জমিদারের নাতি-Jomidharer Nati

জমিদারের নাতি-Jomidharer Nati আমরা হক্কল আবাদি
জমিদারের নাতি পুতি

30/04/2026

সিলেটি ভাষায় কিছু প্রাণীর নাম
゚viralシfypシ゚ ゚viralシ

30/04/2026

সিলেটি ভাষার কিছু শব্দ। ゚viralシfypシ゚ ゚viralシ

29/04/2026

hero tu mera hero hey

মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি? #ক্লাউডবার্স্ট (Cloud Burst) বা মেঘ ভাঙ্গা বৃষ্টি হলো এক ধরনের স্...
29/04/2026

মেঘ ভাঙ্গা বৃষ্টি বা মেঘ বিষ্ফোরন বা ক্লাউডবার্স্ট কি?

#ক্লাউডবার্স্ট (Cloud Burst) বা মেঘ ভাঙ্গা বৃষ্টি হলো এক ধরনের স্বল্প সময়ে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত। সাধারণ বৃষ্টির তুলনায় এটি অনেক বেশি ঘন এবং স্বল্প সময়ে বিপুল পরিমাণ পানি ঝরে পড়ে। সাধারণত প্রতি ঘণ্টায় ১০০ মিমি বা তার বেশি বৃষ্টি হলে তাকে ক্লাউডবার্স্ট বলা হয়।

কীভাবে ক্লাউডবার্স্ট তৈরি হয়?
১. অতিরিক্ত আর্দ্রতা জমা হওয়া: কোনো এলাকায় যদি প্রচুর পরিমাণে জলীয়বাষ্প জমা হয় এবং বাতাসের ওঠা-নামার কারণে সেটি মেঘে ঘনীভূত হয়, তখন মেঘ দ্রুত ভারী হয়ে ওঠে। এতে একসাথে বিপুল পরিমাণ বৃষ্টি নেমে আসে।

২. শীতল বায়ুর সাথে সংঘর্ষ: উষ্ণ আর্দ্র বায়ু হঠাৎ শীতল বায়ুর সাথে ধাক্কা খেলে মেঘের ভেতরের জলকণা দ্রুত বড় আকার ধারণ করে। যার কারণে খুব অল্প সময়েই প্রচুর বৃষ্টি হয়ে থাকে।

৩. ভৌগোলিক অবস্থান ও পাহাড়ি অঞ্চল: সাধারণত পাহাড়ি বা অমসৃণ ভূখণ্ডে বায়ুর উল্লম্ব গতিশীলতা বেশি থাকে, তাই এসব অঞ্চলে ক্লাউডবার্স্ট বেশি ঘটে।

বাংলাদেশে কি ক্লাউডবার্স্ট ঘটে?
বাংলাদেশে সরাসরি ক্লাউডবার্স্ট ঘটার প্রমাণ খুবই সীমিত। এর প্রধান কারণ হলো আমাদের ভূপ্রকৃতি বেশ সমতল এবং ক্লাউডবার্স্ট সাধারণত হিমালয়, নেপাল, উত্তর ভারত বা কাশ্মীরের মতো পাহাড়ি এলাকায় বেশি ঘটে। তবে বাংলাদেশে মৌসুমি বৃষ্টি, বজ্রঝড় বা ঘূর্ণিঝড়ের সময় খুব স্বল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়, যা অনেক সময় ক্লাউডবার্স্টের মতো মনে হতে পারে।
কিন্তু আবহাওয়াবিদরা এগুলোকে সাধারণত স্বল্পমেয়াদী প্রবল বৃষ্টি (Heavy/Extreme Rainfall Event) হিসেবে উল্লেখ করেন, ক্লাউডবার্স্ট হিসেবে নয়।

অর্থাৎ, বাংলাদেশে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ক্লাউডবার্স্ট রেকর্ড করা হয়নি, তবে কিছু প্রবল স্বল্পস্থায়ী বৃষ্টিকে অনেকেই তুলনা করেন ক্লাউডবার্স্টের সাথে।

এখন পর্যন্ত বাংলাদেশে কম সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে, মাত্র ১২ ঘন্টায় ৪৩৩ মিলিমিটার(২৭ সেপ্টেম্বর ২০২০)। যা নিকট অতীতে স্বল্প সময়ের মধ্যে বিস্ময়কর পরিমাণ বৃষ্টি।

 #রূপপুর থেকে নতুন দিগন্ত বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তির দেশ এখন বাংলাদেশ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সূচনাকালের ক্রমানুস...
29/04/2026

