18/05/2026
স্পট ট্রেডিং কী?
স্পট ট্রেডিং হলো এমন একটি পদ্ধতি যেখানে আপনি সরাসরি কোনো ক্রিপ্টোকারেন্সি কিনে নিজের ওয়ালেটে রাখেন এবং পরে বেশি দামে বিক্রি করে লাভ করার চেষ্টা করেন। এখানে ফিউচারসের মতো লিভারেজ, লিকুইডেশন বা অতিরিক্ত ঝুঁকি থাকে না। নতুনদের জন্য স্পট ট্রেডিং সবচেয়ে নিরাপদ এবং শেখার জন্য সবচেয়ে উপযোগী।
স্পট ট্রেডিং শুরু করার আগে যা জানা আবশ্যক
প্রথমে বুঝতে হবে ক্রিপ্টো মার্কেট খুব বেশি ভোলাটাইল। কোনো কয়েন কয়েক ঘণ্টায় অনেক বাড়তে বা কমতে পারে। তাই অন্ধভাবে ট্রেড করা যাবে না। সবসময় ঝুঁকি ম্যানেজমেন্ট, ধৈর্য এবং পরিকল্পনা নিয়ে ট্রেড করতে হবে।
প্রথম ধাপ হলো নিরাপদ অ্যাকাউন্ট তৈরি করা। Binance অ্যাকাউন্ট খোলার পর ইমেইল এবং মোবাইল ভেরিফিকেশন করতে হবে। এরপর অবশ্যই Google Authenticator বা Authy দিয়ে Two Factor Authentication চালু করতে হবে। Anti Phishing Code সেট করতে হবে যাতে ফেক ইমেইল চিনতে পারেন।
Binance এর মূল গুরুত্বপূর্ণ সেকশনগুলো:
Home অংশে মার্কেট ও ব্যালেন্স দেখা যায়।
Markets অংশে সব কয়েনের তালিকা থাকে।
Trade অংশে Spot Trading করা হয়।
Wallet অংশে আপনার সব সম্পদ থাকে।
Earn অংশে কয়েন স্টেকিং বা সেভিংস করা যায়।
P2P অংশে লোকাল কারেন্সিতে ক্রিপ্টো কেনাবেচা করা যায়।
Spot Trading শুরু করার আগে যেসব বিষয় শিখতে হবে
USDT Pair কী?
বেশিরভাগ ট্রেড হয় USDT Pair এ। যেমন BTC USDT, ETH USDT, SOL USDT। এর মানে USDT দিয়ে ওই কয়েন কেনা হচ্ছে।
Market Order কী?
যে দামে মার্কেটে তখন ট্রেড হচ্ছে, সেই দামে সাথে সাথে Buy বা Sell হয়ে যায়।
Limit Order কী?
আপনি নিজের পছন্দের দাম সেট করেন। দাম সেখানে এলে Buy বা Sell হয়।
Stop Limit কী?
ক্ষতি কমানোর জন্য নির্দিষ্ট দামে Sell সেট করা হয়। একে Stop Loss বলে।
Candlestick কী?
প্রতি ক্যান্ডেল নির্দিষ্ট সময়ের Price Action দেখায়। সবুজ ক্যান্ডেল মানে দাম বেড়েছে, লাল ক্যান্ডেল মানে দাম কমেছে।
Volume কী?
কত বেশি Buy Sell হচ্ছে তা বোঝায়। বেশি Volume মানে Market Interest বেশি।
Support এবং Resistance কী?
