02/08/2025
সরকারী চাকরির অভিশপ্ততা!!
সরকারী চাকরিতে নতুন পে-স্কেল গঠনের জন্য পে-কমিশন গঠন করার পর কিছু লোকজন তীব্র নেগেটিভ চিন্তা ভাবনা করছেন এবং অনেকে এর তীব্র সমালোচনা করে যাচ্ছেন! 😳
তাদের উদ্দেশ্য করে বলছি, ভাই আজকাল একজন দিনমজুরও দিনে ৮০০/৯০০ টাকা ইনকাম করে যাচ্ছেন, এতে মাসে তার ইনকাম ২৬/২৬ হাজার টাকা।
অপর দিকে সাধারণ গার্মেন্টস কর্মী বা যেকোনো কোম্পানির সাধারণ কর্মীর সর্বনিম্ন ব্যাসিক ১৪ থেকে ১৭ হাজার টাকা।
আর একজন নিম্ন লেভেলের সরকারী চাকুরিজীবীর ব্যাসিক বেতন ৮২৫০/
সরকারী চাকুরীজীবী ব্যতিত অন্য সবার বেতন তো বেড়েই আসছে, এখন ও বাড়ছে।
তো সরকারী চাকরি কী অভিশাপ??
তাদের অপরাধ কি?
তাদের বেতন বাড়ানোর কথা শুনলেই অনেকেরই গায়ে জ্বালাতন বেড়ে যায়! অনেকে বলেন মূল্যস্ফীতি হবে, কেন?? মূল্যস্ফীতির কথা সরকারী চাকরির বেলায়ই কি আসে??
কেন ভাই?? দেশে ১৪ লক্ষ + সরকারী চাকরিজীবী যা ১% এর মত বাকি ৯৯% অন্যান্য চাকুরিজীবী
৯৯% এর বেতন বাড়লে ১% এর অন্যায় কি???
সরকারী চাকুরিজীবীরা কি মানুষ না???
এদের কি ফ্যামিলি নেই?
এর কি আলাদা বাজার থেকে বাজার করে??? আপনারা কি চান সরকারী চাকরিতে বেতন ৮২৫০ টাকা আজীবন থাকুক??? আর বাকিদের টা অবিরাম বাড়ুক??
হ্যাঁ, অনেকেই বলবেন, এরা তো ঘুষ খায় তাই বেতন লাগেনা।
এসব ভ্রান্ত ধারনা ৯৯% মানুষের মধ্যে রয়েছে। ১% সরকারী চাকুরিজীবীরা ঘুষ খায় না বা পায় না।
এটা শুধুই ভ্রান্ত ধারনা....
সুতারাং এসকল সুধীমহল কে বলব, বাস্তবতা দেখুন, ভাবুন.. অন্যায় চিন্তাভাবনা থেকে বেড়িয়ে আসুন।
ন্যায়ের পক্ষে কথা বলুন....যাতে করে দেশ, জাতি ও সমাজের বিষয় বিবেচনা করে সবার জন্য বৈষম্যহীন একটা পে-স্কেল গঠন করা যায়।
ধন্যবাদ ❤️
আসসালামু আলাইকুম