Shakti Foundation for Disadvantaged Women

Shakti Foundation for Disadvantaged Women Shakti Foundation is a non-government organization committed to the economic and social empowerment of disadvantaged women across Bangladesh.
(1)

It believes in realizing the potential of women to become strong, independent members of their communities. Shakti began its mission with urban microfinance programs and strategically expanded its service network to reach remote rural areas. Over the years, it has widened its range of development services to include basic health care and education, agro-business growth, solar power, skills trainin

g and advocacy. Shakti was founded in April 1992 and now serves 520,834 poor households within 54 districts of Bangladesh.

27/08/2026
27/08/2026

এরিয়া সুপারভাইজারের নেতৃত্বে, শক্তি যাবে নতুন দূরত্বে।

তিন দিনের এই সম্মেলনে ছিল অভিজ্ঞতা বিনিময়, নতুন ভাবনা, শেখা, আলোচনা আর আগামী দিনের লক্ষ্য নির্ধারণ সব মিলিয়ে এগিয়ে যাওয়ার এক প্রাণবন্ত আয়োজন।

সবাইকে শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) মোবারক।
26/08/2026

সবাইকে শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) মোবারক।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে AVPN Global Conference 2026, যেখানে শক্তি ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করছেন প্রতিষ্ঠানের...
25/08/2026

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে AVPN Global Conference 2026, যেখানে শক্তি ফাউন্ডেশনের প্রতিনিধিত্ব করছেন প্রতিষ্ঠানের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ। এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই হাজারেরও বেশি সামাজিক বিনিয়োগকারী, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজনরা অংশ নিচ্ছেন এই আয়োজনে।

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে সবার জন্য আর্থিক সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে শক্তি ফাউন্ডেশন। বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠান ও উন্নয়নকর্মীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও নতুন আইডিয়া শেয়ারের মাধ্যমে সম্ভাবনাময় সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে বলে আমরা আশাবাদী।

আরও বেশি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে শক্তি ফাউন্ডেশন সবসময় নতুন অংশীদার ও সহযোগীদের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী। এই সম্মেলনে একই লক্ষ্যে কাজ করা মানুষদের সঙ্গে পরিচিত হতে এবং তাদের সঙ্গে উদ্ভাবনী কাজে যুক্ত হতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

গত ২৩ই আগস্ট কুমিল্লা চৌদ্দগ্রাম রিজিওনের ২৬ টি শাখার মাইক্রোফাইন্যান্স অফিসার, শাখা ব্যবস্থাপক এবং অ্যাকাউন্টেন্টদের নি...
24/08/2026

গত ২৩ই আগস্ট কুমিল্লা চৌদ্দগ্রাম রিজিওনের ২৬ টি শাখার মাইক্রোফাইন্যান্স অফিসার, শাখা ব্যবস্থাপক এবং অ্যাকাউন্টেন্টদের নিয়ে দিনব্যাপী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালা পরিচালনা জনাব আসাদুজ্জামান, সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অব মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম । এছাড়াও আরও উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত কর্মশালায় মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর-এর আলোকে প্রোগ্রামের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপওয়ার্কে যুক্ত করা হয়, যেখানে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ক্যারিয়ার পাথ, কর্ম পরিবেশসহ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত মুক্ত আলোচনা।
সম্মিলিত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও নতুন ভাবনার মাধ্যমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কুমিল্লা চৌদ্দগ্রাম রিজিওনের এই আয়োজন ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ।

#𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗲𝗲𝗘𝗻𝗴𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁

বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী বর্তমানে একটি বড় সমস্যার মুখোমুখি। প্রচলিত মাইক্রোফাইন্যান্স পণ্যগুলো দিয়ে দী...
24/08/2026