যেখানে দাম বারবার থামে বা ঘুরে দাঁড়ায় তাকে Support বলে।
যেখানে দাম বারবার আটকে যায় তাকে Resistance বলে।
Beginner হিসেবে কোন কয়েন দিয়ে শুরু করা ভালো
শুরুতে Low Quality Meme Coin বা অচেনা টোকেন এড়িয়ে চলতে হবে।
প্রথমে বড় এবং শক্তিশালী কয়েন শিখতে হবে।
Bitcoin হলো পুরো মার্কেটের রাজা। মার্কেট Direction বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Ethereum হলো সবচেয়ে বড় Smart Contract Network।
BNB হলো Binance Ecosystem এর মূল কয়েন।
Solana দ্রুত এবং জনপ্রিয় Layer One Network।
XRP, ADA, LINK, AVAX, SUI এর মতো Established Coin ধীরে ধীরে শিখতে পারেন।
কখন কয়েন কিনতে হবে
কখনো Green Candle দেখে FOMO করে কিনবেন না।
দাম অনেক Pump হওয়ার পর Buy করা সবচেয়ে বিপজ্জনক।
সবচেয়ে ভালো Buy Zone হলো যখন Market ভয় পায়, Panic Sell হয়, অথবা বড় Support এ Price আসে।
যদি Bitcoin শক্তিশালী Support এ থাকে এবং Altcoin গুলো Correction দেয়, তখন ধীরে ধীরে Entry নেওয়া ভালো।
যদি কোনো Coin দীর্ঘদিন Sideways থাকে এবং হঠাৎ Volume বাড়ে, সেটাও Accumulation এর ইঙ্গিত হতে পারে।
কখন কয়েন বিক্রি করতে হবে
যখন Coin দ্রুত অনেক Pump করে Resistance এ পৌঁছায় তখন আংশিক Profit নেওয়া ভালো।
সবসময় Profit বুক করতে হবে। শুধু Hold করতে থাকলে অনেক সময় লাভ আবার Loss হয়ে যায়।
একবারে সব Sell না করে ধাপে ধাপে Sell করা ভালো।
কতটুকু টাকা দিয়ে শুরু করা উচিত
Beginner হলে ছোট Capital দিয়ে শুরু করা উচিত।
প্রথমে শেখার জন্য এমন Amount ব্যবহার করুন যেটা হারালেও জীবন বা মানসিক অবস্থায় প্রভাব পড়বে না।
এক ট্রেডে মোট Capital এর ৫ থেকে ১০ শতাংশের বেশি ব্যবহার না করাই নিরাপদ।
একসাথে অনেক কয়েন কিনবেন না। শুরুতে ২ বা ৩টি Coin যথেষ্ট।
কিভাবে Risk Management করবে
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো Capital বাঁচানো।
প্রতিটি ট্রেডে Stop Loss ব্যবহার করতে হবে।
এক ট্রেডে বড় Loss করা যাবে না।
Revenge Trading করা যাবে না।
Social Media Signal Blindly Follow করা যাবে না।
যদি কোনো Coin একদিনে অনেক Pump করে, তখন Entry নেওয়া ঝুঁকিপূর্ণ।
Portfolio Diversification কী?
