Shahjalal Islami Bank PLC.

Shahjalal Islami Bank PLC. Shahjalal Islami Bank PLC.(SJIBPLC) conducts its operation & activities following Shariah principles
(2)

25/08/2026
25/08/2026

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল শাহ্জালাল ইসলামী ব্যাংক বাংলাকিউআর

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার পুন:অর্...
24/08/2026

বাংলাদেশ ব্যাংক এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তায় ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার পুন:অর্থায়ন স্কিমের আওতায় অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক ১৮ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে উক্ত অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিসহ সর্বোপরি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কৃষি ও পল্লী খাতের জন্য বাংলাদেশ ব্যাংক ১০,০০০ (দশ হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। উক্ত স্কীমসমূহের আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি অংশগ্রহণমূলক চুক্তিতে স্বাক্ষর করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক জনাব একেএম সাইদুজ্জামান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক এর পক্ষ হতে এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান জনাব এফ. এম. নেওয়াজ আলী চুক্তিপত্র হস্তান্তর করেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জনাবা রাফিয়া সুলতানা, যুগ্ম-পরিচালক জনাব মো: সাখাওয়াত হোসেন এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক এর এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের ইউনিট ইনচার্জ মো: রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই অংশগ্রহণের মাধ্যমে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি উক্ত স্কিমের আওতায় ৮% সরল মুনাফা হারে কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করে দেশের কৃষি ও পল্লী অর্থনীতির উন্নয়নে, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং পল্লী অঞ্চলে উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে কৃষকদের জন্য সহজ ও সুলভ অর্থায়নের মাধ্যমে কৃষি সম্প্রসারণে অবদান রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

" Flexible investment, wider access Shahjalal Islami Bank PLC."" With 25-year tenures, simplified financing for semi-puc...
24/08/2026

" Flexible investment, wider access Shahjalal Islami Bank PLC."

" With 25-year tenures, simplified financing for semi-pucca houses and targeted concessions, we aim to make Shariah-compliant home investment more accessible to women, first-time buyers and lower-income families across urban, peri-urban and rural Bangladesh. "

— Mr. Mosleh Uddin Ahmed, Honorable Managing Director of Shahjalal Islami Bank PLC, in his special interview featured in today's edition of The Daily Star.

Link: https://www.thedailystar.net/supplements/new-home/news/flexible-investment-wider-access-shahjalal-islami-bank-plc-4255261

21/08/2026

২১ আগস্ট চ্যানেল আই-এর টকশোতে শাহ্‌জালাল ইসলামী ব্যাংক -এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় তিনি মাইক্রো ক্রেডিটের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাতের ভূমিকা অত্যন্ত চমৎকার ও প্রাঞ্জলভাবে তুলে ধরেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দেশে বাড়ছে বাংলা কিউআরের (QR) ব্যবহার। বিশেষ করে ক্ষ...
19/08/2026

ডিজিটাল লেনদেনকে আরও সহজ, দ্রুত ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে দেশে বাড়ছে বাংলা কিউআরের (QR) ব্যবহার। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী, দোকানদার ও ভোক্তাদের মধ্যে কিউআর কোডের মাধ্যমে লেনদেনের প্রবণতা দিন দিন বাড়ছে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমছে, পাশাপাশি লেনদেনের হিসাবও থাকছে ডিজিটাল ব্যবস্থায়। তারই ধারাববাহিকতায় ১৯ আগস্ট ২০২৬ তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি. এর কর্পোরেট প্রধান কার্যালয়ে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাহ্জালাল বাংলাকিউআর (QR) এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় বাংলা কিউআর (QR) এর সুবিধা এবং ক্যাশলেস লেনদেনে এর ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ। পরবর্তীতে প্রথম মার্চেন্ট হিসাবে ব্যাংকের গ্রাহক এবং ব্যাংকে অবস্থিত ক্যান্টিন “সরকার’স কিচেন”-কে বাংলা QR প্রদান করা হয় এবং ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ শাহ্জালাল বাংলাকিউআর (QR) এর রেপ্লিকা সরকার’স কিচেন এর জেনারেল ম্যানেজার জনাব মো: মাইন উদ্দিন সুজন এর নিকট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ জনাব আব্দুল বারেক, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জি. মো: তৌহীদুর রহমান ও জনাব ফকির মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। তাছাড়া অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল্লাহ আল-মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মো: জাফর ছাদেক এফসিএ, ব্যাংকের কোম্পানী সচিব জনাব মো: আবুল বাশার, আইটি বিভাগের প্রধান ও সিটিও জনাবা খন্দকার বেদৌরা মাহবুব, অ্যান্টি মানি লন্ডারিং ও পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট বিভাগের প্রধান জনাব মো: আব্দুল কুদ্দুস, কার্ড ডিভিশনের প্রধান জনাব মো: রিয়াদ হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন সম্প্রসারণের উদ্যোগ এবং সরকারের ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করার ধারাবাহিকতায় এই সেবা চালু করা হয়েছে। বাংলা কিউআর আন্ত:ব্যাংক পেমেন্টকে আরও সহজ ও সুবিধাজনক করবে।

