Astha Life Insurance Company Limited - Sutrapur Branch.

Astha Life Insurance Company Limited - Sutrapur Branch. Astha Life Insurance Company Limited ,One and Only Life Insurance Company of Bangladesh Army.

যে বীমায় ৩ কিস্তিতে টাকা ফেরত পাওয়া যায় তাকে বলে ৩ কিস্তি বীমা
17/07/2026

যে বীমায় ৩ কিস্তিতে টাকা ফেরত পাওয়া যায় তাকে বলে ৩ কিস্তি বীমা

13/07/2026

স্বাস্থ্য বীমা কেন প্রয়োজন?

প্রত্যেক মানুষের জীবনে স্বাস্থ্য বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, অসুস্থতা বা দুর্ঘটনা কখন আসবে তা কেউ জানে না। হঠাৎ হাসপাতালে ভর্তি হতে হলে চিকিৎসার খরচ অনেক সময় পরিবারের জন্য বড় আর্থিক চাপ হয়ে দাঁড়ায়।

আপনি যদি Astha Life Insurance Company Limited -এর কোনো স্বাস্থ্য বীমা পরিকল্পনার আওতাভুক্ত থাকেন এবং আপনার পলিসির শর্ত অনুযায়ী দাবি (ক্লেইম) করেন, তাহলে কোম্পানি পলিসির শর্ত ও কভারেজ অনুযায়ী চিকিৎসা ব্যয়ের নির্ধারিত অংশ বহন করতে পারে।

আজই স্বাস্থ্য বীমার গুরুত্ব বুঝুন এবং নিজের ও পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার কথা ভাবুন। ইন্স্যুরেন্স এর সাথে স্বাস্থ্য কভারেজ নিয়ে নিশ্চিন্তে থাকুন।

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ-----------------------------------------------------উদ্ভাবনী উদ্যোগ বাস্ত...
09/07/2026

শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেল আইডিআরএ

-----------------------------------------------------
উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’-এ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর মোবাইল অ্যাপ ‘ইন্স্যুপ্লেইন্ট (Insuplaint)’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ৬ জুলাই তিনি আইডিআরএ -এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন -এর হাতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের সম্মাননা তুলে দেন।

বীমাখাতের আধুনিকায়ন এবং বীমা দাবি নিষ্পত্তি সহজীকরণের মাধ্যমে বীমা গ্রাহকের আস্থা বৃদ্ধির জন্য 'ইন্স্যুপ্লেইন্ট' অ্যাপটি এ বছরের ২৩ জুন থেকে চালু করা হয়েছে। এই অ্যাপ বাস্তবায়নের ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে অফিসে না এসেই গ্রাহক তার বীমা দাবি প্রাপ্তির আবেদনসহ অন্যান্য অভিযোগ দাখিল করতে পারছেন এবং বীমা দাবি /অভিযোগ নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম অনলাইনে মোবাইল অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারছেন। সেই সাথে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষও বীমা কোম্পানিগুলোতে গ্রাহকের দাবি/ অভিযোগ নিস্পত্তি হয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে পারছে।

এছাড়াও আইডিআরএ বীমা পলিসি তথ্য যাচাইয়ের জন্য একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফরম ‘Bima Tathya App’ বাস্তবায়ন করছে, যা গ্রাহকের পলিসি যাচাই পদ্ধতি সহজ করেছে এবং ভুয়া ও ডুপ্লিকেট পলিসি প্রতিরোধে সহায়তা করছে। ফলশ্রুতিতে বীমা খাতে আস্থা বৃদ্ধি, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধির মাধ্যমে আর্থিক খাতে অবদান রাখছে।

এ আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয় এবং মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলো হলো: রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসি-এর ‘জনতা-পে’; রাষ্ট্রমালিকানাধীন বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’; নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর ‘ইন্স্যুপ্লেইন্ট মোবাইল অ্যাপ’; আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’; এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর ‘জিআইএস বেইজড সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’।

একটা বাঁ পা, দাম ১১ হাজার কোটি টাকা—মেসি কি মানুষ নাকি সোনা?
07/07/2026

একটা বাঁ পা, দাম ১১ হাজার কোটি টাকা—মেসি কি মানুষ নাকি সোনা?

