Intelligent Investor Holdings

Intelligent Investor Holdings A stock market, equity market or share market is the aggregation of buyers and sellers. Fundamental and Technical Analysis

23/08/2026

ওয়াচ লিস্ট:
১. নাভানাফার্মা।*
২. ⁠বেক্সিমকো ফার্মা।
৩. ⁠সেন্ট্রাল ফার্মা।
৪. ⁠টেকনোড্রাগ।*

19/08/2026

মার্জিন নীতিমালা (সংশোধন) – ২০২৬
১. মার্জিন অর্থায়ন কার্যক্রমের জন্য অর্থায়নকারী প্রতিষ্ঠানকে নিজেদের নামে একটি পৃথক ব্যাংক হিসাব পরিচালনা করতে হবে। ওই হিসাব কেবল মার্জিন অর্থায়ন-সংক্রান্ত কার্যক্রমে ব্যবহার করা যাবে। কোনো শাখা অফিস বা ডিজিটাল বুথের নামে এ ধরনের ব্যাংক হিসাব খোলা যাবে না। একই সঙ্গে শাখা বা ডিজিটাল বুথের নামে ইতোমধ্যে পরিচালিত ব্যাংক হিসাব ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পর কমিশনের অনুমোদন ছাড়া পরিচালনা করা যাবে না।
২. নতুন বিধানে একজন গ্রাহক একই মার্জিন অর্থায়নকারীর কাছে একই সময়ে একটি নগদ হিসাব এবং একটি মার্জিন হিসাব চালু রাখতে বা খুলতে পারবেন।
৩. মার্জিন চুক্তির মেয়াদ এক বছর, কোনো পক্ষ চুক্তি বাতিল না করলে মেয়াদ শেষে তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত ১৫ দিন আগে লিখিত নোটিশ দিয়ে মার্জিন অর্থায়নকারী অথবা সংশ্লিষ্ট গ্রাহক চুক্তি বাতিল করতে পারবেন।
৪. মার্জিন অর্থায়ন নেওয়ার সময় কোনো গ্রাহকের হিসাবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে ন্যূনতম ৩ লাখ টাকার বিনিয়োগ না থাকলে ওই হিসাবে মার্জিন অর্থায়ন করা যাবে না।
৫. গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ এবং মার্জিন অর্থায়নের জন্য সিকিউরিটির মূল্য-আয় অনুপাত বা পিই সর্বোচ্চ ৪০ নির্ধারণ করা হয়েছে। জীবন বীমা কোম্পানির পিবি ৩-এর বেশি হলে অথবা নিট সম্পদ মূল্য বা এনএভি ঋণাত্মক হলে ওই শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না।
৬. মার্জিন অর্থায়নকারী তার মোট বকেয়া মার্জিন অর্থায়নের ২০ শতাংশের বেশি কোনো একক সিকিউরিটিতে অর্থায়ন করতে পারবে না।
৭. মার্জিনযোগ্য সিকিউরিটিজ কেনা ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে মার্জিন অর্থায়নের অর্থ ব্যবহার করা যাবে না। তবে মার্জিন চুক্তিতে নির্ধারিত গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের ন্যূনতম অনুপাত বজায় থাকলে গ্রাহক তার মার্জিন হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন।
৮. স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত শেয়ার ছাড়া অন্য কোনো সিকিউরিটিতে মার্জিন অর্থায়ন করা যাবে না। একই সঙ্গে ‘জি’, ‘এন’ ও ‘জেড’ ক্যাটাগরির সিকিউরিটিজেও এই সুবিধা দেওয়া যাবে না। এ ছাড়া স্টক এক্সচেঞ্জের এসএমই, অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবি এবং ওভার দ্য কাউন্টার বা ওটিসি প্ল্যাটফর্ম বা বোর্ডে তালিকাভুক্ত কোনো সিকিউরিটিতেও মার্জিন অর্থায়ন করা যাবে না।
৯. মার্জিন অর্থায়নকারীর নিজস্ব মার্জিন অর্থায়ন নীতিমালা এবং বিএসইসির বিধিমালা যথাযথভাবে পরিচালনা, প্রয়োগ, বাস্তবায়ন ও তদারকির জন্য কমপক্ষে দুই সদস্যের একটি ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে। কমিটিকে বছরে অন্তত চারটি সভা করতে হবে। এসব সভার কার্যবিবরণী পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপন করতে হবে।
১০. শরিয়াহভিত্তিক মার্জিন অর্থায়নে সুপারভাইজরি বোর্ড বাধ্যতামূলক।
১১. মার্জিন হিসাবে গ্রাহকের ইক্যুইটি মোট মার্জিন অর্থায়নের কমপক্ষে ৫০ শতাংশ রাখা, ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নেমে গেলে কোনো আগাম নোটিশ ছাড়াই প্রয়োজনীয় সিকিউরিটিজ বিক্রির সুযোগ।

15/08/2026

Watch List:
1. ACIFORMULA
2. ACMEPL
3. AGNISYSL
4. AIL
5. ANWARGALV
6. BARAKAPWER
7. BSC
8. BSCPLC
9. FEKDIL
10. KPHINOOR