সব টাকা এক Coin এ রাখা যাবে না।
এক অংশ Bitcoin এ রাখা যায়।
এক অংশ Ethereum বা BNB এ রাখা যায়।
অল্প অংশ High Risk Altcoin এ রাখা যায়।
এতে Risk কমে।
Beginner Spot Trading Flow
প্রথমে Market Trend দেখুন।
তারপর Bitcoin Uptrend না Downtrend বুঝুন।
তারপর Strong Coin নির্বাচন করুন।
তারপর Support Zone খুঁজুন।
তারপর ছোট ছোট Entry নিন।
তারপর Stop Loss সেট করুন।
তারপর Resistance এ Profit নেওয়ার পরিকল্পনা করুন।
তারপর Emotion ছাড়া Trade পরিচালনা করুন।
Simple Spot Trading Strategy
যদি Bitcoin Stable থাকে এবং কোনো ভালো Coin Support এ আসে, তখন Entry নেওয়া যায়।
যদি RSI Over Sold হয় এবং Volume বাড়তে শুরু করে, তাহলে Reversal আসতে পারে।
যদি দাম Higher Low তৈরি করে, তাহলে Uptrend শুরু হতে পারে।
যদি Market Structure Break করে এবং Volume বাড়ে, তাহলে Smart Money Entry হতে পারে।
Beginner হিসেবে কোন ভুলগুলো করা যাবে না
সব টাকা এক Coin এ দেওয়া যাবে না।
Borrow করে Trade করা যাবে না।
Futures দিয়ে শুরু করা যাবে না।
YouTube Thumbnail দেখে Coin Buy করা যাবে না।
Pump Coin Chase করা যাবে না।
Loss Recover করার জন্য Overtrade করা যাবে না।
নিজে Research না করে Blind Trade করা যাবে না।
Spot Wallet এবং Funding Wallet পার্থক্য
Spot Wallet হলো Trading এর জন্য।
Funding Wallet সাধারণত P2P এবং Transfer এর জন্য ব্যবহৃত হয়।
প্রয়োজনে Wallet Transfer করতে হয়।
Binance এর গুরুত্বপূর্ণ ফিচার
Convert দিয়ে সহজে Coin Swap করা যায়।
Recurring Buy দিয়ে নির্দিষ্ট সময় পর পর Auto Buy করা যায়।
Earn দিয়ে Coin Hold করে Interest পাওয়া যায়।
Price Alert দিয়ে নির্দিষ্ট দামে Notification পাওয়া যায়।
Watchlist দিয়ে পছন্দের Coin Track করা যায়।
TradingView Chart দিয়ে Technical Analysis করা যায়।
কিভাবে Chart Analysis শুরু করবে
প্রথমে Daily Timeframe দেখুন।
তারপর 4 Hour Chart দেখুন।
Trend Line, Support, Resistance আঁকা শিখুন।
তারপর Volume এবং Market Structure বুঝুন।
তারপর ধীরে ধীরে RSI, EMA, MACD শিখুন।
কোন সময় Market বেশি Volatile থাকে
আমেরিকা Market Open এর সময় বেশি Volatility দেখা যায়।
Bitcoin News, Interest Rate, ETF News, Federal Reserve Decision এর সময় Market দ্রুত নড়ে।
Bull Market এবং Bear Market কী
Bull Market এ বেশিরভাগ Coin বাড়ে।
Bear Market এ বেশিরভাগ Coin কমে।
Bull Market এ সবাই Genius মনে হয়।
Bear Market এ আসল Skill বোঝা যায়।
Smart Money Concept এর Basic Idea
বড় Player বা Institution সাধারণ মানুষের Emotion ব্যবহার করে Liquidity নেয়।
যখন সবাই ভয় পায় তখন Smart Money Buy করে।
যখন সবাই লোভী হয় তখন Smart Money Sell করে।
তাই Crowd Psychology বুঝা জরুরি।
একজন Beginner এর বাস্তবসম্মত লক্ষ্য কী হওয়া উচিত
প্রথম লক্ষ্য Profit না, Survival।
দ্বিতীয় লক্ষ্য হলো Discipline।
তৃতীয় লক্ষ্য হলো Consistency।
প্রথম কয়েক মাস শুধু শেখা, Observe করা এবং ছোট ছোট Trade করা উচিত।
