Legal Astha

Call Contact the business

Legal Astha Income Tax, Vat, Company Registration, IRC & ERC, Tread License, Accounts Consultancy.

চার দিনের মধ্যে আয়কর রিটার্ন দিয়ে বিশেষ করছাড়ের সুযোগ দিয়েছে এনবিআর। তবে সবার ক্ষেত্রে এই সুযোগ কার্যকর হবে না বলে জানিয়...
27/09/2026

চার দিনের মধ্যে আয়কর রিটার্ন দিয়ে বিশেষ করছাড়ের সুযোগ দিয়েছে এনবিআর। তবে সবার ক্ষেত্রে এই সুযোগ কার্যকর হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

✅গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সময়ে ধরা যাক আপনার করযোগ্য আয় হয়েছে ৭ লাখ টাকা। প্রথম ৪ লাখ টাকার ওপর কোনো কর নেই। বাকি ৩ লাখ টাকার ওপর ১০ শতাংশ হারে আপনার করের পরিমাণ দাঁড়াবে ৩০ হাজার টাকা।

আপনি যদি রিটার্ন জমা দেওয়ার সময় এই ৩০ হাজার টাকা কর পরিশোধ করেন এবং ৩০ সেপ্টেম্বর বা বুধবারের মধ্যে রিটার্ন জমা দেন, তাহলে ৫ শতাংশ হারে করছাড় পাবেন।

অর্থাৎ, ৩০ হাজার টাকার ৫ শতাংশ হিসেবে ছাড় হবে ১ হাজার ৫০০ টাকা। ফলে আপনাকে কর দিতে হবে ২৮ হাজার ৫০০ টাকা।
যেসব করের ওপর ছাড় মিলবে না

নতুন নিয়মে রিটার্ন জমা দেয়ার সময় পরিশোধযোগ্য করের ওপরই করছাড় দেয়া হচ্ছে। ফলে সারা বছর বিভিন্নভাবে আগে পরিশোধ করা করের ওপর এই সুবিধা পাওয়া যাবে না।

যেমন, সঞ্চয়পত্রের মুনাফা পাওয়ার সময় যে অগ্রিম কর কেটে রাখা হয়েছে, ব্যাংকের এফডিআরের মুনাফা তোলার সময় যে উৎসে কর কাটা হয়েছে কিংবা বেতন-ভাতার ওপর প্রতি মাসে যে অগ্রিম কর পরিশোধ করা হয়েছে; এসব করের ওপর করছাড় প্রযোজ্য হবে না।
এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে। সেপ্টেম্বর মাসের রিটার্ন জমার হালনাগাদ হিসাব এখনো চূড়ান্ত করেনি এনবিআর। গত অর্থবছরে দেশে মোট ৪৯ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা হয়েছিল।

চলতি অর্থবছরে রিটার্ন জমার সময় অনুযায়ী করদাতাদের জন্য করছাড় ও অতিরিক্ত পরিশোধের নিয়মও নির্ধারণ করা হয়েছে।

✅জুলাই-সেপ্টেম্বর: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা; যেটি কম সেই করছাড় পাওয়া যাবে।

✅অক্টোবর-ডিসেম্বর: কোনো করছাড় বা প্রণোদনা নেই। রিটার্নে যে পরিমাণ কর পরিশোধযোগ্য হবে, সেটিই দিতে হবে।

✅জানুয়ারি-মার্চ: পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা; যেটি বেশি সেই পরিমাণ অর্থ দিতে হবে।

✅এপ্রিল-জুন: পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা; যেটি বেশি সেই পরিমাণ অর্থ দিতে হবে।

✔️এ ছাড়া, পাঁচ শ্রেণির করদাতা ছাড়া গতবারের মতো এবারও সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আয়কর আইন,২০২৩ ও উৎসে কর কর্তন বিধিমালা ২০২৬,  ✅এসআরও ২৭৩-আইন/আয়কর ৫/ ২০২৬।✅( আয়কর পরিপত্র ২০২৬-২০২৭ হতে সংগৃহীত) #আয়কর  ...
22/09/2026

