারবেন।
এ পরিকল্পে সর্বনিম্ন বীমা অংক হবে ১,০০,০০০ (এক) লক্ষ্য টাকা।
মেয়াদ পূর্তিতে বোনাস সহ পুরো বীমা অংক গ্রহককে প্রদান করা হবে, যা দিয়ে বীমাগ্রহক হজ্জ্বব্রত পালন করার পরও অবসর জীবনের অনন্য আর্থিক প্রয়োজন মেটাতে সামর্থ হবেন।
বীমা গ্রহকের মৃত্যুতে পুরো বীমা অংক এবং মৃত্যুদিন পর্যন্ত অর্জিত বোনাসসহ নমিনিকে প্রদান করা হবে । যে টাকা দ্বারা গ্রাহকের পক্ষে (নমিনি) বা পরিবারের অন্য কেউ মরহুম বীমা গ্রহকের নামে বদলী হজ্জ্ব/ওমরা করতে পারবে।
দুই বছর অতিবাহিত হওয়ার পর পলিসি সমর্পন মূল্য অর্জন করবে, কোন গ্রাহক চাইলে নগদ সমর্পন মূল্য গ্রহন করে পলিসিটি সমাপ্ত করতে পারবেন।
স্ব -উপার্জিত আয় থাকা সাপেক্ষে ২১ বছর থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত যে কোন সুস্থ্য ব্যক্তি এ পরিকল্পে পলিসি গ্রহন করতে পারবেন। তবে মেয়াদ পুর্তি বয়স ৬৫ বছরের বেশী হবে না।
এ পরিকল্পে প্রিমিয়াম প্রদান পদ্ধতি হবে মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক ও বাৎসরিক। ষান্মাসিক প্রিমিয়ামের ক্ষেত্রে ০.৫২৫, ত্রৈমাসিকের ক্ষেত্রে ০.২৭৫ এবং মাসিক প্রিমিয়ামের ক্ষেত্রে ০.০৯২৫ গুন করে কিস্তি নির্ধারন করতে হবে ।
এ পরিকল্পে অবলিখন নীতিমালা সাপেক্ষে সহযোগি বীমা হিসেবে "এডিবি" এবং "পিডিএবি" দেয়া যাবে ।
প্রদত্ত প্রিমিয়ামের উপর আয়কর রেয়াত পাওয়া যাবে এবং বীমা দাবীর টাকা আয়করমুক্ত।
হজ্জ্ব বীমার প্রিমিয়াম তালিকাঃ
প্রতি ১০০০ ( এক হাজার) টাকা বীমা অংকের জন্য বার্ষিক প্রিমিযাম হার