Al-Fresco Life

Al-Fresco Life This Platforms is a Food Type Content & Food Recipe

This Platforms is a Financial Place Where you Get Your Desire Credit Cards Form The Different Banks In Bangladesh

২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত AI দুনিয়ায় রাজত্ব করবে এই ৫০টি টুল! 👇১. এআই অ্যাসিস্ট্যান্ট ও চ্যাটবট (AI Assistants & Chat...
16/08/2025

২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত AI দুনিয়ায় রাজত্ব করবে এই ৫০টি টুল! 👇

১. এআই অ্যাসিস্ট্যান্ট ও চ্যাটবট (AI Assistants & Chatbots)

- ChatGPT: https://chat.openai.com
- Google Gemini: https://gemini.google.com
- Claude: https://claude.ai
- Grok (X): https://grok.x.ai
- Perplexity AI: https://www.perplexity.ai
- AIinBangla: https://aiinbangla.com (learning assistant in bangla)

২. ভিডিও ও ছবি তৈরি (Video & Image Generation)

- Synthesia (ভিডিও): https://www.synthesia.io
- Google Veo (ভিডিও): https://deepmind.google/technologies/veo/
- OpusClip (ভিডিও এডিটিং): https://www.opus.pro
- Midjourney (ছবি/আর্ট): https://www.midjourney.com
- GPT-4o (ছবি/টেক্সট): https://openai.com/index/hello-gpt-4o/

৩. ভয়েস ও মিউজিক তৈরি (Voice & Music Generation)

- ElevenLabs (ভয়েস): https://elevenlabs.io
- Murf (ভয়েস): https://murf.ai
- Suno (মিউজিক): https://suno.com
- Udio (মিউজিক): https://www.udio.com

৪. লেখালেখি ও সামারি (Writing & Summarization)

- Grammarly: https://www.grammarly.com
- QuillBot: https://quillbot.com
- Rytr: https://rytr.me
- Sudowrite: https://www.sudowrite.com
- Sourcely (সাইটেশন): https://www.sourcely.net
- AI Blaze (সাইটেশন): https://aiblaze.com/citation-generator
- Citation Machine: https://www.citationmachine.net
- MyBib: https://www.mybib.com
- SciSpace Citation Generator: https://typeset.io/citation-generator
- Scribbr Citation Tool: https://www.scribbr.com/citation/generator/
- Trinka AI (একাডেমিক রাইটিং): https://www.trinka.ai
- Scite AI (স্মার্ট সাইটেশন): https://scite.ai

৫. কোডিং, ভাইভ কোডিং ও ডেভেলপার টুলস (Coding & Developer Tools)

- GitHub Copilot: https://copilot.github.com
- DeepSeek: https://deepseek.com
- Cursor: https://cursor.sh
- Lovable (অ্যাপ বিল্ডার): https://lovable.dev
- v0 by Vercel (UI কোড): https://v0.dev
- Bolt.new: https://bolt.new
- Greta by Questera: greta.questera.ai - আমি এইটা ইউজ করছি কয়েকদিন যাবত - সো ফার সো গুড!

৬. প্রোডাক্টিভিটি ও ম্যানেজমেন্ট (Productivity & Knowledge Management)

- Fathom (মিটিং নোট): https://fathom.video
- Notion Q&A: https://www.notion.so/product/ai
- NotebookLM (রিসার্চ): https://notebooklm.google
- Guru: https://www.getguru.com
- Reclaim: https://reclaim.ai
- Clockwise: https://www.getclockwise.com
- Gamma (প্রেজেন্টেশন): https://gamma.app

৭. অটোমেশন (Automation & App Builders)

- Zapier: https://zapier.com
- Gumloop: https://www.gumloop.com
- n8n: https://n8n.io
- Manus: https://www.manus.ai

৮. সার্চ ও ব্রাউজিং (Search & Browsing)

