Maut ki yaad

Maut ki yaad মৃত্যুর স্মরণ বিষয়ক সাময়িকী

মুহতারাম,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহইসলাম আল্লাহর মনোনীত দ্বীন।আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের জন্য একটি উত্তম ইবাদ...
06/10/2024

মুহতারাম,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ইসলাম আল্লাহর মনোনীত দ্বীন।আল্লাহর দ্বীনের দাওয়াত মানুষের জন্য একটি উত্তম ইবাদত।যে জাতির মাঝে দাওয়াত বন্ধ হয়ে যায়; তাদের দোয়া কবুল হয় না।তাদের মাঝে পাপাচার ব্যাপক আকার ধারণ করে।দাওয়াহ ইলাল্লাহদের দাওয়াতের ফলে জমিন আল্লাহর আযাব থেকে রক্ষা পায় ...

ইসলাহি মাজলিসের ফাইনাল পোষ্টার--ইন শা আল্লাহ!
06/10/2024

ইসলাহি মাজলিসের ফাইনাল পোষ্টার--ইন শা আল্লাহ!

মুহতারাম মেহমান!আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ[প্লিজ : নিজেকে বলছি]প্রিয় রূহ!একদিন এই পৃথিবীতে ছিলাম না।আবার অচিরেই এ...
03/10/2024

মুহতারাম মেহমান!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
[প্লিজ : নিজেকে বলছি]
প্রিয় রূহ!একদিন এই পৃথিবীতে ছিলাম না।আবার অচিরেই একদিন থাকবো না। আজ পৃথিবী ও তার চারপাশ নিয়ে আমার কত স্বপ্ন; কত ব্যস্ততা! অথচ প্রতিদিন আমার প্রতিটি কদম এক নীরব বিদায়ের দিকে নিয়ে যাচ্ছে।হারিয়ে যাচ্ছে হায়াতের অমূল্য পূঁজি!আজ দেশের স্বাধীনতা নিয়ে কত আনন্দ; উচ্ছাস।কেউবা গ্রহ আবিষ্কারের খুশিতে স্রোতে ভাসছে।অথচ সাকরাতুল মউতের পর নিশ্চিত ও অনন্তকালের ওই আঁধার কবরের কথা একবারও হয়তো মনে পড়ে না!
প্রিয় রূহ!আজ মাটির নিচে এমনও মানুষ শুয়ে আছে।যারা ভেবে ছিলো-আরও দশ/বিশ বছর বাঁচবে; বাড়ির কাজটা শেষ করবে; ছেলেটাকে বিদেশ পাঠাবে; মেয়েটাকে বিয়ে দেবে; পেনশন পাওয়ার পর দাঁড়ি রেখে মসজিদে পড়ে থাকবে; জীবনের অতীত গুনাহের ব্যাপারে তওবা করবে!
কিন্তু হায়! একি হয়ে গেলো; আজ তারা না ফেরার দেশের পথিক হয়ে গেছে।তাদের নেক আমলের সুযোগ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। থেমে গেছে জীবনের সব ব্যস্ততা! সব অযুহাত!

আল হামদুলিল্লাহ!‘মউত কী ইয়াদ’ এর দ্বিতীয় সংখ্যার সম্পাদকীয় লিখছি!কাজ প্রায় শেষপ্রান্তে ...দুয়ার মুহতয!
18/05/2024

আল হামদুলিল্লাহ!
‘মউত কী ইয়াদ’ এর দ্বিতীয় সংখ্যার সম্পাদকীয় লিখছি!
কাজ প্রায় শেষপ্রান্তে ...
দুয়ার মুহতয!

ইন শা আল্লাহ!‘মউত কী ইয়াদ’ এর দ্বিতীয় সংখ্যার কাজ চলছে!দুয়ার মুহতয!
05/05/2024

ইন শা আল্লাহ!
‘মউত কী ইয়াদ’ এর দ্বিতীয় সংখ্যার কাজ চলছে!
দুয়ার মুহতয!

বাংলাদেশে ইসলামের আগমন দাওয়াতের মাধ্যমে শুরু।দাওয়াত একটি চেতনা।দাওয়াত একটি ফরজ ইবাদত।যেখানে দাওয়াত বন্ধ হয়ে যায়; সেখানে ...
08/11/2023

