SIBL Nakhalpara Sub Branch

SIBL Nakhalpara Sub Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SIBL Nakhalpara Sub Branch, Bank, Nakhalpara, Dhaka.

17/06/2024

ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আলোকিত হোক ঈদ-উল-আযহার প্রতিটি মুহূর্ত।সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।🌺

প্রিয় গ্রাহক, এবার বিকাশ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির হিসাবেও টাকা ট্রান্সফার করতে পারবেন মুহুর্তে আর যখন তখন।
07/03/2024

প্রিয় গ্রাহক,
এবার বিকাশ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির হিসাবেও টাকা ট্রান্সফার করতে পারবেন মুহুর্তে আর যখন তখন।

আল্লাহ ব্যবসা কে করেছেন হালাল  আর সুদকে করেছেন হারাম। আসুন সুদ মুক্ত সমাজ গড়ি ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং  করি।সোশ্...
05/01/2024

আল্লাহ ব্যবসা কে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আসুন সুদ মুক্ত সমাজ গড়ি ইসলামী শরীয়াহ ভিত্তিক ব্যাংকিং করি।সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সি।

  - এর আকর্ষণীয় ৩টি সঞ্চয় স্কিমের শুভ উদ্বোধন করেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জাফর আলম স্যার। এতে উপ-ব্যবস...
01/11/2023

- এর আকর্ষণীয় ৩টি সঞ্চয় স্কিমের শুভ উদ্বোধন করেন সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব জাফর আলম স্যার। এতে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

সঞ্চয় স্কিমের সুবিধা সমূহঃ

* মুদারাবা সর্বোচ্চ মুনাফা একাউন্টঃ
> ১২.২৫% বাৎসরিক মুনাফা
> ৬ বছরে দ্বিগুণ মুনাফা
> সর্বনিম্ম ১০ লক্ষ টাকা জমার পরিমাণ
> ৮০% পর্যন্ত করদ সুবিধা
( এই প্রোডাক্ট ডিসেম্বর - ২০২৩ পর্যন্ত বলবৎ থাকবে)

• মুদারাবা অগ্রিম মুনাফা সঞ্চয় একাউন্টঃ
> সর্বনিম্ম ৫ লক্ষ টাকা জমার পরিমাণ।
> ৩ মাসের মুনাফা হার ৬.৮৭%, ১ বছরে ৮.৪০%,
৩ বছরে ৮.৭০%
> জমার বিপরীতে অগ্রীম মুনাফা নিয়ে নিতে . পারবে গ্রাহক।

• মুদারাবা যখন ইচ্ছে তখন সঞ্চয় প্রকল্পঃ
> দৈনিক মুনাফা দেয়া হয়।
> মুনাফার হার ৬%
> যখন যা ইচ্ছে তা জমা করতে পারবেন।

শরি'আহ্ ভিত্তিক ব‍্যাংক ঘুরিয়ে সুদ খায়ধারনাটি সঠিক নয়স্ট‍্যান্ডার্ড ব‍্যাংক সহ  অন‍‍্যান্ন শরি'আহ্ ভিত্তিক কোনো ব‍্যাংকই...
21/09/2023

শরি'আহ্ ভিত্তিক ব‍্যাংক ঘুরিয়ে সুদ খায়
ধারনাটি সঠিক নয়

স্ট‍্যান্ডার্ড ব‍্যাংক সহ অন‍‍্যান্ন শরি'আহ্ ভিত্তিক কোনো ব‍্যাংকই সরাসরি টাকার ব্যবসা করে না এবংকি ঘুরিয়ে সুদও খায়না । সম্পদভিত্তিক ব্যবসা পরিচালনায় পণ্যের হাতবদলের মাধ্যমে প্রকৃত বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করে ইসলামী ব‍্যাংকগুলো ।

বিশেষ করে স্ট‍্যান্ডার্ড ব‍্যাংক তাদের নিজস্ব শরি"আহ্ বোর্ডের সঠিক পরামর্শে শরিয়াহর নীতিমালা শতভাগ পরিপালনের মাধ‍্যমে স্বচ্ছ ইসলামী ব‍্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ্ ।