09/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশন কার্যক্রম শুরু

আর্থিক খাতে সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ সংরক্ষণ এবং আর্থিক খাতের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর (Non-Viable) ঘোষণা করেছে এবং রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে রেজল্যুশন কার্যক্রম শুরু করেছে। ফলে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর ঘোষণা করে ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় আনার পর উক্ত আইনে বাংলাদেশ ব্যাংকের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ করে প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের (CEO) নিয়োগ বাতিল করা হয়েছে। রেজল্যুশন কার্যক্রমের সুষ্ঠু, কার্যকর ও নির্বিঘ্ন বাস্তবায়ন এবং আমানতকারীসহ সংশ্লিষ্ট অংশীজনের স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা ও পুনরুদ্ধারের সম্ভাবনা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে বড় অঙ্কের মূলধন ঘাটতি, উচ্চমাত্রার শ্রেণিকৃত ঋণ/বিনিয়োগ, তারল্য সংরক্ষণে ব্যর্থতা, আয়ক্ষমতার অবনতি এবং আমানতকারী ও পাওনাদারদের দায় পরিশোধে অক্ষমতা এ সিদ্ধান্তের অন্যতম কারণ।

একইসঙ্গে, রেজল্যুশন কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের Administrator ও Associate Administrator হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশাসন, ব্যবস্থাপনা ও রেজল্যুশন কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ব্যাংক আশা করে, এ পদক্ষেপের মাধ্যমে আর্থিক খাতে শৃঙ্খলা ও সুশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারী ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের স্বার্থ সংরক্ষণে কার্যকর অগ্রগতি সাধিত হবে।"

বাংলাদেশ ব্যাংক, ০৯ আগস্ট ২০২৬

DSEX is showing early signs of short-term exhaustion after completing a Bearish Crab formation near the 5,870–5,880 resi...
09/08/2026

DSEX is showing early signs of short-term exhaustion after completing a Bearish Crab formation near the 5,870–5,880 resistance zone. The bearish crossover in the short-term moving averages and Stochastic indicates weakening momentum. A corrective move toward 5,764 and potentially 5,708 remains possible. However, the broader structure remains constructive as the index is still above its 50, 65 and 200-day moving averages. A decisive breakout above 5,880 could invalidate the immediate bearish setup and reopen the path toward 5,966–6,000, while a breakdown below 5,708 would significantly increase medium-term downside risk.

পূজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রবৃদ্ধি।
09/08/2026

পূজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রবৃদ্ধি।

05/08/2026

ওয়াচ লিস্ট:
১. EHL
২. ⁠BSC
৩. ⁠LHB
৪. ⁠MIDLANDBNK
৫. ⁠NAHEEACP
৬. ⁠SPCL
৭. ⁠SQURPHARMA
৮. ⁠TILIL
৯. ⁠DGIC
১০. ⁠UNIONINS

26/07/2026

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি।
বাজারের আজকের গতিবিধি।
সবাইকে দেখার জন্য অনুরোধ( প্রথম চেষ্টা )।

24/07/2026

প্রস্তাবিত মার্জিন ঋণ প্রদানের জন্য আর্থিক প্রতিষ্ঠানের শেয়ার PB Ratio এর ভিত্তিই হবে। সে ক্ষেত্রে ব্যাংক এবং ফাইনান্স Price Book Value Ratio ৩ এবং ইন্সুরেন্স Price Book Value Ratio ১ প্রস্তাব করা হয়েছে।
ব্যাংক সেক্টর থেকে: SOUTHEASTB,MTB,DHAKABANK,TRUSTBANK,UTTARABANK,NCCBANK,PUBALIBANK,SHAHJABANK,PRIMEBANK,EBL,DUTCHBANGL,CITYBANK,JAMUNABANK,BRACBANK& MIDLANDBANK

ফাইনান্স সেক্টর থেকে:
DBH,IDLC,LANKABAFIN,UNITEDFIN,IPDC& ICB

ইন্সুরেন্স সেক্টর থেকে:
CENTRALINS,GREENDELT বাকি ইন্সুরেন্সমার্জিন লোন পাবে না, কারণ তাদের PB রেশিও ১ বেশি হয়ে যাবে।

23/07/2026

Technical Market Inside:
DSEX has formed a negative technical picture after quite a long time. Today's candlestick is undoubtedly bearish. If next week a bullish green candle completely engulfs today's red candle, DSEX could shift back into a bullish trend. However, if this weakness persists, it would become a matter of concern. In that case, we may see strong support in the 5,620–5,600 zone, In Sha Allah.

The future direction of DSEX can be assessed to some extent by analyzing the charts of individual stocks across the market. At present, the banking and financial sectors are showing early signs of technical strength. If these sectors continue to gain momentum, the market could rebound as early as next week. Otherwise, it may take another two to three weeks for the market to regain positive momentum.

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Intelligent Investor Holdings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Intelligent Investor Holdings:

Shortcuts

Share