পথ চলতে, পথে চলতে By Reaz Ferdoush

পথ চলতে, পথে চলতে By Reaz Ferdoush Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পথ চলতে, পথে চলতে By Reaz Ferdoush, Financial service, Janata Bank PLC, Dhaka.

09/05/2026

পথ চলতে, পথে চলতে - ১৪৬
সিএনজি চালক এক ফার্মেসীর সামনে দাঁড়িয়ে বলল, স্যার আপনাকে একটু কষ্ট দিবো। আমি বললাম, ঔষধ কিনবেন? বলল, ঔষধ না, আমার মায়ের জন্য পাম্পাস।

আমার কাছে ১০০ টাকা চাইলো। আমি ভাড়া পুরোটাই দিয়ে দিলাম। লোকটা তার মায়ের জন্য পাম্পাস কিনলো। সিএনজিতে উঠেই বলল, স্যার মা প্যারালাইজড আজ দুই বছর। কথা বলতে পারে না, হাউমাউ করে কাঁদে।

পরশু যে ঝড় উঠলো, মা হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। আমার স্ত্রী আমাকে বলে, আপনি কোথায়? আপনার মা তো কান্নাকাটি করতেছে। আমি তখন কোম্পানিগঞ্জ। এই ঝড়বৃষ্টির মধ্যে বাড়ীতে গেছি। আমি গিয়ে মাকে জড়িয়ে ধরলাম। তার কান্না থেমেছে।

আমাকে আরো বলল, সেন্স ঠিক আছে। কিন্তু কথা বলতে পারে না। আমি মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিলাম। তার মাতৃভক্তি ও তার প্রতি মায়ের মমতা দেখে আমার খুব ভালো লাগছিল। এমন মাপাগলা মানুষের কথা শুনতে ভালো লাগছিল।

পৃথিবীতে কত রকমের মানুষ আছে। যাদের মন আছে তাদের ধন সম্পদ নেই। সিএনজি চালক কত টাকাই বা রোজগার করে। মায়ের জন্য তার কত ভালোবাসা, আদর ও সহানুভূতি। আবার উল্টো ও আছে। মা বাবার প্রতি চরম অবহেলা করে।

জগতের সকল মায়েরা ভালোবাসা, আদর আর শ্রদ্ধায় বেঁচে থাকুক - আমাদের মাঝে। এ প্রত্যাশা থাকলো।

07/05/2026

ক্ষমতা, চেয়ার এগুলো ক্ষণস্থায়ী। এগুলোকে যখন আপনি চিরস্থায়ী মনে করবেন, আপনার সমস্যা শুরু হবে এখানেই। অতীতে দেখা গেছে যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার পর আরো পাঁচ বছর থাকতে চেয়েছে তখনই তারা নিজের কবর নিজে খনন শুরু করেছে।

সবশেষে পশ্চিম বঙ্গের বর্তমান মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম। তিনি নির্বাচনে হেরেও পদত্যাগ করবেন না বলে ঘোষণা দিয়েছেন।

অথচ ২০১১ সালের ১৩’ই মে, সম্পূর্ণ ফলাফল তখনও প্রকাশ হয়নি, সবে প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করেছিল। কিন্তু হাওয়া ছিল স্পষ্ট, ৩৪ বছরের বাম জমানার পতন হতে চলেছে, ক্ষমতায় আসছে তৃণমূল-কংগ্রেসের জোট...
আর অপেক্ষা করেননি বিদায়ী বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, দুপুর তিনটে নাগাদ সটান মহাকরণ থেকে পদত্যাগ পত্র লিখে নিয়ে বেরিয়ে রাজভবনের দিকে ছুটলো সাদা অ্যাম্বাসেডর।

অনেকেরই বুক ভেঙে খান খান হয়ে গেছিল টিভির পর্দায় সেই ছবি দেখে। কিন্তু বাঙালীর সৌজন্য ও ভদ্রতার নজির গড়েছিলেন বুদ্ধ বাবু। মুখে মুখে সবাই বলে আমি ক্ষমতা চাই না, বাস্তবতা ভিন্ন। ত্যা্গী হতে বুকের পাটা লাগে, সবাই সব কিছু পারে না

27/04/2026

গরীব মানুষের মধ্যে ভাইয়ে ভাইয়ে বা ভাই বোনে যে সম্পর্ক থাকে, ধনী মানুষের মধ্যে তা থাকে না। তার প্রধান কারন ধন সম্পদ। বাবা মা যে সম্পদ রেখে যায় সন্তানদের জন্য তা পরবর্তী উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ তৈরি করে।

তবে এজন্য যে পিতা মাতা সম্পদ রেখে যাবে না, তা নয়। পিতা মাতার উচিত তারা জীবিত অবস্থায় ধন সম্পদ ছেলে মেয়েদের মধ্যে বন্টন করে দেয়া।

ইতিহাসের ছাত্র হিসেবে দেখেছি যত ভাইয়ে ভাইয়ে, ভাই বোনে যত বিরোধ তা ক্ষমতা আর সম্পদ নিয়েই।

