16/12/2020
বিজয় দিবসের শুভেচ্ছা ।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বিজয়ের কেতন উড়ে অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে।
পরাধীনতার শৃঙ্খল ভেংগে সার্বভৌমত্ব অর্জন করা যেমন আমাদের লক্ষ্য ছিল, ঠিক তেমনি আমরা চেয়েছিলাম সমাজের সর্বস্তরের মানুষের অর্থনৈতিক মুক্তি। যেই অর্থনৈতিক স্বাধীনতা আমাদের উপহার দিবে একটি দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংক এশিয়া একটি দারিদ্রমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমাদের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম সম্প্রসারিত হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক মানুষের দ্বারপ্রান্তে। এজেন্ট ব্যাংকিং, মাইক্রো মার্চেন্ট, ডিজিটাল পোস্ট অফিস, এ কার্ড, মৎস্য কার্ড এর মতন প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা আমরা পৌঁছে দিচ্ছি দেশের সর্বস্তরের মানুষের দোরগোড়ায়।
আমরা আশা রাখি, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে একটি দারিদ্র্য মুক্ত সমৃদ্ধ বাংলাদেশই বয়ে আনবে প্রকৃত বিজয়ের আনন্দ।
মহান বিজয় দিবস অমর হোক ।।