Agrani Bank Limited (ABL 2009)

Agrani Bank Limited (ABL 2009) Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Agrani Bank Limited (ABL 2009), Dhaka.

11/06/2026
19/05/2026

Agrani Bank Laldighi Branch Ctg

07/05/2026

আপনার কষ্টার্জিত আমানতের পাহারাদার এখন আরও শক্তিশালী! 🔐 সঞ্চয় হোক নিশ্চিন্তে।

ব্যাংকে টাকা জমানো এখন আগের চেয়েও অনেক বেশি নিরাপদ! আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং আর্থিক খাতের সুরক্ষা নিশ্চিত করতে সরকার নিয়ে এসেছে 'আমানত সুরক্ষা আইন, ২০২৬'।

🎗️ আমানতের ১০০% নিশ্চয়তা: সাধারণ মানুষের ছোট-বড় সব জমানো টাকা যেন হারিয়ে না যায়, তার জন্য আইনি রক্ষাকবচ তৈরি করা হয়েছে।

🎗️ সুরক্ষা তহবিলের শক্তি: ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানির জন্য আলাদা বিশাল সুরক্ষা তহবিল গঠন করা হয়েছে, যা আপনার গচ্ছিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করবে।

🎗️ সবার জন্য সমান নিরাপত্তা: শুধু ব্যাংক নয়, ২০২৮ সাল থেকে ফাইন্যান্স কোম্পানিগুলোও এই শক্তিশালী সুরক্ষা বলয়ের আওতায় আসবে।

🎗️ কেন্দ্রীয় ব্যাংকের কড়া নজরদারি: বাংলাদেশ ব্যাংক সরাসরি এই পুরো প্রক্রিয়া তদারকি করবে, ফলে আপনার আস্থার জায়গাটি আরও সুদৃঢ় হলো।

🎗️ সময়ের সাথে সমন্বয়: যুগের সাথে তাল মিলিয়ে আপনার আমানতের সুরক্ষার সীমা বাড়ানো হবে, যাতে আপনার সঞ্চয় সবসময় সুরক্ষিত থাকে।

🎗️পুরো আইনের ডিটেইলস নিচের লিংকে পাওয়া যাবে 👇
https://www.facebook.com/share/p/18QU2euFk5/

সঠিক তথ্যের অভাবে আতঙ্কিত না হয়ে সচেতন হোন। আপনার আমানত এখন আধুনিক ও শক্তিশালী আইনি সুরক্ষায় আবদ্ধ! 💸✨

30/04/2026

যদি আপনার মোবাইলে Fingerprint enable না থাকে, দয়া করে আগে enable করে নিন পাশাপাশি security-এর স্বার্থে Developer Options off রাখুন।

বেনিফিশিয়ারি Reactive করার নিয়ম (স্টেপ বাই স্টেপ)

(মোবাইলে ফিঙ্গার প্রিন্ট আছে যাদের)
স্টেপ বাই স্টেপ
স্টেপ : ১
প্রথমে অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপের হোম পেইজে যেতে হবে

স্টেপ : ২
বেনিফিশিয়ারি তে ক্লিক করে অ্যাকাউন্ট/বিকাশ/নগদ বেনিফিশিয়ারি যেতে হবে

স্টেপ : ৩
বেনিফিশিয়ারির নাম অনুসন্ধান করতে হবে এবং একাউন্টে ক্লিক করতে হবে।

স্টেপ : ৪
বেনিফিশিয়ারি সব ঠিক রেখে একেবারে নীচে রিঅ্যাক্টিভেট-এ ক্লিক করতে হবে

স্টেপ : ৫
বেনিফিশিয়ারি রিঅ্যাক্টিভেশন ”বায়োমেট্রিক দিয়ে সক্রিয় করুন” এ ক্লিক করতে হবে (যাদের ফিঙ্গার প্রিন্ট আছে মোবাইলে)
বিঃ দ্রঃ : আপনার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুঁজে নিন (পাশে/নিচে/স্ক্রিনে থাকতে পারে), তারপর আপনার আঙুলটি সেখানে রাখলেই বেনিফিশিয়ারি রিঅ্যাক্টিভ হয়ে যাবে।

স্টেপ : ৬
ফিঙ্গার প্রিন্ট চাইবে এবং ফিঙ্গার প্রিন্ট দিলেই “সতর্কতা!
বেনিফিশিয়ারি সফলভাবে অ্যাকটিভ করা হয়েছে” নোটিশ আসবে

স্টেপ : ৭
ঠিক আছে ক্লিক করতে হবে

একটিভ করার পরে বেনিফিশিয়ারিকে টাকা পাঠাতে পারবে।

(মোবাইলে ফিঙ্গার প্রিন্ট নাই যাদের)
স্টেপ বাই স্টেপ
স্টেপ : ১
প্রথমে অগ্রণী স্মার্ট ব্যাংকিং অ্যাপের হোম পেইজে যেতে হবে

স্টেপ : ২
বেনিফিশিয়ারি তে ক্লিক করে অ্যাকাউন্ট/বিকাশ/নগদ বেনিফিশিয়ারি যেতে হবে

স্টেপ : ৩
বেনিফিশিয়ারির নাম অনুসন্ধান করতে হবে এবং একাউন্টে ক্লিক করতে হবে।

স্টেপ : ৪
বেনিফিশিয়ারি সব ঠিক রেখে একেবারে নীচে রিঅ্যাক্টিভেট-এ ক্লিক করতে হবে

স্টেপ : ৫
বেনিফিশিয়ারি রিঅ্যাক্টিভেশন “কল সেন্টারে যোগাযোগ করুন” এ ক্লিক করতে হবে (যাদের ফিঙ্গার প্রিন্ট নেই মোবাইলে)

কাষ্টমার কেয়ার থেকে অ্যাক্টিভ করে দিবে।

একটিভ করার পরে বেনিফিশিয়ারিকে টাকা পাঠাতে পারবে।

13/04/2026

শুভকামনা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agrani Bank Limited (ABL 2009) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share