আয়কর আইন,২০২৩ ও উৎসে কর কর্তন বিধিমালা ২০২৬,

✅এসআরও ২৭৩-আইন/আয়কর ৫/ ২০২৬।

✅( আয়কর পরিপত্র ২০২৬-২০২৭ হতে সংগৃহীত)
#আয়কর




#উৎসে_কর_কর্তন_বিধিমালা_২০২৬

"প্রতিবছর সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। সারা বছরের আয় ও ব্যয়ের বিবরণী জমা দিতে হয় আয়কর রিটার্নে। দশম গ্র...
20/09/2026

"প্রতিবছর সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয়। সারা বছরের আয় ও ব্যয়ের বিবরণী জমা দিতে হয় আয়কর রিটার্নে। দশম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের রিটার্ন দেওয়া বাধ্যতামূলক, অন্যদের নয়। রিটার্ন না দিলে বেতন–ভাতা পাওয়ায় জটিলতা তৈরি হয়।

সরকারি কর্মকর্তাদের আয়করের হিসাব কীভাবে হয়, তা জেনে নেওয়া যেতে পারে। মনে রাখবেন, গত জুলাই থেকে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের যে নতুন বেতন–ভাতা কার্যকর করা হলো, সেই হিসাব এবারের রিটার্নে দেখাতে হবে না।

২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আয়ের হিসাব দিতে হবে এবার। এবার সারা বছরই রিটার্ন দেওয়ার বিধান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

✅উদাহরণ
শরিফুল ইসলাম সরকারি চাকরি করেন। তাঁর আয় হলো মাসিক মূল বেতন ৩৫ হাজার ৫০০ টাকা; ৩৫ হাজার ৫০০ টাকা করে দুটি উৎসব বোনাস ৭১ হাজার টাকা; চিকিৎসা ভাতা বছরে ১৮ হাজার টাকা, ইনসেনটিভ বোনাস ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা; বাংলা নববর্ষ ভাতা ৭ হাজার ১০০ টাকা। এ ছাড়া বাড়িভাড়া বাবদ মাসে ১৪ হাজার ২০০ টাকা পান।

এ ছাড়া ভবিষ্য তহবিলে শরিফুল ইসলাম প্রতি মাসে ৪ হাজার টাকা জমা রাখেন। হিসাবরক্ষণ অফিস থেকে পাওয়া প্রত্যয়নপত্রে দেখা যায় যে ৩০ জুন ২০২৬ তারিখে ভবিষ্য তহবিলে অর্জিত সুদের পরিমাণ ছিল ৩৩ হাজার ৫০০ টাকা। কল্যাণ তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন থেকে কর্তন ছিল যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা।

✅করযোগ্য আয় কত
২০২৫–২৬ করবর্ষে শরিফুল ইসলামের মোট আয় হলো বেতন খাতে মূল বেতন ৪ লাখ ২৬ হাজার টাকা (৩৫ হাজার ৫০০ টাকার ১২ মাসের মূল বেতন) ও উৎসব বোনাস ৭১ হাজার টাকা। ইনসেনটিভ বোনাস হিসেবে ১ লাখ ৬ হাজার ৫০০ টাকা পান। সব মিলিয়ে শরিফুল ইসলামের আয় ৬ লাখ ৩ হাজার ৫০০ টাকা।

চার লাখ টাকা পর্যন্ত কর নেই। বাকি ২ লাখ ৩ হাজার ৫০০ টাকার ওপর ১০ শতাংশ হারে কর হবে ২০ হাজার ৩৫০ টাকা। এটি শরিফুল ইসলামের ওপর আরোপিত আয়কর।

শরিফুল ইসলামের চিকিৎসা ভাতা, বাড়িভাড়া ভাতা ও বাংলা নববর্ষ ভাতা চাকরি (ব্যাংক, বিমা ও ফাইন্যান্স কোম্পানি) (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫–এর অন্তর্ভুক্ত। ফলে এসব ভাতার জন্য তাঁকে আয়কর প্রদান করতে হবে না।