- Google AI Mode: https://google.com
- ChatGPT Search: https://chat.openai.com
- Perplexity AI: https://www.perplexity.ai

৯. গ্রাফিক ডিজাইন (Graphic Design & Presentations)

- Canva Magic Studio: https://www.canva.com/magic
- Looka (লোগো): https://looka.com
- Copilot for PowerPoint: https://www.microsoft.com/en-us/microsoft-365/copilot-for-work

১০. ইমেইল, সিভি ও মার্কেটিং (Email, Resume & Marketing)

- Hubspot Email Writer: https://www.hubspot.com/ai-tools/email-writer
- Fyxer: https://fyxer.ai
- Shortwave (ইমেইল): https://www.shortwave.com
- Teal (সিভি): https://www.tealhq.com
- Kickresume (সিভি): https://www.kickresume.com
- AdCreative: https://www.adcreative.ai
- NShamimPRO (মার্কেটিং উইথ এআই): https://nshamimpro.com
- AirOps: https://www.airops.com

ছাত্রছাত্রই ও কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কিছু BONUS টুলস:

- Descript (ভিডিও/অডিও এডিটিং): https://www.descript.com
- Deep Research (একাডেমিক সার্চ): https://deepresearch.com
- Google AI Studio: https://aistudio.google.com

আমি চেষ্টা করেছি ফ্রি টুলগুলো (অন্তত ফ্রি ক্রেডিট দেয় এমন) কভার করতে এই পোস্টে, সুতরাং সেভ করে রাখুন। আপনি ফলো করলে বা শেয়ার করলে এই চেষ্টাটা কাজে আসবে :)

#এআই #দরকারীঅ্যাপস #প্রোডাক্টিভিটি #ফ্রিল্যান্সিং

A conversational AI system that listens, learns, and challenges

23/06/2025

সন্তান বনাম চাকরি — নারী হিসেবে আসলে আমাদের জন্য কোনটা আগে?

মা হওয়া মানে নিজেকে ভেঙে নতুনভাবে তৈরি হওয়া।
আর একজন কর্মজীবী নারী হওয়া মানে—নিজেকে ধরে রাখা, নিজের পরিচয়টাকে সময়ের সঙ্গে গড়ে তোলা।

কিন্তু বেশিরভাগ সময় আমাদের সামনে এই দুইটা অপশন একসাথে আসে না।
আসে একটা কঠিন প্রশ্ন নিয়ে—
“সন্তান নাকি চাকরি?”

তবে একটা কথা সবসময় মনে রাখার মতো:

চাকরি মানে শুধু টাকা নয়। চাকরি মানে নিরাপত্তা, সম্মান, নিজের অস্তিত্ব।
আর সেই নিরাপত্তা একদিন আপনার সন্তানকেও আগলে রাখবে।

অনেক নারীই মা হওয়ার পর চাকরি ছেড়ে দেন—কারণ সামাজিক চাপ, অপরাধবোধ বা সময় মেলাতে না পারা।
কিন্তু আপনি যদি পারেন—চেষ্টা করুন চাকরি ধরে রাখতে।

না, আপনি খারাপ মা হবেন না।
আপনি দায়িত্বহীনও নন।

বরং আপনি এমন একজন মা হবেন,
যে নিজের পরিচয় ধরে রেখেও সন্তানের জন্য ভালো উদাহরণ হয়ে উঠবেন।

একদিন আপনার সন্তান আপনাকে দেখে বুঝবে—
“আমার মা শুধু আমাকে বড় করেনি, নিজেকেও গড়েছে।”

🔹 আপনার চাকরি আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন রাখে।
🔹 আপনাকে কারো উপর নির্ভরশীল হতে হয় না।
🔹 নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন।
🔹 দাম্পত্য সম্পর্কেও থাকে এক ধরনের ভারসাম্য ও সম্মান।

