22/04/2025
ভেবছিলাম কিছু লিখব না কিন্তু না লিখে থাকতে পারলাম না
চলমান সময়ের কিছু নবাগত কৃষিবিদ ভাই/বোনের আচরণ দেখে।
"ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পদ = কোটা!
আর BSc কৃষিবিদ জন্য সব পদ = অধিকার?
এই বৈষম্যের শেষ কোথায়?”
আজকাল কিছু কৃষিবিদ দাবি করছে—
“উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ডিপ্লোমা কৃষিবিদরা ১০০% কোটা পায়।”
তাহলে আমরা প্রশ্ন করি—
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে যেখানে শুধুমাত্র BSc কৃষিবিদ আবেদন করতে পারে, সেটা কি ১০০% কোটা নয়?
এই কৃষিবিদগন কিন্তু প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার—সব সাধারণ ক্যাডারে আবেদন করে
সরকারি সব জেনারেল অফিসার পদে তারা BSc নিয়ে প্রতিযোগিতা করে
এমনকি বিসিএস জেনারেল ক্যাডারেও অংশ নেয়!
তারা কৃষি বিষয়ে পড়ে প্রশাসক হয়,কিন্তু জেনারেল সাবজেক্ট পড়ে কেউ কৃষি ক্যাডার হতে পারে না—এটাই কি তাহলে ন্যায়বিচার?
আমাদের জন্য কোটা মানে অন্যায়,
আর তাদের জন্য কোটা মানেই অধিকার?
এই দ্বিচারিতা আর কতকাল চলবে?
আজ যখন তারা নিজেরাই উপসহকারী কৃষি কর্মকর্তা পদে নামতে চায়, তখন শুরু করে “যোগ্যতা” আর “বৈষম্য”র গল্প!
কিন্তু বাস্তবতা হলো—BSc কৃষিবিদ কখনোই ১০ম গ্রেডের উপসহকারী প্কৃষি কর্মকর্তা পদে আবেদনের ন্যূনতম যোগ্যতাও রাখে না। কারণ এই পদে চাহিদা হচ্ছে হাতে-কলমে দক্ষতা, বাস্তবভিত্তিক অভিজ্ঞতা, আর সেটা শুধু ডিপ্লোমা কারিকুলামেই শেখানো হয়।
অন্যদিকে BSc কারিকুলামটি মূলত গবেষণামূলক এবং তাত্ত্বিক, যা সরাসরি এই স্তরের কাজে প্রযোজ্য নয়।
**তাহলে বলি—
BSc কৃষিবিদরা যদি নিচের পদে আবেদন করতে পারে,
তাহলে উপরের পদগুলোতেও (উপপরিচালক ,অতিরিক্ত পরিচালক, পরিচালক , মহাপরিচালক )
কেন শুধুমাত্র প্রমোশনের মাধ্যমে যায়?
সরাসরি নিয়োগ দাও—পিএইচডি ডিগ্রিধারীদের নিয়ে পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করো
কারণ যদি যোগ্যতার কথা বলেন, তাহলে এক রকম নিয়ম সবার জন্য হোক!
**আমরা প্রমোশন পেয়ে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে যেতে চাই, সেটা হয় “কোটা”!
আর তারা একে একে নবম গ্রেড থেকে পঞ্চম গ্রেডে উঠে যায়—ওটা নাকি প্রমোশন!
মানে—ওদের প্রমোশন = অধিকার
আর আমাদের প্রমোশন = অন্যায়?
** আবার জেনারেলে অফিস সহায়ক থেকে প্রমোশন পেতে পেতে সহকারী সচিব হয়ে যাচ্ছে এগুলো নিয়ে কারো মাথা ব্যাথা নেই।
বিষয়টা ভাববার মতো—
একজন উপসহকারী কৃষি কর্মকর্তা পুরো জীবন কাজ করে, অভিজ্ঞতা অর্জন করে যদি একটা প্রমোশন পায়,
তাহলে সেটা অন্যায় কিভাবে হয়?
একটা স্বাধীন দেশের পেশাগত মর্যাদা কি এত সস্তা?
অথচ বাস্তবতা হলো—BSc আর Diploma কারিকুলাম প্রায় কাছাকাছি।
তবে চাকরির মাঠে সুযোগে আকাশ-পাতাল ফারাক!
আমরা চাই—
সরকারি চাকরিতে টেকনিক্যাল এবং জেনারেল ক্যাডারের পার্থক্য স্পষ্ট করা হোক
BSc কৃষিবিদরা যেন টেকনিক্যাল ক্যাডার ব্যতীত অন্য কোথাও আবেদন করতে না পারে এটা নিয়ে সুস্পষ্ট নীতিমালা চাই
আমরা প্রস্তুত—
যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতা করতে,
কিন্তু বৈষম্যের মুখে মাথা নত করবো না।
বর্তমান উপ-সহকারী কৃষি কর্মকর্তার কিছু সার্কুলার দেখে মেধাহীন কিছু হাতে গোনা বিএসসি কৃষিবিদদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এজন্য তারা কি বলছে তাদের পজিশন কোথায় নামাচ্ছে তারা নিজেই জানে না।
কৃষিবিদ এম. এম. শাহপরান 🖤👍
উপসহকারী কৃষি অফিসার-২১