বাংলা কিউআরের অন্যতম বড় সুবিধা হলো একটি নির্দিষ্ট কিউআর কোড ব্যবহার করে তাৎক্ষণিক মার্চেন্টের হিসাবে ঝুঁকিহীন ও নিরাপদে লেনদেন সম্পন্ন হয়। ফলে ব্যবসায়ীদের আলাদা আলাদা প্রতিষ্ঠানের জন্য একাধিক কিউআর কোড রাখার প্রয়োজন কমে আসে। এতে লেনদেনের প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি নিরাপদ ও সময় সাশ্রয় হয়। দেশের ক্যাশলেস অর্থনীতির বিস্তারে কিউআর ভিত্তিক লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব ক্ষুদ্র ব্যবসায়ী এখনো পুরোপুরি ডিজিটাল লেনদেনের আওতায় আসেননি, তাঁদের জন্য কিউআর পেমেন্ট কার্যকর একটি মাধ্যম হতে পারে। মোবাইল ফোনের মাধ্যমে সহজেই অর্থ পরিশোধ করা যায় বলে ক্রেতাদের জন্যও এটি অত্যন্ত সুবিধাজনক। মার্চেন্টদের নতুন ট্রেড লাইসেন্স পাওয়া ও নবায়নের ক্ষেত্রে বাংলা কিউআর প্রয়োজন হবে।

আগামী ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে বাংলা কিউআর সেবা শাহ্‌জালাল ইসলামী ব্যাংকসহ যে কোন ব্যাংক ও এমএফএস এর সকল গ্রাহকদের জন্য উন্মুক্ত হবে।

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চক পাঁচপাড়া চৌরাস্তা মোড়ে অবস্থিত রহিমা ও আ...
18/08/2026

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন চক পাঁচপাড়া চৌরাস্তা মোড়ে অবস্থিত রহিমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা-এর নির্মাণাধীন ৫ম তলা বিশিষ্ট ভবনের অসম্পূর্ণ নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যাংকের জনসংযোগ বিভাগের ইনচার্জ জনাব কে. এম. হারুনুর রশীদ, রহিমা ও আরিফা খাতুন মহিলা মাদরাসা ও এতিমখানা’র প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ সফিকুল ইসলাম এর নিকট উক্ত অনুদানের চেক প্রদান করেন। অনুদানের চেক প্রদানকালে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ অফিসার মো: কামাল মিয়া উপস্থিত ছিলেন।

শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মস...
18/08/2026

শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় প্রতিবছর ব্যাংকের বিভিন্ন শাখার মাধ্যমে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় ১৬ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রাম জোনের আওতাধীন ওয়াসা মোড় শাখার ব্যবস্থাপক জনাব মো: হাবিবুর রহমান (জাবেদ হাবিব) এর নেতৃত্বে, বন্দরটিলা, চকবাজার, মুরাদপুর, আন্দরকিল্লা, নাজিরহাট ও হালিশহর শাখার যৌথ উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির প্রথম পর্বে বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজে এবং পরবর্তীতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজিম উদ্দিন, সভাপতিত্ব করেন বাকলিয়া শহীদ এন এম এম জে ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আব্দুল মালেক । অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক -এর চট্টগ্রাম অঞ্চলের বন্দরটিলা শাখার ব্যবস্থাপক জনাব মো: আব্দুর রশীদ, চকবাজার শাখার ব্যবস্থাপক জনাব মো: আনোয়ারুল আজিম, মুরাদপুর শাখার ব্যবস্থাপক জনাব মো: মঞ্জুর হোসেন খান, আন্দরকিল্লা শাখার ব্যবস্থাপক জনাব আহমেদ ইব্রাহিম খলিলুল্লাহ, নাজিরহাট শাখার ব্যবস্থাপক জনাব মাসুদুর রহমান, ওয়াসা মোড় শাখার ব্যবস্থাপক জনাব মো: হাবিবুর রহমান (জাবেদ হাবিব), এবং হালিশহর শাখার ব্যবস্থাপক জনাবা নাহিদা আক্তার এবং বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও প্রাণবন্ত।

Congratulations Bangladesh Cricket Team!For a historic first-ever test victory against Australia in Australia.
16/08/2026

Congratulations Bangladesh Cricket Team!
For a historic first-ever test victory against Australia in Australia.

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8802222283457

Alerts

Be the first to know and let us send you an email when Shahjalal Islami Bank PLC. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahjalal Islami Bank PLC.:

Shortcuts

Share