Spot Trading এ ধনী হওয়ার শর্টকাট নেই। ধৈর্য, Risk Management এবং সঠিক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে সফলতার মূল চাবিকাঠি।
সম্পূর্ণ Beginner Spot Trading Flowchart
অ্যাকাউন্ট তৈরি
Security Setup
P2P বা Deposit দিয়ে USDT যোগ করা
Spot Wallet এ Transfer
Market Trend Analysis
Bitcoin Direction Check
Strong Coin Selection
Support Resistance Analysis
Small Entry নেওয়া
Stop Loss সেট করা
Take Profit পরিকল্পনা করা
Emotion Control করা
ধাপে ধাপে Profit নেওয়া
Trade Review করা
Mistake Note করা
নতুন Strategy শেখা
Capital Protect করা
ধীরে ধীরে Experience বাড়ানো
UID কী
UID মানে User Identification Number। Binance বা অন্য Exchange এ অ্যাকাউন্ট খুললে প্রতিটি ইউজারকে একটি ইউনিক নম্বর দেওয়া হয়। এটিই UID।
এটি মূলত আপনার অ্যাকাউন্টের পরিচয় নম্বর।
UID দিয়ে
Referral Bonus Track করা যায়
Customer Support আপনার অ্যাকাউন্ট শনাক্ত করে
Internal Transfer করা যায়
Campaign বা Event Participation শনাক্ত করা যায়
Exchange কী
Exchange হলো এমন একটি ডিজিটাল মার্কেটপ্লেস যেখানে মানুষ Cryptocurrency কিনে, বিক্রি করে এবং ট্রেড করে।
যেমন
Binance
Bybit
OKX
Coinbase
Exchange এর ধরণ
Centralized Exchange
এগুলো একটি কোম্পানি দ্বারা পরিচালিত হয়।
যেমন Binance, Bybit, OKX।
সুবিধা
ব্যবহার সহজ
Liquidity বেশি
দ্রুত Buy Sell করা যায়
P2P থাকে
Customer Support থাকে
অসুবিধা
Account Freeze হতে পারে
KYC লাগতে পারে
Company Control থাকে
Decentralized Exchange
এগুলো Smart Contract দ্বারা পরিচালিত হয়।
যেমন Uniswap, PancakeSwap।
সুবিধা
নিজের Wallet Control নিজের কাছে থাকে
KYC লাগে না
Privacy বেশি
অসুবিধা
ব্যবহার কঠিন
ভুল করলে Fund Recover কঠিন
Fake Token Risk বেশি
Blockchain কী
Blockchain হলো একটি ডিজিটাল খাতা বা Database যেখানে সব Transaction চেইনের মতো যুক্ত হয়ে সংরক্ষিত থাকে।
একবার তথ্য Blockchain এ যুক্ত হলে সহজে পরিবর্তন করা যায় না।
এটি Decentralized অর্থাৎ কোনো একক ব্যক্তি বা কোম্পানি পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করে না।
Bitcoin Blockchain
Ethereum Blockchain
BNB Smart Chain
Solana Blockchain
এগুলো জনপ্রিয় Blockchain।
P2P কী
P2P মানে Peer To Peer।
এখানে একজন মানুষ সরাসরি আরেকজন মানুষের সাথে Crypto Buy Sell করে।
ধরুন আপনি বিকাশ বা ব্যাংক দিয়ে টাকা পাঠিয়ে USDT কিনলেন। এখানে Binance মাঝখানে নিরাপত্তা দেয় কিন্তু টাকা সরাসরি Seller কে যায়।
P2P কিভাবে করে
প্রথমে Binance এর P2P Section এ যান।
তারপর Buy বা Sell নির্বাচন করুন।
তারপর Payment Method নির্বাচন করুন।
তারপর Verified Seller নির্বাচন করুন।
তারপর Amount লিখুন।
তারপর Order Create করুন।
Seller এর Payment Information দেখাবে।
আপনি টাকা পাঠাবেন।
তারপর Paid Button চাপবেন।
Seller Confirm করলে Crypto আপনার Funding Wallet এ চলে আসবে।
P2P করার সময় সতর্কতা
সবসময় Verified Merchant ব্যবহার করুন।
Order এর বাইরে Personal Chat এ যাবেন না।
