Radix BCS Preparation

Radix BCS Preparation Radix deals with Preliminary, Written & Viva prep of BCS, BB, scheduled Bank, NTRCA & Others...

06/05/2026
বাংলাদেশ গেজেটঃ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান।
11/01/2024

বাংলাদেশ গেজেটঃ মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদে নিয়োগদান।

৪৫ তম বিসিএস এর আবশ্যিক ও পদসংশ্লিষ্ট  বিষয়ের  লিখিত পরীক্ষার শিডিউল প্রকাশিত হয়েছে। ⭕️পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি ⭕️পরীক্ষ...
10/01/2024

৪৫ তম বিসিএস এর আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার শিডিউল প্রকাশিত হয়েছে।

⭕️পরীক্ষা শুরু ২৩ জানুয়ারি
⭕️পরীক্ষা শেষ ৩১ জানুয়ারি

24/12/2023

'বাংলাদেশ স্কয়ার' কোথায় অবস্থিত?
ক.লাইবেরিয়া
খ.বেলজিয়াম
গ.সোমালিয়া
ঘ.সুদান

21/09/2023

#কুইজ
প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?

 #সংবিধান পর্ব: ০৫Constitution of People's Republic of Bangladesh (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান)বাংলাদেশের সর্বোচ্চ...
21/09/2023

#সংবিধান
পর্ব: ০৫
Constitution of People's Republic of Bangladesh (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান)
বাংলাদেশের সর্বোচ্চ আইন
সংবিধান প্রণয়ন কমিটি : সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ই এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
সদস্যগণ হলেন:
১. ড. কামাল হোসেন (ঢাকা-৯, জাতীয় পরিষদ),
২. মো. লুৎফর রহমান (রংপুর-৪, জাতীয় পরিষদ),
৩. অধ্যাপক আবু সাইয়িদ(সর্বকনিষ্ঠ সদস্য)(পাবনা-৫, জাতীয় পরিষদ),
৪. এম আবদুর রহিম (দিনাজপুর-৭, প্রাদেশিক পরিষদ),
৫. এম আমীর-উল ইসলাম (কুষ্টিয়া-১, জাতীয় পরিষদ),
৬. মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর (বাকেরগঞ্জ-৩, জাতীয় পরিষদ),
৭. আবদুল মুনতাকীম চৌধুরী (সিলেট-৫, জাতীয় পরিষদ),
৮. ডা. ক্ষিতীশ চন্দ্র (বাকেরগঞ্জ-১৫, প্রাদেশিক পরিষদ),
৯. সুরঞ্জিত সেনগুপ্ত (সিলেট-২, প্রাদেশিক পরিষদ),
১০. সৈয়দ নজরুল ইসলাম (ময়মনসিংহ-১৭, জাতীয় পরিষদ),
১১. তাজউদ্দীন আহমদ (ঢাকা-৫, জাতীয় পরিষদ),
১২. খন্দকার মোশতাক আহমেদ (কুমিল্লা-৮, জাতীয় পরিষদ),
১৩. এ এইচ এম কামারুজ্জামান (রাজশাহী-৬, জাতীয় পরিষদ),
১৪. আবদুল মমিন তালুকদার (পাবনা-৩, জাতীয় পরিষদ),
১৫. আবদুর রউফ (রংপুর-১, ডোমার, জাতীয় পরিষদ),
১৬. মোহাম্মদ বায়তুল্লাহ (রাজশাহী-৩, জাতীয় পরিষদ),
১৭. বাদল রশীদ, বার অ্যাট ল,
১৮. খন্দকার আবদুল হাফিজ (যশোর-৭, জাতীয় পরিষদ),
১৯. শওকত আলী খান (টাঙ্গাইল-২, জাতীয় পরিষদ),
২০. মো. হুমায়ুন খালিদ,
২১. আছাদুজ্জামান খান (যশোর-১০, প্রাদেশিক পরিষদ),
২২. এ কে মোশাররফ হোসেন আখন্দ (ময়মনসিংহ-৬, জাতীয় পরিষদ),
২৩. আবদুল মমিন,
২৪. শামসুদ্দিন মোল্লা (ফরিদপুর-৪, জাতীয় পরিষদ),
২৫. শেখ আবদুর রহমান (খুলনা-২, প্রাদেশিক পরিষদ),
২৬. ফকির সাহাব উদ্দিন আহমদ,
২৭. অধ্যাপক খোরশেদ আলম (কুমিল্লা-৫, জাতীয় পরিষদ),
২৮. এম. মোজাফ্ফর আলী (জাতীয় পরিষদ হোমনা - দাউদকান্দি),
২৯. অ্যাডভোকেট সিরাজুল হক (কুমিল্লা-৪, জাতীয় পরিষদ),
৩০. দেওয়ান আবু আব্বাছ (কুমিল্লা-৫, জাতীয় পরিষদ),
৩১. হাফেজ হাবিবুর রহমান (কুমিল্লা-১২, জাতীয় পরিষদ),
৩২. আবদুর রশিদ (নোয়াখালী-১, জাতীয় পরিষদ) ,
৩৩. নুরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-৬, জাতীয় পরিষদ),
৩৪. মোহাম্মদ খালেদ (চট্টগ্রাম-৫, জাতীয় পরিষদ) ও
৩৫. বেগম রাজিয়া বানু (নারী আসন, জাতীয় পরিষদ)।