অপরদিকে সুদভিত্তিক ব্যাংকগুলো শরিয়াহ অনুযায়ী চলে না । তবে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে লেনদেনের কোনও কোনো ক্ষেত্রে মিল থাকতেও পারে । যেমন মানুষ হিসেবে একজন মুসলিম ও একজন অমুসলিমের বাহ্যিক মিল থাকবে । কিন্তু পার্থক্য থাকবে বিশ্বাস ও কাজে কর্মে ।

প্রচলিত ও শরি'আহ্ ভিত্তিক ব্যাংকের মধ্যে মূলত হালাল-হারামের পার্থক্য । শরি'আহ্ ভিত্তিক ব্যাংকগুলোতে হালাল পদ্ধতিতে লেনদেন হয় । এর মধ্যে কিছু কাজ প্রচলিত ব্যাংকিংয়ের সঙ্গে মিলে যাচ্ছে বলে মনে হলেও শরিয়াহ মেনে চলায় ইসলামি ব্যাংকিং প্রক্রিয়াগত জায়গা থেকে সম্পূর্ণ আলাদা । সাধারণ মানুষ না বুঝে অনেক সময় এই মিলে যাওয়াকে ঘুরিয়ে সুদ খাওয়া বলে থাকে, আসলে বাস্তবে তা নয় ।
সুদ ও মুনাফার পার্থক্য না বোঝার কারণে অনেকে শরি'আহ্ ভিত্তিক ইসলামি ব্যাংকগুলোকে সুদি ব্যাংকের সঙ্গে এক করে ফেলেন, যা সঠিক নয় ।

সুদি ব‍্যাংকের সাথে শরি'আহ্ ভিত্তিক ব‍্যাংকের পার্থক্যের ছোট্ট একটি উদাহরণ যেমন ⤵
আপনি প্রচলিত সুদি ব্যাংকে গিয়ে যদি বলেন দোকানের মাল কিনবো । তারা বলবে, ১০০ টাকা নিন, ১০ টাকা সুদ । ১১০ টাকা ফেরত দিতে হবে ।
কিন্তু শরি'আহ্ ভিত্তিক ব্যাংকে মাল/পণ‍্য কেনার কথা বললে তারা বলবে, আমরা টাকা দিতে পারবো না, তবে মাল/পন‍্য কিনে দেবো । আর এতে রাজি থাকলে, ব্যাংক যদি ১০০ টাকায় পন‍্য কিনে তবে আপনার কাছে ১১০ টাকায় বিক্রি করবে । ১০ টাকা ব্যাংকের মুনাফা ।

আবার গ্রাহক যদি এক বছর পরে টাকা দিতে চায়, সেক্ষেত্রে গ্রাহকের সঙ্গে ব্যাংকের একটা চুক্তি হবে । তখন তাকে ২০ টাকা লাভ দেওয়ার কথাও বলা হতে পারে । অর্থাৎ এই চুক্তির সঙ্গে প্রচলিত সুদি ব্যাংকের ২০ শতাংশ সুদ নেওয়ার ঋণচুক্তির মধ‍্যে খুব একটা পার্থক্য নেই । তবে
মৌলিক পার্থক্য হলো শরি'আহ্ ভিত্তিক ব্যাংক গ্রাহকদের সরাসরি টাকা দেয় না, পণ্য কিনে দেয় ।

শরি'আহ্ ভিত্তিক ব্যাংক মুশারাকা ও মুদারাবা কারবার ছাড়া কাউকে সাধারণত নগদ অর্থ ঋণ দেয় না । মুরাবাহা পদ্ধতিতে ব্যাংক গ্রাহকের অর্ডার মোতাবেক পণ্য কিনে গ্রাহকের কাছে বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করে ।

সুতরাং পণ্য কিনে তা বেশি দামে বিক্রি করে মুনাফা অর্জন করা সম্পূর্ন শরি'আহ্ সম্মত এতে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নেই ।

অতএব শরি'আহ্ ভিত্তিক ব‍্যাংকিং না বুঝে এর বিপক্ষে অযাচিত মন্তব‍্য না করে আসুন আমরা ইসলামী ব‍্যাংকিং সম্পর্কে সঠিক জ্ঞানার্জনের প্রচেষ্টা করি এবং শরি'আহ্ ভিত্তিক ব‍্যাংকের সাথে ব‍্যাংকিং করে সুদ মুক্ত অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে ইহকাল ও পরকালে কামিয়াবী অর্জন করি (আমিন) ।