✅বিনিয়োগজনিত কর রেয়াত কত
শরিফুল ইসলাম ভবিষ্য তহবিলে প্রতি মাসে ৪ হাজার টাকা করে চাঁদা দিয়েছেন। সারা বছরে দিয়েছেন ৪৮ হাজার টাকা। কল্যাণ তহবিলে প্রতি মাসে ১৫০ টাকা করে পুরো বছরে দিয়েছেন ১ হাজার ৮০০ টাকা। গোষ্ঠী বিমা তহবিলে প্রতি মাসে ১০০ টাকা করে পুরো বছরে দিয়েছেন ১ হাজার ২০০ টাকা। সব মিলিয়ে শরিফুল ইসলাম বিনিয়োগ করেছেন ৫১ হাজার টাকা।

বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার নিয়ম হলো মোট আয়ের দশমিক শূন্য ৩ শতাংশ; মোট অনুমোদনযোগ্য বিনিয়োগের ১০ শতাংশ কিংবা সর্বোচ্চ সাড়ে ৭ লাখ টাকা—এই তিনটির মধ্যে যেটি কম হবে, তাই রেয়াতের পরিমাণ।

শরিফুল ইসলামের মোট আয়ের (৬ লাখ ৩ হাজার ৫০০ টাকা) দশমিক শূন্য ৩ শতাংশ হলো ১৮ হাজার ১০৫ টাকা; মোট অনুমোদনযোগ্য হলো (৫১ হাজার টাকার ১০ শতাংশ) ৫ হাজার ১০০ টাকা। বিনিয়োগজনিত কর রেয়াত নেওয়ার সর্বোচ্চ সীমা সাড়ে ৭ লাখ টাকা। এই তিনটির মধ্যে সবচেয়ে কম হলো ৫ হাজার ১০০ টাকা। এটিই হলো শরিফুল ইসলামের প্রাপ্য কর রেয়াতের পরিমাণ।

✅কর রেয়াত পাবেন কি
যেহেতু শরিফুল ইসলামের মোট আয়ের ওপর প্রযোজ্য কর ২০ হাজার ৩৫০ টাকা এবং আইনানুগ রেয়াতের পরিমাণ ৫ হাজার ১০০ টাকা, সে ক্ষেত্রে শরিফুল ইসলামের প্রদেয় করের পরিমাণ ১৫ হাজার ২৫০ টাকা।"

(সূত্র: আয়কর নির্দেশিকা ২০২৬–২৭)

15/09/2026

চাকরি হতে, কৃষি হতে,এবং FDR, DPS, Bank Interest, Dividend ও সঞ্চয়পত্র সুদ হতে আয় রয়েছে তারই কেবল রিফান্ড প্রাপ্ত হবেন। #চাকরিজী, #সঞ্চয়পত্র #জাতীয়রজাস্ববোর্ড #প্রবাসি ゚viralシ

আয়কর আইনজীবী
Md. Masum Billah
𝐂𝐚𝐥𝐥 & 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01935-769736

AI Disclosure: AI-assisted visuals and presenter used. Script, legal explanation, and editing by Legal Astha.

সবাইকে রিটার্ন দিতে হবে অনলাইন মাধ্যমে। রিটার্ন জমা দিতে গিয়ে প্রায়শই ভুল হয় অনেক ক্ষেত্রে। এর মধ্যে ৫টি জায়গায় ভুল হয় স...
14/09/2026

সবাইকে রিটার্ন দিতে হবে অনলাইন মাধ্যমে। রিটার্ন জমা দিতে গিয়ে প্রায়শই ভুল হয় অনেক ক্ষেত্রে। এর মধ্যে ৫টি জায়গায় ভুল হয় সবচেয়ে বেশি। এসব ভুলের কারণে প্রশ্নের মুখেও পড়তে হয় টিআইএনধারীদের।