Payment Memo তে Crypto বা Binance শব্দ লিখবেন না।
Seller Confirm করার আগে কখনো Release করবেন না।
Fund Add কী
Exchange এ টাকা বা Crypto যোগ করাকে Fund Add বলে।
এটি দুইভাবে হয়।
P2P দিয়ে
Crypto Deposit দিয়ে
Deposit কী
অন্য Wallet বা Exchange থেকে Binance এ Crypto পাঠানোকে Deposit বলে।
যেমন আপনি Trust Wallet থেকে Binance এ USDT পাঠালেন।
Receive কী
আপনার Wallet Address ব্যবহার করে অন্য কারো কাছ থেকে Crypto গ্রহণ করাকে Receive বলে।
Coin Transfer কী
এক Wallet থেকে অন্য Wallet এ Coin পাঠানোকে Transfer বলে।
এটি হতে পারে
Binance থেকে অন্য Exchange এ
Wallet থেকে Wallet এ
Funding Wallet থেকে Spot Wallet এ
Coin Network কী
একই Coin বিভিন্ন Network এ থাকতে পারে।
যেমন USDT থাকতে পারে
TRC20
ERC20
BEP20
Solana
Polygon Network এ।
এগুলোই Network।
সবসময় Sender এবং Receiver এর Network একই হতে হবে।
ভুল Network ব্যবহার করলে Fund হারিয়ে যেতে পারে।
Address কী
Address হলো Crypto Wallet এর ইউনিক নম্বর।
এটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মতো।
যেখানে Coin পাঠানো হয়।
প্রতিটি Network এর Address আলাদা হতে পারে।
Buy কিভাবে করবে
প্রথমে Funding Wallet এ USDT রাখুন।
তারপর Spot Trading এ যান।
তারপর একটি Pair নির্বাচন করুন।
যেমন BTC USDT।
তারপর Buy Option এ যান।
তারপর Amount লিখুন।
তারপর Market অথবা Limit নির্বাচন করুন।
তারপর Buy BTC চাপুন।
তাহলে Bitcoin আপনার Spot Wallet এ চলে আসবে।
Market Buy কী
বর্তমান মার্কেট দামে সাথে সাথে Buy হয়।
Limit Buy কী
আপনি নিজের পছন্দের কম দাম সেট করেন।
দাম সেখানে এলে তখন Buy হয়।
Sell কিভাবে করবে
Spot Trading এ যান।
Coin নির্বাচন করুন।
যেমন BTC USDT।
তারপর Sell Option এ যান।
তারপর কয়েনের Amount লিখুন।
তারপর Market বা Limit Sell নির্বাচন করুন।
তারপর Sell চাপুন।
তাহলে Coin Sell হয়ে USDT ফিরে আসবে।
Buying Price এবং Selling Price থেকে Profit কিভাবে হয়
ধরুন আপনি 100 USDT দিয়ে Bitcoin কিনলেন।
তখন Bitcoin এর দাম ছিল 50000 USDT।
পরে Bitcoin এর দাম 55000 USDT হলো।
তখন আপনি Sell করলেন।
এখন Buying Price কম ছিল এবং Selling Price বেশি হলো।
এই পার্থক্যই Profit।
Simple Formula
Profit = Selling Price Minus Buying Price
যদি উল্টো হয়
Loss = Buying Price Minus Selling Price
Profit Booking কী
যখন Coin এর দাম বাড়ে তখন লাভ ধরে Sell করে USDT এ ফিরে আসাকে Profit Booking বলে।
অনেকে ভুল করে Profit নেয় না।
ফলে Coin আবার Dump করলে লাভ কমে যায় বা Loss হয়।
তাই ধাপে ধাপে Profit নেওয়া গুরুত্বপূর্ণ।
Example
100 USDT দিয়ে Coin কিনলেন।
Coin বেড়ে 120 USDT হলো।
এখন Sell করলে 20 USDT Profit।
এটিই Profit Booking।
Beginner এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়
প্রথমে ছোট Amount দিয়ে Practice করুন।
Spot Trading দিয়েই শুরু করুন।
Security ঠিক রাখুন।
সবসময় Network মিলিয়ে Transfer করুন।
লোভ বা ভয় দেখে Trade করবেন না।
প্রথম লক্ষ্য হওয়া উচিত শেখা এবং Capital বাঁচানো।