10/09/2023

#আন্তর্জাতিকসংবাদ

ঢাকায় পৌঁছেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আজ রোববার রাতে তিনি বাংলাদেশে পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

রাত ৮টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর পর ফরাসি প্রেসিডেন্টকে বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। সশস্ত্র বাহিনীর সদস্যরা তাঁকে গার্ড অব অনার প্রদান করেন এবং ২১ বার তোপধ্বনি করা হয়।

শেখ হাসিনা ও মাখোঁ দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগদান শেষে আজ ঢাকায় পৌঁছেছেন।

১৯৯০ সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিতেরাঁর বাংলাদেশ সফরের পর এটি বাংলাদেশে কোনো ফরাসি প্রেসিডেন্টের দ্বিতীয় সফর। আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এমানুয়েল মাখোঁর দ্বিপক্ষীয় বৈঠক ও একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ফ্রান্সের প্রেসিডেন্টের উপস্থিতিতে দুই দেশের মধ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরে তাঁরা যৌথ প্রেস ব্রিফিং করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বের হওয়ার আগে মাখোঁ সেখানে রাখা দর্শনার্থী বইয়ে সই করবেন। আজ রাতে তাঁর সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত এক ভোজসভায় যোগ দেওয়ার কথা।

ফ্রান্সের প্রেসিডেন্ট আগামীকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী ক্যাথরিন কোলোনা ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে রয়েছেন।

১৯৯০ সালের শুরু থেকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক অনেক দূর এগিয়েছে। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মোট বাণিজ্য ২১০ মিলিয়ন ইউরো থেকে বর্তমানে ৪ দশমিক ৯ বিলিয়ন ইউরোতে উন্নীত হয়েছে এবং রপ্তানির ক্ষেত্রে ফ্রান্স পঞ্চম দেশ। ফরাসি কোম্পানিগুলো এখন ইঞ্জিনিয়ারিং, জ্বালানি, অ্যারোস্পেস ও পানি সম্পদসহ বিভিন্ন খাতে সম্পৃক্ত।

বাংলাদেশ ও ফ্রান্স আশা করছে, ফরাসি প্রেসিডেন্টের এই সফর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমন্ত্রণে ২০২১ সালের নভেম্বরে ফ্রান্স সফর করেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্স জলবায়ু পরিবর্তন এবং নিয়ন্ত্রিত অভিবাসনের মতো বিষয় নিয়ে আলোচনা ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়েও আলোচনা হবে।

আগামীকাল বিকেলে ফরাসি প্রেসিডেন্টের ঢাকা ত্যাগের কথা রয়েছে।

01/09/2023

#সংবিধান

পর্ব: ০১
Constitution of People's Republic of Bangladesh (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান)
বাংলাদেশের সর্বোচ্চ আইন

সংবিধানের ইতিহাস
সংবিধানের ধরন: এটি একটি লিখিত দলিল।

গণপরিষদে সংবিধান গ্রহণ : ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয়।

সংবিধান কার্যকর : ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়।

সংবিধানের ভাষা : এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।

29/08/2023



Enter ‘global boiling’
Enter - প্রবেশ করা
Global - বৈশ্বিক
Boiling - অতি উষ্ণায়ন / সিদ্ধতা
অর্থ : বৈশ্বিক অতি উষ্ণায়নে প্রবেশ।

July was the hottest month ever recorded on our planet.
Hottest - সবচেয়ে উষ্ণ
Ever recorded - এখন পর্যন্ত রেকর্ডকৃত
On our planet - আমাদের গ্রহে
অর্থ : জুলাই আমাদের গ্রহে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ মাস ছিল।

It marks a clear turning point from the previous era of talking about global warming as something that will happen in the future to recognising that it is happening already.
Clear turning point - স্পষ্ট বাঁক
Previous era - বিগত যুগ
Global warming - বৈশ্বিক উষ্ণতা
Happen - ঘটা
Recognise - চিহ্নিত করা
Already - ইতোমধ্যে
অর্থ : এটি ইতিমধ্যেই ঘটছে তা স্বীকার করার জন্য ভবিষ্যতে ঘটবে এমন কিছু হিসাবে গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে কথা বলার আগের যুগ থেকে এটি একটি স্পষ্ট বাঁক চিহ্নিত করে।

This is evident all over the globe; from heat waves in North America and southern Europe, to floods in China and India, to wildfires in Greece (which caused thousands of tourists to be evacuated).
Evident - স্পষ্ট / প্রামাণিক
All over the globe - সারা বিশ্বে
Heat waves - তাপপ্রবাহ
Flood - বন্যা
Wildfire - দাবানল
Tourist - পর্যটক
Evacuate - সরিয়ে নেওয়া / খালি করা
অর্থ : এটি সারা বিশ্বে স্পষ্ট; উত্তর আমেরিকা এবং দক্ষিণ ইউরোপের তাপপ্রবাহ থেকে শুরু করে চীন ও ভারতে বন্যা, গ্রিসের দাবানল পর্যন্ত (যার কারণে হাজার হাজার পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে)।