হ্যাঁ, সবসময় সহজ হবে না।
ক্লান্ত লাগবে, মাঝে মাঝে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করবে।
কিন্তু শেষ পর্যন্ত—আপনার সেই ছোট্ট ডেস্কটা, ছোট্ট পরিচয় কার্ডটা, মাস শেষে আপনার অর্জিত সেই বেতনটাই আপনার আত্মবিশ্বাস গড়ে তুলবে।

আপনার সন্তান আপনার ভালোবাসা পাবে,
আর আপনার চাকরি আপনার শক্তি হয়ে পাশে থাকবে।

সন্তান আর চাকরি—এই দুইয়ের মাঝে যুদ্ধ নয়, দরকার বোঝাপড়া।

একজন মা হিসেবে আপনি সর্বোচ্চটা দেন।
একজন নারী হিসেবে, নিজের স্বপ্নটাও আপনার প্রাপ্য।

আপনি পিছিয়ে নেই।
আপনি একা নন।

চেষ্টা করুন—নিজের পথটা নিজেই গড়ে তুলতে।
আর কখনোই নিজের চাকরি বা স্বপ্নটাকে “বিকল্প” ভাববেন না।

কারণ আপনি শুধু কারো মা নন—আপনি নিজেও একজন “পুরো মানুষ”।

আর আজকের এই আধুনিক যুগে চাকরি মানে শুধু অফিসে গিয়ে ৯টা-৫টা করা নয়।

🔹 আপনি চাইলে রিমোট জব করতে পারেন—ঘরে বসেই সময় মতো কাজ করে ও সন্তানকে সময় দিয়েও নিজের পরিচয় বজায় রাখা সম্ভব।

🔹 আবার কেউ চাইলে অনলাইন বিজনেস শুরু করতে পারেন—নিজের শখ, দক্ষতা বা আগ্রহকে পেশায় রূপ দিয়ে স্বাধীনভাবে কাজ করা এখন আগের চেয়ে অনেক সহজ।

প্রযুক্তি এখন নারীদের জন্য দারুণ সুযোগ তৈরি করেছে। আপনাকে শুধু নিজের জায়গাটা খুঁজে নিতে হবে। আর আপনার সন্তান ঠিকই এক সময় বড় হয়ে যাবে, তার আলাদা জগৎ তৈরি হবে।
তখন যদি আপনি নিজেকে হারিয়ে ফেলেন, তাহলে আপনার ভেতরের খালি জায়গাটা আপনি নিজেও পূরণ করতে পারবেন না।



🔖 ভালো লাগলে শেয়ার করুন। কোনো এক মা হয়তো এই লেখাটা পড়ে নিজেকে একটু সাহসী মনে করবে। 💛

