20/01/2024
IPL গ্রুপে যারা ইনভেস্ট করার জন্য আগ্রহী ছিলেন
======================================
আলহামদুলিল্লাহ গত ৩ বছরের অক্লান্ত পরিশ্রম এর রেসাল্ট একটু একটু করে দৃশ্যমান হচ্ছে। আমাদের প্রোডাক্ট লাইনে অলরেডি ৫টি প্রোডাক্ট রয়েছে। আমাদের পরবর্তী বিজনেস গ্রোথ ও নতুন নতুন প্রোডাক্টলাইনের জন্য আমরা ইনভেস্টমেন্ট নেয়ার প্লান করেছি, এই জন্য একটি কন্সাল্টিং ফার্ম দ্বারা আমাদের প্রতিষ্ঠানের ভ্যালুয়েশন সম্পন্ন করেছি। কন্সাল্টিং ফার্ম এর ভ্যালুয়েশন রিপোর্ট অনুসারে আমাদের প্রতিষ্ঠানের পোস্ট-ইনভেস্টমেন্ট ভ্যালুয়েশন ৯০ কোটি টাকা (ডিস্কাউন্টেড ক্যাশ ফ্লো)। আমরা আমাদের প্রতিষ্ঠানের ২০% মালিকানা শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের কোম্পানিটি একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি যা জয়েন স্টক থেকে নিবন্ধিত। আমরা মিনিমাম ইনভেস্টমেন্ট টিকেট সাইজ ১০ লাখ রেখেছি , কেউ এর চেয়ে বেশী করতে চাইলে ২০ লাখ, ২৫ লাখ, ৩০ লাখ, ৩৫ লাখ এবং আরও বেশী করতে পারেন, কিন্তু ৫ লাখের গুণিতক হতে হবে। ইনভেস্টমেন্ট লক পিরিয়ড 5 বছর। বলে রাখা ভাল, আমরা সবাইকে ইনভেস্টর হিসেবে নিব না, যাকে আমরা আমাদের ভিশন, মিশন ও ইথিক্যাল পয়েন্ট ( কোনরূপ ছাড় দেয়া হবে না) এর সাথে ১০০% ফিট মনে হবে শুধু তাকেই বিবেচনা করব ইনশাল্লাহ। এটা এমন একটা ব্যবসা (কনজুমার প্রোডাক্ট) যেখানে লসের সমূহসম্ভবনা কম, যারা শুধু প্রফিটের আশা করবেন তাদের ইনভেস্টমেন্ট না করা উচিত। শুরুতে রিটার্ন কম হবে, প্রতি বছর অল্প অল্প করে বাড়তে থাকবে যদি সব ঠিকমত থাকে ইনশাল্লাহ। আরেকটি তথ্য দিয়ে রাখি, সব ইনভেস্টর বোর্ড মেম্বার হবে না। নূতন ইনভেস্টরদের এর মধ্যে যারা ৫০ লাখ বা ততোধিক ইনভেস্ট করবেন তাদের আলোচনা সাপেক্ষে বোর্ড মেম্বার হওয়ার সুযোগ থাকবে।
বর্তমান প্রডাক্টসমূহঃ ডিটারজেন্ট পাউডার স্ট্যান্ডার্ড, ডিটারজেন্ট পাউডার প্রিমিয়াম, লিকুইড লন্ড্রি, ডিশওয়াশ, হ্যান্ড ওয়াশ।
২০২৪ সালের আপকামিং প্রডাক্টসমূহঃ রেডি টু কুক আইটেম, পোলায়ের চাল, চা পাতা, সয়াবিন তেল, পানি, সফট ড্রিংক ও বেভারেজ।
** ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আমেরিকায় পণ্য রপ্তানির ইচ্ছা আছে।
** ভবিষ্যতে পাবলিক লিমিটেড কোম্পানি (এসএমই মার্কেটের লিস্টেড কোম্পানি) করার প্লান আছে পরবর্তী 5 বছরের মধ্যে।
আগ্রহীরা নিচের ফর্ম ফিলাপ করবেন। আমরা যোগাযোগ করব, পোস্ট এর কমেন্টের কোন উত্তর দেয়া হবে না।
https://forms.gle/m26BQUkWGUzPca4z5