বাংলাদেশের জলবায়ু-ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী বর্তমানে একটি বড় সমস্যার মুখোমুখি। প্রচলিত মাইক্রোফাইন্যান্স পণ্যগুলো দিয়ে দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলা সম্ভব হয় না। লাখ লাখ মানুষকে সেবা দিলেও, দেশের মাইক্রোফাইন্যান্স খাতে এখনো জলবায়ু ঝুঁকি ঠিকমতো যাচাই করার, বিশেষায়িত আর্থিক পণ্য তৈরি করার, বা মানুষকে প্রকৃত অভিযোজনে সাহায্য করার মতো কারিগরি সক্ষমতা তৈরি হয়নি।

Appui au Développement Autonome (ADA)-এর সাথে মিলে শক্তি ফাউন্ডেশন এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। ICCAP (Inclusive Climate Finance for Vulnerable Communities in Asia Pacific) প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে, আমরা এমন সক্ষমতা গড়ে তুলছি যাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের কাছে জলবায়ু অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন পৌঁছে দেওয়া যায়।

ICCAP-এর মাধ্যমে শক্তি ফাউন্ডেশন শুধু পাইলট প্রকল্প নয়, বরং বড় পরিসরে ও টেকসইভাবে জলবায়ু-ঝুঁকিতে থাকা ৩,০০০ মানুষকে অর্থায়ন সেবা দিতে পারবে, যাতে ঝুঁকিপূর্ণ কমিউনিটির সদস্যরা প্রয়োজনীয় আর্থিক সেবা সত্যিকারভাবে পেতে পারে, আর একই সাথে আন্তর্জাতিক মানও বজায় থাকে।

Inclusive Climate Finance for Vulnerable Communities in the Asia-Pacific (ICCAP) প্রকল্পটি International Climate Initiative (IKI)-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। প্রকল্পটি ২০২৪ থেকে ২০২৯ সাল পর্যন্ত বাস্তবায়িত হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জলবায়ু ঝুঁকিতে থাকা ও অসহায় জনগোষ্ঠীর জন্য জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার অর্থায়নের সুযোগ বাড়ানো। একই সঙ্গে সরকারি ও বেসরকারি উভয় খাতের অর্থায়নকে আরও অন্তর্ভুক্তিমূলক করার ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে SEI Asia Stockholm Environment Institute। তাদের সঙ্গে বাস্তবায়নকারী অংশীদার হিসেবে রয়েছে ADA এবং Asia-Pacific Rural and Agricultural Credit Association (APRACA)।

আরও পড়ুন: https://www.shakti.org.bd/resources/news_and_stories/story/Shakti_Foundation_Partners_with_ADA_to_Advance_Inclusive_Climate_Adaptation_Finance

কিডনি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার উদ্যোগকিডনি রোগীদের প্রয়োজনীয় ডায়ালাইসিস সেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
23/08/2026

কিডনি চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার উদ্যোগ

কিডনি রোগীদের প্রয়োজনীয় ডায়ালাইসিস সেবা আরও সহজলভ্য করতে বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্সেস (BIHS)-কে একটি ডায়ালাইসিস মেশিন প্রদান করেছে শক্তি ফাউন্ডেশন। ২৩ আগস্ট -এ আয়োজিত এক অনুষ্ঠানে মেশিনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে BIHS-এর পক্ষে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রফেসর ডা. আজাদ খান, প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডায়াবেটিকস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডারস (BADAS) এবং চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (BUHS); প্রফেসর রশিদ-ই-মাহবুব, জয়েন্ট সেক্রেটারি জেনারেল, ; ডা. ফজলুর রহমান, ডিরেক্টর জেনারেল, BIHS এবং ডা. মিথিলা, হেড অব ডায়াবেটিস ডিপার্টমেন্ট, BIHS।

শক্তি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম, পিএইচডি; আসমা বেগম, সিনিয়র ডিরেক্টর, হিউম্যান রিসোর্সেস; ডা. শমশের আলী খান, সিনিয়র ডিরেক্টর, হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ; শরীফুল ইসলাম, সিনিয়র ডিরেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন এবং লিপি সাহা, ডিরেক্টর, হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ।