#মা_হওয়া #নারী_শক্তি #মায়ের_ভালোবাসা #চাকরি_আর_সন্তান


#নারীর_স্বপ্ন #সন্তান_নাকি_চাকরি


#সন্তান_তবে_স্বপ্নও

23/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

13/06/2025

বিমানবন্দরে লাগেজ ক্ষতিগ্রস্ত (damaged) হয়েছে যদি দেখেন?
তাহলে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিয়ে তিনি ক্ষতিপূরণ (compensation) দাবি করতে পারেন।
✈️ লাগেজ ক্ষতিগ্রস্ত হলে যাত্রীর করণীয়:
১. তৎক্ষণাৎ রিপোর্ট করুন
• বিমানবন্দরে লাগেজ সংগ্রহ করার জায়গাতেই (বেল্টের পাশে) ক্ষতিগ্রস্ত লাগেজ পেলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এয়ারলাইনের ব্যাগেজ ক্লেইম/লস্ট অ্যান্ড ফাউন্ড ডেস্কে যান।
• সেখানে গিয়ে Property Irregularity Report (PIR) ফর্ম পূরণ করুন। ফর্মে লাগেজের ক্ষতির ধরন, ফ্লাইট নম্বর, ট্যাগ নম্বর, লাগেজের ছবি ইত্যাদি দিন।
২. ছবি ও প্রমাণ সংগ্রহ করুন। লাগেজের ক্ষতির স্পষ্ট ছবি তুলুন।লাগেজের ট্যাগ ও বোর্ডিং পাস রেখে দিন , এগুলো প্রমাণ হিসেবে কাজ করবে।
৩. রিপোর্টের কপি সংগ্রহ করুন। PIR ফর্ম পূরণের পর একটি রিসিপ্ট কপি আপনাকে দেওয়া হবে। এটি সংরক্ষণ করুন।
💰 ক্ষতিপূরণ পাওয়ার নিয়ম:
✅ যদি ক্ষতি এয়ারলাইনের দোষে হয়:
• ক্ষতির ধরন অনুযায়ী এয়ারলাইন আপনাকে তিনভাবে ক্ষতিপূরণ দিতে পারে:
1. মেরামত করে দেওয়া
2. একই রকম নতুন লাগেজ দিয়ে প্রতিস্থাপন
3. টাকার ক্ষতিপূরণ
✅ ক্ষতিপূরণ দাবির সময়সীমা:
• ক্ষতিগ্রস্ত লাগেজ হলে রিপোর্ট করার সর্বোচ্চ সময়সীমা ৭ দিন (ফ্লাইট পৌঁছানোর দিন থেকে গণনা)।
এর মধ্যে রিপোর্ট না করলে ক্ষতিপূরণ পেতে সমস্যা হতে পারে।
✅ কত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়?
• আন্তর্জাতিক ফ্লাইটে ক্ষতিপূরণ হিসাব করা হয় Montreal Convention বা Warsaw Convention অনুযায়ী।
• উদাহরণস্বরূপ, Montreal Convention অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ ধরা হয় প্রায় ১,৫০০ ইউরো বা তার সমপরিমাণ টাকায় (প্রায় ১,৮০,০০০ টাকা, রেট ভেদে ভিন্ন হতে পারে)
📝 প্রয়োজনীয় তথ্য/ডকুমেন্টস:
• বোর্ডিং পাস
• ব্যাগ ট্যাগ
• PIR রিপোর্ট
• লাগেজের ছবি
• জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি
ℹ️ অতিরিক্ত টিপস:
• লাগেজ ডেলিভারি বেল্ট থেকে উঠানোর সময়ই যদি কেউ ভিডিও করেন, তাহলে তা খুব কার্যকর প্রমাণ হতে পারে।
• অনেক সময় ক্ষতিপূরণ পাওয়া এয়ারলাইনের সার্ভিস সেন্টারে গিয়ে অনুসরণ করতে হয়, বা ইমেইলে যোগাযোগ করতে হয়।

12/06/2025

আমি নিজের আত্মসম্মান মেইনটেইন করার ব্যাপারে যত্নশীল থেকেছি। নিজেকে নিজে যেটুকু ছোট করে রাখি, তা মূলত আমার বিনয়। অন্যকেউ আমাকে কোন ভাবে ছোট করে দেখলে, তাকে আমি তাচ্ছিল্য হিসেবে বিবেচনা করি। এবং যত দ্রুত সম্ভব সেসব মানুষ থেকে দূরে সরে আসি।

যারা আমাকে অশ্রদ্ধার চোখে দেখবে; যেকোন কৌশলে আমি তাদের দৃষ্টির বাইরে চলে যাই। প্রতিশোধ নেওয়ার ইচ্ছে আমার নেই। কারণ শাস্তির চেয়ে ক্ষমা মহৎ।

12/06/2025
বদ নজর থেকে বাচতে
26/05/2025

বদ নজর থেকে বাচতে

বদ নজর থেকে বাচতে!
26/05/2025

বদ নজর থেকে বাচতে!

Babu Vhaiya Ab Nehi!!😭
26/05/2025

Babu Vhaiya Ab Nehi!!😭

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801883422640

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Fresco Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share