সোনালীর অগ্রযাত্রা আগামীর পথে

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • সোনালীর অগ্রযাত্রা আগামীর পথে

সোনালীর অগ্রযাত্রা আগামীর পথে জীবন বীমা সম্পর্কে সকল তথ্য পাওয়া যায়। সোনলী লাইফে বীমা করার উপকারিতা ও কাজ করার সুবিধা সমূহ।

👉আলহামদুলিল্লাহ! আন্তর্জাতিক অঙ্গনে সোনালী লাইফ-এর আরো এক অনন্য অর্জন 🇧🇩🏆👉​লন্ডনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ বিজনে...
28/08/2026

👉আলহামদুলিল্লাহ! আন্তর্জাতিক অঙ্গনে সোনালী লাইফ-এর আরো এক অনন্য অর্জন 🇧🇩🏆
👉​লন্ডনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’-এ তৃতীয়বারের মত এবারের আসরে ৫টি সম্মানজনক ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে আমাদের Sonali Life Insurance পিএলসি।

​১. 🏆 বর্ষসেরা জীবন বীমা কোম্পানি
২. 🏆 বর্ষসেরা ক্রাইসিস ম্যানেজমেন্ট কোম্পানি
৩. 🏆 বর্ষসেরা টেকসই বীমা কোম্পানি
৪. 🏆 বর্ষসেরা ক্লেইম ইনিশিয়েটিভ কোম্পানি
৫. 🏆 সিইও অ্যাওয়ার্ড (ব্যক্তিগত ক্যাটাগরি)

​সোনালী লাইফ পরিবারের একজন গর্বিত সদস্য হিসেবে এই আন্তর্জাতিক স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের। শত প্রতিকূলতা জয় করে গ্রাহকসেবায় আমাদের যে অবিচল আস্থা, এই পুরস্কার তারই প্রমাণ।

​আমাদের সম্মানিত গ্রাহক, ম্যানেজমেন্ট এবং মাঠ পর্যায়ের সকল নিবেদিত প্রাণ সহযোদ্ধাদের জানাই আন্তরিক অভিনন্দন। মহান আল্লাহ আমাদের সাফল্যের এই অগ্রযাত্রা অব্যাহত রাখুন!

23/08/2026

12/08/2026

কিভাবে সফল হবে সোনালী লাইফ ইন্সুইরেন্স পি এল সি তে তার ধারণা পাবেন এই ভিডিওতে।

19/07/2026

চতুর্থ প্রজন্মের বীমা কোম্পানিগুলোর মধ্যে বীমাদাবীর পরিশোধে গৌরবের সাথে শীর্ষস্থান অধিকারে রাখা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ডের পরিমাণও বাড়ছে তুমুল গতিতে। ২০২৫ সালের ৩১ মার্চের তুলনায় ২০২৬ সালের ৩১ মার্চে সোনালী লাইফ ফান্ড বেড়েছে প্রায় ৭৩.৬২ কোটি টাকা, অর্থাৎ ৯ শতাংশ! অর্থাৎ সম্মানিত গ্রাহকেরা আরো বেশি আস্থা ও ভরসায় সঞ্চয় করছেন সোনালী লাইফে, কর্তৃপক্ষের সুদক্ষ পরিচালনায় বাড়ছে বীমায় সার্বিকভাবে সুরক্ষিত জনগোষ্ঠীর পরিমাণ!

বিভিন্ন বীমা পরিকল্প সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহপূর্বক যোগাযোগ করুনঃ ০৯৬৭৮২০০০০৪, ০১৯৭৬৬২৫৪৮৮, ০১৯৭৬৬২৫৪৯

আজ ১৯/০৭/২০২৬ ইং তারিখে সোনালী লাইফ ইন্স্যুরেন্স-এর শরীয়াহ কাউন্সিলের ৩৪তম সভা কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে...
19/07/2026

আজ ১৯/০৭/২০২৬ ইং তারিখে সোনালী লাইফ ইন্স্যুরেন্স-এর শরীয়াহ কাউন্সিলের ৩৪তম সভা কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন শরীয়াহ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, ভাইস চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মুহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ মাদানী এবং সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শায়েখ এবিএম মাছুম বিল্লাহ।