আস্থা লাইফ সর্বদা অঙ্গীকারবদ্ধ পলিসি হোল্ডারদেরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়।এরই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত পলিসি হোল...
05/07/2026

আস্থা লাইফ সর্বদা অঙ্গীকারবদ্ধ পলিসি হোল্ডারদেরকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়।

এরই ধারাবাহিকতায় আমাদের সম্মানিত পলিসি হোল্ডার এর আকস্মিক মৃত্যুতে তার নমিনিকে মৃত্যুদাবি বাবদ সর্বমোট ৪.১০ লক্ষ টাকার চেক প্রদান করেন সম্মানিত সিইও ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)।

এসময় অন্যান্যদের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি






01/07/2026
01/07/2026

আস্থা লাইফের পর্ষদ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত...

01/07/2026

সব পেয়েও একটি ভুলের আক্ষেপ ইলিয়াস কোবরার......

বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচাল...
23/06/2026

বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট এর একমাত্র জীবন বীমা প্রতিষ্ঠান আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালনা পর্ষদের ২৮তম (২/২০২৬) সভা সেনাবাহিনী সদর দপ্তরে সোমবার (২২ জুন) অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

এছাড়াও উক্ত সভায় কোম্পানী পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি সহ অন্যান্য পরিচালকবৃন্দ এবং আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আস্থা লাইফ এর আধুনিক ও গুনগত মার্কেটিং, আকর্ষনীয় ও উদ্ভাবনমূলক বীমা পরিকল্প প্রণয়ন, ব্যাপক প্রচার-প্রচারণার লক্ষ্যে ব্র্যান্ডিং, স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং, গবেষণা ও উন্নয়ন, স্বচ্ছ যাচাই প্রক্রিয়া অনুসরণ, টেকসই কর্মপন্থা প্রণয়ন, দীর্ঘমেয়াদী নিরাপদ বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত সম্মানিত চেয়ারম্যান এর সভাপতিত্বে পরিচালকগণ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, আস্থা লাইফ এর ব্যবসায়িক যাত্রা খুব বেশি দিনের না হলেও স্বল্প সময়ে মোট সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকার মাইলফলক ছাড়িয়ে যাওয়ায় শুভেচ্ছাস্বরুপ কেক কাটা হয় এবং কোম্পানীর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি তিনি আস্থা লাইফের সুদূরপ্রসারী অগ্রযাত্রার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

🩷আলহামদুলিল্লাহ্! আস্থা লাইফের ইতিহাসে গৌরবোজ্জ্বল মাইলফলক 🩷বাংলাদেশের বীমা শিল্পে এক অনন্য সাফল্যের সাক্ষী হলো আস্থা লা...
23/06/2026

🩷আলহামদুলিল্লাহ্! আস্থা লাইফের ইতিহাসে গৌরবোজ্জ্বল মাইলফলক 🩷

বাংলাদেশের বীমা শিল্পে এক অনন্য সাফল্যের সাক্ষী হলো আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অত্যন্ত অল্প সময়ের মধ্যে কোম্পানিটি ১০০ কোটি (১ বিলিয়ন) টাকার সম্পদের মাইলফলক অতিক্রম করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

এই অসাধারণ অর্জন উদযাপন উপলক্ষে কোম্পানির প্রধান কার্যালয়ে কেক কাটার মাধ্যমে আনন্দঘন পরিবেশে সাফল্য উদযাপন করা হয়। অনুষ্ঠানে মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা এই অর্জনের জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েট এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি তাঁর বক্তব্যে আস্থা লাইফের প্রতি আস্থা ও বিশ্বাস প্রকাশ করে কোম্পানির সুদূরপ্রসারী অগ্রযাত্রা, টেকসই উন্নয়ন এবং দেশের বীমা খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এই অর্জন শুধুমাত্র একটি সংখ্যাগত সাফল্য নয়; এটি আস্থা, নিষ্ঠা, পেশাদারিত্ব এবং সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল প্রতিফলন।

আস্থা লাইফের এই সাফল্যের অংশ হতে পেরে আমি গর্বিত। ইনশাআল্লাহ, আগামী দিনে আরও বৃহত্তর অর্জনের মাধ্যমে কোম্পানি দেশের বীমা শিল্পে নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Address

JA-70/74, Middle Badda, Link Road, Mannaf Soroni,Gulshan.
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Astha Life Insurance Company Limited - Sutrapur Branch. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share