#রূপপুর থেকে নতুন দিগন্ত বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তির দেশ এখন বাংলাদেশ। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সূচনাকালের ক্রমানুসারে ৩৩টি দেশের তালিকা নিচে দেওয়া হলো:
১. রাশিয়া (১৯৫৪)
২. যুক্তরাজ্য (১৯৫৬)
৩. যুক্তরাষ্ট্র (১৯৫৭)
৪. ফ্রান্স (১৯৫৯)
৫. জার্মানি (১৯৬১)
৬. কানাডা (১৯৬২)
৭. সুইডেন (১৯৬৪)
৮. জাপান (১৯৬৬)
৯. সুইজারল্যান্ড (১৯৬৯)
১০. ভারত (১৯৬৯)
১১. স্পেন (১৯৬৯)
১২. পাকিস্তান (১৯৭১)
১৩. চেক প্রজাতন্ত্র (১৯৭২)
১৪. নেদারল্যান্ডস (১৯৭৩)
১৫. আর্জেন্টিনা (১৯৭৪)
১৬. বেলজিয়াম (১৯৭৪)
১৭. বুলগেরিয়া (১৯৭৪)
১৮. ফিনল্যান্ড (১৯৭৭)
১৯. দক্ষিণ কোরিয়া (১৯৭৮)
২০. হাঙ্গেরি (১৯৮২)
২১. ব্রাজিল (১৯৮২)
২২. স্লোভেনিয়া (১৯৮৩)
২৩. দক্ষিণ আফ্রিকা (১৯checker৮৪)
২৪. স্লোভাকিয়া (১৯৮৪)
২৫. মেক্সিকো (১৯৯০)
২৬. চীন (১৯৯১)
২৭. ইউক্রেন (১৯৯১)
২৮. আর্মেনিয়া (১৯৯৫)
২৯. রোমানিয়া (১৯৯৬)
৩০. ইরান (২০১১)
৩১. সংযুক্ত আরব আমিরাত (২০২০)
৩২. বেলারুশ (২০২০)
৩৩. বাংলাদেশ (২০২৩ - জ্বালানি প্রাপ্তি ও পারমাণবিক ক্লাবে অন্তর্ভুক্তি)

💡বাংলাদেশ ৫ অক্টোবর ২০২৩ তারিখে ইউরেনিয়াম জ্বালানি গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে এই তালিকায় যুক্ত হয়।
তালিকার প্রথম দিকের দেশগুলো যেমন রাশিয়া বা যুক্তরাষ্ট্র ছিল পারমাণবিক প্রযুক্তির পথপ্রদর্শক।

আপনি কি মনে করেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাফল্য এনে দিতে পারবে?

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি প...
26/04/2026

সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করাসহ বিভিন্ন দাবি জানিয়েছে রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত। শনিবার নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান পঞ্চায়েতের সদস্যরা। এ সময় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জনসভা আহ্বানের পর পুলিশের অসহযোগিতার অভিযোগ উত্থাপন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী। তিনি জানান, গত ১৮ এপ্রিল সিলেট বিভাগের স্বায়ত্তশাসন, ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দাবিতে একটি জনসভা করতে চেয়েছিলেন তারা। সেজন্য তারা অনুমতি চেয়ে এসএমপির পুলিশ কমিশনার বরাবর আবেদন করেন। তবে পরদিন পুলিশ কমিশনার তাদের ডেকে প্রথম দুটি দাবি বাদ দিয়ে জনসভা করতে বলেন। এর প্রতিবাদে ‘সিলটি পাঞ্চায়িত’ তাদের জনসভা স্থগিত ঘোষণা করে।

তিনি জানান, ২০২২ সালের ২১ নভেম্বর যাত্রা শুরু করা সিলটি পাঞ্চায়িতের বিভিন্ন দাবির মধ্যে অন্যতম হলো– সিলেট বিভাগের স্বায়ত্তশাসন। কারণ সিলেট দেশের মধ্যে একমাত্র বিভাগ, বাংলা বাদে যার নিজস্ব বর্ণমালা আছে। এই ভাষার নাম সিলটি ভাষা এবং অক্ষরের নাম সিলটি নাগরী লিপি। অনেকে এই ভাষার ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য, কানাডা, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের উদাহরণ তুলে ধরে বলা হয়, এসব দেশে প্রধান ভাষার পাশাপাশি দ্বিতীয় অফিসিয়াল ভাষা চালু আছে। সিলটি ভাষায় এক কোটি ২০ লাখ সিলেটি কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার সংগঠনের ন্যায্য দাবিদাওয়ার আন্দোলনে সাড়া দিয়ে উল্লিখিত দাবিগুলো মেনে নেবে। নতুবা তারা ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘসহ সব আন্তর্জাতিক সংস্থায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করতে বাধ্য হবেন।
এ সময় সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক তাজ রীহান জামানসহ নেতারা উপস্থিত ছিলেন।

25/04/2026

Gana tus tas

24/04/2026

বাবা ধনী কিংবা গরিব হওয়ার চেয়েও বেচে থাকাটা বেশী জরুরী 🙂
゚viralシfypシ゚ ゚viralシ ゚viralシfypシ゚

23/04/2026

বাস ভাড়া বেড়েছে
হো....... মারা দিয়েছে
゚viralシfypシ゚ ゚viralシ

23/04/2026

Boom Fata. Kaise Fata. Cute baby
゚viralシfypシ゚ ゚viralシ

23/04/2026

Cat fighting
゚viralシfypシ゚ ゚viralシ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জমিদারের নাতি-Jomidharer Nati posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share