এছাড়াও সভায় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. মাওলানা আবু ছালেহ পাটোয়ারী, মুফতি মাওলানা মোঃ সাইফুল কাবির, সাইয়্যেদ জারির জাফরী মাদানী, মোস্তফা কামরুস সোবহান, ফৌজিয়া কামরুন তানিয়া এবং শেখ মোঃ ড্যানিয়েল।

কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম, সিএফও মোঃ আবদুল হান্নান, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, এইচআইএসি মোঃ আলী রেজা, সিআইও হাসিব রেজা, এসইভিপি ও কোম্পানি সেক্রেটারী জনাব মোঃ আব্দুর রব, ইভিপি ও হেড অব এইচআর এস, এম, নূরে আলম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাওলানা মোহামদ আলাউদ্দীন এবং এসইও ও মুরাকিব মোঃ আবুবকর সিদ্দিক।

সভায় উপস্থিত সদস্যবৃন্দ শরীয়াহসম্মত বীমা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 #সোনালী লাইফের সম্মানিত একজন গ্রাহক ছিলেন বাপ্পি বণিক। উনার ৪টা পলিসি ছিল সোনালীতে। তিনি ১২ মার্চ সড়ক দুর্ঘটনায় মৃত্যু...
19/07/2026

#সোনালী লাইফের সম্মানিত একজন গ্রাহক ছিলেন বাপ্পি বণিক। উনার ৪টা পলিসি ছিল সোনালীতে। তিনি ১২ মার্চ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করেন😥উনার নমীনি শীলা রানী পলিসির সকল ডকুমেন্টস ২৫ মার্চ জমা করলে সোনালী লাইফ মাত্র ২ দিনের মধ্যে ২০,৩৩,৫৯২ বিশ লক্ষ তেত্রিশ হাজার পাঁচশত বিরানব্বই টাকা উনার ব্যাংক একাউন্টে জমা করে দেন। এবং বাপ্পি বণিক তার মেয়ের নামে একটি শিক্ষা বীমা করেছিলেন।এই মাস থেকে আগামী ১০৩ মাস পর্যন্ত প্রতি মাসে ১০,০০০/= দশ হাজার টাকা করে শিক্ষা ভাতা পাবে উনার মেয়ের আর কোন প্রিমিয়ামও কোম্পানিতে জমা করতে হবে না। আবার উনার মেয়ে এই পলিসির মেয়াদ শেষে বীমা অংক ও শরীয়াহ মোতাবেক যা লাভ আসবে তা পাবে।
এখন এই পরিবার বুঝতে পারছে বীমা পলিসি কেন জরুরি।
আমরা মনে করি আমি এখন ভালো আছি বীমা পলিসি আমার করা প্রয়োজন নাই। কিন্তু এইটা ভাবি না যে আমার খারাপ সময় বা অনাকাঙ্ক্ষিত সময়ে আমি আমার পরিবার যারা আমার আয়ের উপর নির্ভর আমরা কি নিরাপদ।যদি এই চিন্তা আমাদের হয় তাহলে সবার আগে আয়ের একটা অংশ হবে বীমা পলিসি নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ হবে। বাংলাদেশে সেরা ই আর পি প্রযুক্তি নিয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স একজন গ্রাহকের আমানত রক্ষা করে। ইন্স্যুরেন্স নিতে আজ ই ইনবক্স করুন দেরি না করে। বেঁচে থাকাকালীন সঞ্চয়+নিরাপত্তা নিশ্চিত,, মৃত্যুতে ও পারিবারিক আর্থিক নিশ্চয়তা।
Rubel Hossain
Branch Manager
Call & WhatsApp: 01680045759
#সোনালীজীবন #নিরাপদজীবন
Sonali Life Insurance Plc.

Address

Nabi Sarker Plaza, Norshinghopur Bus Stand, Ashulia, Savar
Dhaka
1341

Alerts

Be the first to know and let us send you an email when সোনালীর অগ্রযাত্রা আগামীর পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share