21/05/2026
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষয়-ক্ষতির বিপরীতে বীমা দাবীর ৭২,৬৯,৮৭০.০০ টাকার চেক হস্তান্তর।
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আবুল কালাম আজাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডে বীমাগ্রহীতা দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এর আমদানিকৃত ফার্মাসিউটিক্যাল ‘র’ ম্যাটেরিয়াল ক্ষয়-ক্ষতির বিপরীতে উত্থাপিত নৌবীমা দাবীর ৭২,৬৯,৮৭০.০০ (বাহাত্তর লক্ষ ঊনষত্তর হাজার আটশত সত্তর) টাকার চেক হস্তান্তর করেন। একমি ল্যাবরেটরিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার জনাব মোঃ আবদুল হাই উক্ত চেক গ্রহণ করেন। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে একমির কমার্শিয়াল ম্যানেজার জনাব মোঃ জাহিদ হাসান তরফদার, কোম্পানীর বারিধারা শাখার ইনচার্জ জনাব মোঃ জহির হাসান, দিলকুশা কর্পোরেট শাখার ইনচার্জ জনাব নাহিদ কবির এবং দাবী বিভাগের সিনিয়র ম্যানেজার জনাব আব্দুল্লাহ আল শামীম উপস্থিত ছিলেন।