The Secretary-General of the United Nations, Antonio Guterres, recently declared, "The era of global warming has ended; the era of global boiling has arrived."
Secretary-general - মহাসচিব
Recently - সম্প্রতি
Declare - ঘোষণা করা
Era - যুগ
End - শেষ করা
Global boiling - বৈশ্বিক অতি উষ্ণায়ন
Arrive - আগমন করা
অর্থ : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি ঘোষণা করেছেন, "বৈশ্বিক উষ্ণতার যুগ শেষ হয়েছে; বৈশ্বিক অতি উষ্ণতার যুগ এসেছে।"

This is likely an allusion to the proverbial frogs swimming in a pot of water that is being heated so that the frogs are boiled and die without ever realising what is happening.
Likely - সম্ভবত
Allusion - ইঙ্গিত
Proverbial frog - প্রবাদবাক্যের ব্যাঙ
Swim - সাঁতার কাটা
Pot - পাত্র
So that - যাতে
Ever - এখন পর্যন্ত
Realise - অনুধাবন করা
Happen - ঘটা
অর্থ : এটি সম্ভবত একটি প্রবাদবাক্যের ব্যাঙের দিকে ইঙ্গিত করে যেটি জলের পাত্রে সাঁতার কাটছে যা গরম করা হচ্ছে যাতে ব্যাঙগুলি সিদ্ধ হয় এবং কী ঘটছে তা বুঝতে না পেরে মারা যায়।

But we humans are not frogs and can indeed tell when the temperature of our surroundings has gone up too high.
Human - মানুষ
Frog - ব্যাঙ
Indeed - প্রকৃতপক্ষে
Tell - বলে
Temperature - তাপমাত্রা
Surroundings - চারপাশ
Go up - বৃদ্ধি পাওয়া
অর্থ : কিন্তু আমরা মানুষ ব্যাঙ নই এবং প্রকৃতপক্ষে বলতে পারি কখন আমাদের চারপাশের তাপমাত্রা খুব বেশি বেড়ে গেছে।

In response, we need to take emergency actions.
In response - সাড়া দিয়ে
Take - লওয়া
Emergency action - জরুরি পদক্ষেপ
অর্থ : সাড়া দিয়ে, আমাদের জরুরি পদক্ষেপ নিতে হবে।

Firstly, the leaders of countries need to recognise the emergency and take necessary measures to tackle the problem by pivoting to a business-unusual approach nationally and collectively.
Firstly - প্রথমত
Recognise - স্বীকৃতি দেওয়া
Emergency - জরুরি অবস্থা
Necessary measures - প্রয়োজনীয় পদক্ষেপ
Tackle - মোকাবিলা করা
Pivot - অগ্রসর হওয়া
Business-unusual approach -
Nationally -
Collectively -
অর্থ : প্রথমত, দেশগুলির নেতাদের জরুরি অবস্থাকে স্বীকৃতি দিতে হবে এবং জাতীয় ও সম্মিলিতভাবে অব্যবসায়িক পদ্ধতির দিকে অগ্রসর হয়ে সমস্যা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

This means taking immediate actions to help global citizens who are suffering from the adverse impacts of severe weather events around the world and from slow onset events such as sea-level rise.
Immediate action - অবিলম্বিত পদক্ষেপ
Global citizen - বৈশ্বিক নাগরিক
Suffer - ভোগ করা
Adverse impact - প্রতিকূল প্রভাব
Severe weather event - তীব্র আবহাওয়া ঘটনা
Around the world - বিশ্বব্যাপী
Slow onset event - ধীরে শুরু হওয়া ঘটনা
Such as - যেমন
Sea-level rise - সমুদ্র উচ্চতা বৃদ্ধি
অর্থ : এর অর্থ হল বিশ্বব্যাপী নাগরিকদের সাহায্য করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়া যারা বিশ্বজুড়ে তীব্র আবহাওয়ার ঘটনাগুলির প্রতিকূল প্রভাব এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ধীর গতির ঘটনাগুলি থেকে ভুগছে।

28/08/2023

#বাংলাসাহিত্য #পিএসসি
পিএসসি নির্ধারিত ১১ জন কবি-সাহিত্যিকের নাম:
১. রবীন্দ্রনাথ ঠাকুর
২. কাজী নজরুল ইসলাম
৩. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৪. জসীম উদদীন
৫. মাইকেল মধুসূদন দত্ত
৬. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৭. মীর মশাররফ হোসেন
৮. দীনবন্ধু মিত্র
৯. বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন
১০. কায়কোবাদ
১১. ফররুখ আহমদ

Address

Dhaka

Telephone

+8801864940204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Radix BCS Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radix BCS Preparation:

Shortcuts

Share