জনতা ব্যাংক পিএসসি’র ৩য় উপশাখা হিসেবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উপশাখার শুভ উদ্বোধন।
02/04/2026

জনতা ব্যাংক পিএসসি’র ৩য় উপশাখা হিসেবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উপশাখার শুভ উদ্বোধন।

02/04/2026
02/04/2026

তোমার জন্য যতটা পথ হেঁটেছি, ততটা পথ হাঁটলে-
আমি পৌঁছে যেতে পারতাম জে রু জা লে ম,
আমার প্রিয়তম শহর।
তোমার জন্য যতটা রাত কেঁদেছি,
ততটা কান্নায় আমি ছুঁয়ে দিতে পারতাম মেঘ,
বরষায় ভিজিয়ে দিতে পারতাম তৃষ্ণার্ত সাহারা।
যে দহনে রোজ পুড়ে গেছি,
তাতে জ্বেলে দিতে পারতাম অজস্র- গনগনে ভিসুভিয়াস।
যতটা তৃষ্ণায় গুনে গেছি অপেক্ষার প্রতিটি প্রহর
ততটা মেটাতে পারে সাধ্য নেই সাইবেরিয়ার।

যতটা ডুবে গেছি রোজ, যতটা উবে গেছি রোজ,
যতটা ভেসে গেছি চুপ, যতটা বেহিসেবী ডুব,
সবটাই মিশে গেছে ওই।

তোমাকে পাওয়া হলে দেখি
এই আমি, সেই আমি নই।

~ সাদাত হোসাইন

সৌদি আরবে আগত হাজীদের বা ওমরাহ করতে যারা যায় তাদেরকে সৌদি আরবের লোকেরা, প্রবাসীরা বিভিন্ন প্রকার খাবার, উপহার সামগ্রী দে...
01/04/2026

সৌদি আরবে আগত হাজীদের বা ওমরাহ করতে যারা যায় তাদেরকে সৌদি আরবের লোকেরা, প্রবাসীরা বিভিন্ন প্রকার খাবার, উপহার সামগ্রী দেয়। বাংলাদেশ, ভারত, মায়ানমার ও পাকিস্তানিরা এগুলো নেয়ার জন্য কাড়াকাড়ি করে।অথচ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও অন্যান্য দেশের লোকেরা তা করে না।

20/03/2026

নতুন টাকা নিয়ে আমার কোন শখ নেই। টাকা নতুন পুরাতন - দুটোর মধ্যে পার্থক্য দেখি না। গত সাত বছর দুটো শাখা প্রধান ছিলাম। নতুন টাকা মানুষকে দিয়েছি। বিশেষ করে পরের চার বছর সচিবালয়ের নির্বাহী, কমকর্তা ও কর্মচারীদের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে প্রতি ঈদে কয়েক কোটি টাকার নতুন টাকা এনেছি। চাহিদা মতো সবাইকে দিয়েছি। আমার প্রধান কার্যালয়ের সবাইকে দিতে পারিনি।তবে অধিকাংশ বন্ধু বান্ধব, নির্বাহী, কর্মকর্তাকে দিয়েছি।তবে এটা সত্যি যে, এত কিছুর পরও সবাইকে সন্তুষ্ট করতে পারিনি। নিজে কখনো একটা বান্ডিল ব্যবহার করিনি। পরিবারের প্রয়োজনে নতুন টাকা নিয়েছি এটা সত্যি।

এবার একটু ভিন্ন পরিস্থিতির মুখোমুখি। আমাদের লোকাল অফিস নতুন টাকার সরবরাহ করে। কিন্তু ওদের উপর যে চাপ দেখেছি নতুন টাকার জন্য, ইচ্ছে করেই চাইনি।

এবার এমন কিছু লোক আমার কাছে নতুন টাকা চেয়েছে, সম্পর্কের কারনে তাদেরকে বলতে পারিনি আমি তো য় শাখায় নেই। নতুন টাকা কোথায় পাবো? আমি আমার আগের শাখা থেকে এনে নতুন টাকা তাদের সরবরাহ করেছি।

শেষের দিকে আমার আগের শাখার লোকজনও বিরক্ত। বাধ্য হয়ে দু'একজনকে বলেছি, স্যার আমি তো শাখায় নেই। তাছাড়া বাংলাদেশ ব্যাংক এবার নতুন টাকা সরবরাহ করেনি।

বিপত্তি এখানেই। কেউ কারো অক্ষমতাটুকু বুঝে না। শাখায় থাকলে যে কাজটা আমার জন্য সহজ ছিল, এখন তা কঠিন। আজ একজনের সাথে দেখা। এমন ভাবে অভিযোগ করলো, মনে হয় আমার কাছে নতুন টাকা থাকা সত্ত্বেও তাকে দেইনি।

নতুন টাকা নিয়ে বাড়াবাড়ি কমানো উচিত। ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার দিকে ধীরে ধীরে এগুতে হবে।

Address

Janata Bank PLC
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when পথ চলতে, পথে চলতে By Reaz Ferdoush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share