মানব কল‍্যাণের স্বার্থে..
SIBL Nakhalpara Sub Branch

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গব...
25/07/2023

স্কুল পালাতো রবীন্দ্রনাথ। নজরুল তো বেশি পড়তেই পারলেন নাই। লালন বুঝলোই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাঁদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রী অর্জন করছে।
অ্যান্ড্রু কার্নেগীকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয় নি। ৩০ বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইন বোর্ড লাগিয়ে দেন “সবার জন্য উন্মুক্ত”।
স্টিভ জবস শুধু মাত্র ১ দিন ভাল খাবারের আশায় ৭ মাইল দূরে পায়ে হেটে মন্দিরে যেতেন।
ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্ন বর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাঁকে ক্লাসের বেঞ্চে বসতে দেয়া হতো না, কোন গাড়ি তাঁকে নিতো না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাটুরেদের নিকট থেকে টাকা তুলে যোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙ্গল টেনেছেন একসময়।
সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদী এর চেহারা যথেষ্ট কদাকার ছিল, লতা মঙ্গেস্কারের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন, নেপোলিয়ন বেটে ছিলেন। শচীন টেল্ডুলকারের উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল।
স্মৃতি শক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ীর ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না।
কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোন কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই আজ অথবা কাল...!

আলহামদুলিল্লাহ্রেমিটেন্স সংগ্রহে জুলাই মাসে এখন পর্যন্ত ৩য় স্থানে আছে আমাদের প্রিয় Social Islami Bank Limited ❤️সব ব্যাং...
25/07/2023

আলহামদুলিল্লাহ্
রেমিটেন্স সংগ্রহে জুলাই মাসে এখন পর্যন্ত ৩য় স্থানে আছে আমাদের প্রিয় Social Islami Bank Limited ❤️

সব ব্যাংকের মধ্যে ৩য় আর বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে ২য়।

02/06/2023

ব্যাংকের একজন গ্রাহক একটা চেক জমা দিতে গিয়ে ব্যাংক কর্মকর্তাকে প্রশ্ন করলো: অাচ্ছা এই চেকের টাকা জমা হয়ে আমার অ্যাকাউন্টে ঢুকতে কতদিন লাগবে?

ব্যাংকার: ১ দিন।

গ্রাহক: কেন? ব্যাংক দুটো তো খুব কাছাকাছি, রাস্তার এপার আর ওপার, তাহলে এত সময় লাগবে কেন?

ব্যাংকার: ক্লিয়ারেন্স-এর কিছু প্রক্রিয়া অাছে, তাই।

গ্রাহক: ঠিক বুঝলাম না, এত কাছাকাছি ব্যাংক হওয়া সত্ত্বেও...

ব্যাংকার: বুঝলেন না! তাহলে শোনেন। ধরেন, অ্যাক্সিডেন্ট হয়ে আপনি গোরস্থানের কাছে মারা গেলেন, তাহলে কি লোকজন আপনাকে সঙ্গে সঙ্গে ওই গোরস্থানে নিয়ে কবর দিয়ে দিবে? না কি প্রথমে হাসপাতালে নিয়ে যাবে, মারা গেছেন কি না ডাক্তার তা পরীক্ষা করে দেখবে, পুলিশ রিপোর্ট হবে, পোস্ট মর্টেম হবে, আপনার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে, পরিবার আর আত্মীয়-স্বজন-বন্ধুরা মিলে কান্নাকাটি হবে, জানাজা হবে, ওদিকে কবর খোড়া হবে, তারপর গোরস্থানে নিয়ে লাশ দাফন করা হবে, তাই না?

গ্রাহক: আপনি ব্যাংক ম্যানেজার না আজরাইলের লাইভ বিজ্ঞাপন?

ব্যাংকার: কেন কেন?

গ্রাহক : যে ভয়াবহ উদাহরণ দিলেন, চোক্ষের সামনে তো হাশরের ময়দান দেখতে পাইতাছি। আমি সাত দিনেও টাকা নিতে আসব না!

18/05/2023

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর দেশব্যাপী বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক:
শাখা : ১৭৯
উপশাখা : ১৯৫
এজেন্ট আউটলেট: ৩৫৪
কালেকশন বুথ : ৪১
এটিএম বুথ : ১৯৮

27/04/2023
07/04/2023

Address

Nakhalpara
Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when SIBL Nakhalpara Sub Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SIBL Nakhalpara Sub Branch:

Share

Category