27/07/2023
বাংলাদেশের জাতীয় বাজেট-২০২৩ এর নির্দেশনা অনুযায়ী দাখিলকৃত রিটার্নের প্রাপ্তি স্বীকার পত্র বা দাখিলকৃত রিটার্নের প্রমাণপত্র ছাড়া নিজ নামে ক্রয়কৃত জমি, গাড়ি, ফ্ল্যাট-বাড়ি, পার্টনারশিপ ও কোম্পানি দলিল রেজিস্ট্রেশন করা , এফ,ডি,আর কিংবা সঞ্চয়পত্র কেনা যাচ্ছেনা। ক্রয়কৃত জমি, গাড়ি, ফ্ল্যাট-বাড়ি ও নগদ টাকা,স্থাবর ও অস্থাবর সম্পদ আয়কর রিটার্নে প্রদর্শন না করা না হইলে উক্ত নগদ টাকা ,সম্পদ সমুহ আইনগতভাবেই অপ্রদর্শিত বা ব্ল্যাক মানি হিসাবে অভিহিত বা চিহ্নিত হয়ে থাকে এবং উক্ত সম্পদের মালিকানা স্বত্ব বিষয়ে আইনগত জটিলতা সৃষ্টি হয় এবংপ্রযোজ্য ক্ষেত্রে বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত শাস্তির সম্মুখীনও হতে হয়।সুতরাং বাংলাদেশের দায়িত্বশীল সুনাগরিক হিসাবে আয়কর আইন ও বিধি অনুযায়ী যথাসময়ে ও সঠিক নিয়মে আয়কর রিটার্ন দাখিল করে প্রত্যেকে নিজের ক্রয়কৃত স্থাবর অস্থাবর সম্পদ সমুহ রিটার্ণে প্রদর্শন পূর্বক সকল নাগরিক সুবিধাসমূহ নিশ্চিত করা একান্ত আবশ্যক বটে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন:- আহাম্মদ এন্ড ল’ এসোসিয়েটস
ইনকাম ট্যাক্স, কোম্পানি, সিভিল ও ক্রিমিনাল ল’ কনসালটেন্ট
ফোন: +880 1817-608891/01916188540
ই-মেইল: [email protected]
কর বর্ষ ২০২৩-২০২৪ :
চলতি বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য জন্য প্রয়োজনীয় কাগজপত্র :-
ব্যক্তিগত তথ্য :
1. ই-টিন সার্টিফিকেট ফটোকপি
2. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
3. পাসপোর্ট সাইজ ফটো এক কপি।
চাকরির তথ্য :
1. বেতন বিবরনী (অফিস কর্তৃক) (০১/০৭/২০২২ থেকে ৩০/০৬/২০২৩)
2. ব্যাংক হিসাব বিবরনী (০১/০৭/২০২২ থেকে ৩০/০৬/২০২৩)
3. উৎসে কর কর্তন সার্টিফিকেট
4. প্রভিডেন্ট ফান্ড সার্টিফিকেট (যদি থাকে)
গৃহ সম্পত্তি হতে আয় থাকলে:
1. বাড়ী ভাড়ার প্রাপ্ত রশিদ
2. বাড়ী ভাড়ার চুক্তিপত্র
3. বাড়ী ভাড়ার টাকা ব্যাংকে নিয়ে থাকলে ব্যাংক বিবরনী
4. হোল্ডিং ট্যাক্স ও ভূমি কর/খাজনা
ব্যবসায়ের তথ্য:
1. ট্রেড লাইসেন্স
2. বার্ষিক ক্রয়-বিক্রয় ও আয় বিবরনী
3. সম্পদ ও দ্বায় বিবরনী
4. ব্যাংক হিসাব বিবরনী (০১/০৭/২০২২ থেকে ৩০/০৬/২০২৩)
বিনিয়োগের তথ্য:
1. ডিপিএস (যদি থাকে)
2. ইন্সুরেন্স সার্টিফিকেট (যদি থাকে).
3. শেয়ার মার্কেট বিনিয়োগ (যদি থাকে)
4. সঞ্চয় পত্র সার্টিফিকেট (যদি থাকে)
সম্পদ ও দায় বিবরনীঃ
1. হাউস, এপার্টমেন্ট (যদি নিজ নামে থাকে)
2. জমি, গাড়ী, ফার্নিচার, ইলেক্ট্রনিকসস ইত্যাদি।
(যদি নিজের নামে থাকে)
3. ব্যাংক ঋণের তথ্য (যদি নিজ নামে হয়)
4. অন্যান্য ঋণের তথ্য (যদি নিজ নামে হয়)।
বিগত বছরে দাখিলকৃত রিটার্নের কপি।
( প্রযোজ্য ক্ষেত্রে)