বাংলাদেশে ইসলামের আগমন দাওয়াতের মাধ্যমে শুরু।দাওয়াত একটি চেতনা।দাওয়াত একটি ফরজ ইবাদত।যেখানে দাওয়াত বন্ধ হয়ে যায়; সেখানে দ্বীনেরঅোলো আছতে আছতে নিভতে শুরু করে-এটা ইতিহাসের শিক্ষা।তাই দাওয়াতের রাজপথে নিজেকে নিবেদিতপ্রাণ হয়ে [মালিকের সন্তুষ্টি কুড়াতে] এ পথেই যেন মৃত্যু অবধি ইখলাসের সাথে একজন খাদিম ভূমিকায় ঝড়াপাতার মতো ঝড়ে যেতে পারি; হতে পারি যেন অসংখ্য হৃদদয়ের দোয়ার পাত্র! ইন শা আল্লাহ!
অতপর একটি গুরুত্বপূর্ণ কথা : অনেকেই বলে বেড়ান; বক্তারা এতো টাকা নেয় কেনো? আসলে আলেম ওলামা দশ/বিশ/পঞ্চাশ হাজার টাকা চেয়ে নিলেই সমালোচনার ঝড় উঠে; অথচ গানের শিল্পীরা যখন পাঁচলাক্ষ/সাতলাক্ষ নেয় তখন আর সমালোচনার কেউ থাকে না।আরেকটু বলি-যখন জেনারেল শিক্ষক/গানের শিক্ষক বিশহাজার/পচিশহাজার টাকা টিউশনের জন্য ফি হিসেবে নেয় তখন সেটা কেউ দেখে না; অন্যথায় একজন হুজুরকে কুরআন শিক্ষার জন্য ২০০০ টাকা দিতে পকেট আটকে যায়; তখন আর কেউ ট্রোল করে না!যাই হোক একজন আমি আমাদের বর্তমান অনেক আকাবিরের মতো দাওয়াতের পথে কোনো টাকা/পয়সা নেই না এটা আমার একান্ত মর্জি এবং দিলের হালত। তাই বলে যারা বয়ানের পরে হাদিয়া নিচ্ছেন-তাদের এটা অন্যায় তা বলছি না।তবে আমি মনে করি এ বিষয়ে মাহফিল কতৃপক্ষ ও বক্তাগণ আন্তরিক হলেই ইসলামবিরোধীরা প্রপাগান্ডার সুযোগ পাবে না।
নাশীদশিল্পী ও দাওয়া ইলাল্লাহ
শায়খ আবদুল্লাহ ওবায়দি
শর্তসমূহ :
* শহরের চেয়ে নিতান্ত গ্রামের মাহফিলগুলো বেশী প্রধান্য পাবে।
* একদিনে একটির বেশী/দুটি প্রোগ্রাম রাখি না। তাই একাধিক মাহফিল রাখার ক্ষেত্রে অপারগ।
* তিনজন বক্তার বেশী মেহমান হলে আমার সাথে যোগাযোগ না করলে ভালো হয়।
* আলোচনার বিষয় নির্ধারণ করা যাবে না।
* ইসলাহি [আত্মশুদ্ধিমূলক] আলোচনা ছাড়া অন্যকোনো আলোচনায় আমি আগ্রহি না।
* মাহফিলের এক সপ্তাহ পূর্বে রাহ খরচ বিকাশ মারফত প্রেরণ করতে হবে।
* দাওয়াতের জন্য সরাসরি সাক্ষাৎ জরুরী না। বয়ান শুনে পছন্দ হলেই দাওয়াত দেওয়া যাবে।তবে কোনরকম টাকা/পয়সা কালেকশনের কথা বলা যাবে না।উল্যেখিত শর্ত মোতাবেক অতি স্বত্তর যোগাযোগের চেষ্টা করুন। মাহফিলের তারিখ/ ঠিকানাসহ যোগাযোগের নাম্বার ই-মেইল করুন।পরবর্তিতে আমিই যোগাযোগ করেনেব।ইনশা আল্লাহ!
gmail : [email protected]/facebook : rahe sahaba
বয়ান শুনতে ইউটিউবে : youtube : abdullah ubaydi

আজ আমার শরীর বলছে; সময় বেশি নাই।আজ আমার হায়াত বলছে; ওহে গাফলতে ডুবে থাকা অসহায় বে-ওয়ারিশ লাশ; সময় বেশি নেই, মৃত্যু আর আম...
15/10/2023

আজ আমার শরীর বলছে; সময় বেশি নাই।আজ আমার হায়াত বলছে; ওহে গাফলতে ডুবে থাকা অসহায় বে-ওয়ারিশ লাশ; সময় বেশি নেই, মৃত্যু আর আমার মাঝে না-জানি কতটুকু দূরত্ব বাকি আছে! আজ হাত-পায়ের শক্তি বলছে; সময় খুব অল্পই বাকি আছে-যেদিন এই হাত নিরব-নিথর হয়ে যাবে; পা-দুটো অচল হয়ে যাবে; অনেকেই একটি শোক সংবাদ প্রচার করে বেড়াবে ...
হায়! সেই দিনটির কিছু পুঁজি সংগ্রহের প্রয়াস খুঁজতেই
আগামীর ২৬ অক্টোবর ২০২৩, বৃহস্পতিবার, বাদ মাগরিব কিছু সময় ইসলাহি মাজলিসের আয়োজন করেছি!
ইন শা আল্লাহ!

‘মউত কী ইয়াদ’ একটি পড়ন্ত বেলার অসহায় মৃত্যুর পথযাত্রীর শেষ কাজ।যা নসীহতের জন্য; যা মৃত্যুর প্রস্তুতির পাথেয় হয় যেন, আল্ল...
03/10/2023

‘মউত কী ইয়াদ’ একটি পড়ন্ত বেলার অসহায় মৃত্যুর পথযাত্রীর শেষ কাজ।যা নসীহতের জন্য; যা মৃত্যুর প্রস্তুতির পাথেয় হয় যেন, আল্লাহ তায়ালা সেভাবেই এই কাগজটি কবুল করুন-আমিন!

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801756647203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maut ki yaad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maut ki yaad:

Share