ভুলগুলো হলো—

স্বর্ণের পরিমাণ বেশি দেখানো
বাস্তবে স্বর্ণের পরিমাণ অনেক কম। কিন্তু এরপরও অনেকে রিটার্নে স্বর্ণ দেখান বেশি করে। আয়ের সঙ্গে সম্পদের এই সামঞ্জস্য অনুপস্থিত থাকলে পরে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এটি এড়াতে হলে প্রকৃত পরিমাণ দেখানো বাঞ্ছনীয়।

নগদের পরিমান অতিরিক্ত দেখানো
আয়ের সঙ্গে সামঞ্জস্য নেই, এমন বেশি বেশি নগদ অর্থ দেখানোও কম ঝুঁকির নয়। হাতে থাকা নগদ অর্থই রিটার্নে দেখাতে হবে।

রিটার্নে উপহার না দেখানো
পরিবার বা আত্মীয়-স্বজনদের কাছ থেকে পাওয়া উপহার, যেমন জমি, ফ্ল্যাট, গয়না কিংবা অন্যান্য মূল্যবান উপহার রিটার্নে দেখাতে হবে। এসব উপহারে সাধারণত কোনো প্রকারের কর দিতে হয় না।

বিনিয়োগ না দেখানো
নগদ অর্থ অনেকেই বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। যেমন— এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্র ইত্যাদি। এসব বিনিয়োগ রিটার্নে না দেখানো বড় ভুল। বর্তমানে পুরো ব্যবস্থা স্বয়ংক্রিয় হওয়ার কারণে এসব তথ্য লুকানো কোনোভাবেই সম্ভব নয়, তা সহজেই শনাক্ত করা যায়। এসব বিনিয়োগ দেখালে কর সুবিধাও পাওয়া যায়।

ব্যয় স্বাভাবিক আয়ের চেয়ে বেশি দেখানো
অনেক সময় আয়ের চেয়ে বেশি ব্যয় দেখানোর ভুল করেন অনেকেই। সেটা হয়ে গেলে অতিরিক্ত অর্থের উৎস কী, তা নিয়ে বিশদ ব্যাখ্যা দিতে হবে। সে কারণে এই দুইয়ে ভারসাম্য থাকা জরুরি।

14/09/2026
14/09/2026

আপনি কি একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর মাধ্যেমে ট্যাক্স রির্টান জমা দিতে চান?
আয়কর আইনজীবী

Md. Masum Billah
𝐂𝐚𝐥𝐥 & 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01935-769736
"AI Disclosure: AI-assisted visuals and presenter used. Script, legal explanation, and editing by Legal Astha".
#জাতীয়রজাস্ববোর্ড #প্রবাসি ゚viralシ

12/09/2026

“৩০শে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলেই মিলতে পারে সর্বোচ্চ ২৫ হাজার টাকার কর প্রণোদনা।”
আয়কর আইনজীবী
Md. Masum Billah
𝐂𝐚𝐥𝐥 & 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01935-769736

AI-assisted visual production | Script, narration and editing by Legal Astha.

#জাতীয়রজাস্ববোর্ড ゚viralシ #প্রবাসি

10/09/2026

সম্পত্তি হস্তান্তরের মাধ্যমে অর্জিত মূলধনী মুনাফা বা Capital Gain-এর ওপর ১৫% হারে কর প্রদান করতে হবে।

আমাদের (LEGAL ASTHA) সেবা সমূহ পেতে যোগাযোগ করুন :
আয়কর আইনজীবী
Md. Masum Billah
𝐂𝐚𝐥𝐥 & 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩: 01935-769736

AI-assisted visual production | Script, narration and editing by Legal Astha

#জাতীয়রজাস্ববোর্ড
#

Address

Dhaka

Telephone

+8801935769736

Website

Alerts

Be the first to know and let us send you an email when Legal Astha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Legal Astha:

Shortcuts

Share

Category