আলোচনায় কিডনি রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, সক্ষমতা উন্নয়ন এবং মানসম্মত স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার আরও সম্প্রসারণে ভবিষ্যৎ সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়।

এই সহযোগিতার অংশ হিসেবে, BIHS General Hospital শক্তি ফাউন্ডেশনের কর্মীদের কনসালটেশন ফি, ওষুধ এবং অন্যান্য হাসপাতাল-সংশ্লিষ্ট সেবায় বিশেষ ছাড় প্রদানে সম্মতি জানিয়েছে।

প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করা এবং অর্থবহ অংশীদারিত্বের মাধ্যমে একটি সুস্থ সমাজ গঠনে অবদান রাখার ক্ষেত্রে এটি শক্তি ফাউন্ডেশনের ধারাবাহিক অঙ্গীকারেরই প্রতিফলন।

গত ২২ই আগস্ট কুমিল্লা তিতাস রিজিওনের ২৬ টি শাখার মাইক্রোফাইন্যান্স অফিসার, শাখা ব্যবস্থাপক এবং অ্যাকাউন্টেন্টদের নিয়ে দি...
23/08/2026

গত ২২ই আগস্ট কুমিল্লা তিতাস রিজিওনের ২৬ টি শাখার মাইক্রোফাইন্যান্স অফিসার, শাখা ব্যবস্থাপক এবং অ্যাকাউন্টেন্টদের নিয়ে দিনব্যাপী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালা পরিচালনা জনাব আসাদুজ্জামান, সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অব মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম । এছাড়াও আরও উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত কর্মশালায় মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর-এর আলোকে প্রোগ্রামের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপওয়ার্কে যুক্ত করা হয়, যেখানে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ক্যারিয়ার পাথ, কর্ম পরিবেশসহ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত মুক্ত আলোচনা।

সম্মিলিত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও নতুন ভাবনার মাধ্যমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে কুমিল্লা তিতাস রিজিওনের এই আয়োজন ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ।

#𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗲𝗲𝗘𝗻𝗴𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁

গত ২২ই আগস্ট নরসিংদী রিজিওনের ২৬ টি শাখার মাইক্রোফাইন্যান্স অফিসার, শাখা ব্যবস্থাপক এবং অ্যাকাউন্টেন্টদের নিয়ে দিনব্যাপী...
23/08/2026

গত ২২ই আগস্ট নরসিংদী রিজিওনের ২৬ টি শাখার মাইক্রোফাইন্যান্স অফিসার, শাখা ব্যবস্থাপক এবং অ্যাকাউন্টেন্টদের নিয়ে দিনব্যাপী উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালা পরিচালনা করেন জনাব অতুল কর্মকার, অপারেশনাল হেড মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম । এছাড়াও আরও উপস্থিত ছিলেন শক্তি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তাগণ। উক্ত কর্মশালায় মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর-এর আলোকে প্রোগ্রামের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়।

পাশাপাশি অংশগ্রহণকারীদের বিভিন্ন গ্রুপওয়ার্কে যুক্ত করা হয়, যেখানে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া ক্যারিয়ার পাথ, কর্ম পরিবেশসহ কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হয় প্রাণবন্ত মুক্ত আলোচনা।

সম্মিলিত অংশগ্রহণ, অভিজ্ঞতা বিনিময় ও নতুন ভাবনার মাধ্যমে মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে নরসিংদী রিজিওনের এই আয়োজন ছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ।

#𝗘𝗺𝗽𝗹𝗼𝘆𝗲𝗲𝗘𝗻𝗴𝗮𝗴𝗲𝗺𝗲𝗻𝘁

Address

Dhaka

Opening Hours

Monday 09:30 - 18:00
Tuesday 09:30 - 18:00
Wednesday 09:30 - 18:00
Thursday 09:30 - 18:00
Sunday 09:30 - 18:00

Telephone

+8801819850148

Alerts

Be the first to know and let us send you an email when Shakti Foundation for Disadvantaged Women posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shakti Foundation for Disadvantaged Women:

Shortcuts

Share