10/07/2026
ইবিএল (EBL)-এর শেয়ার ট্রান্সফার নিয়ে অনেকের ভুল ধারণা আছে।
অনেকেই ভাবছেন এম. গাজীউল হক সাহেব তার শেয়ার বিক্রি করে দিয়েছেন। আসলে বিষয়টি তা নয়।
তিনি শুধু স্পন্সর ডিরেক্টর পদ থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু শেয়ার বিক্রি করেননি। যদি বিক্রি করতেন, তাহলে সেটি অবশ্যই বাজারে প্রকাশিত হতো।
যা হয়েছে, তা হলো—
✅ MGH Group ইবিএলের বড় শেয়ারহোল্ডার। এম. গাজীউল হক এই গ্রুপের প্রতিনিধি হিসেবে বোর্ডে ছিলেন।
✅ তিনি পরিচালক পদ ছাড়ার পর, MGH Group-এর নামে থাকা শেয়ারগুলো Director ক্যাটাগরি থেকে Institute ক্যাটাগরিতে চলে গেছে। তাই Institute শেয়ার বেড়েছে।
✅ আর তার ব্যক্তিগত নামে থাকা শেয়ার, যেটি পরিচালক হিসেবে গণ্য হতো, সেটি এখন Public ক্যাটাগরিতে দেখানো হচ্ছে।
অর্থাৎ, শেয়ার বিক্রি হয়নি—শুধু ক্যাটাগরি পরিবর্তন হয়েছে।
তাই Director শেয়ার কমেছে, আর Institute ও Public ক্যাটাগরিতে সেই শেয়ার স্থানান্তর হয়েছে।
অনেকেই বিষয়টি না বুঝে ভুল তথ্য ছড়াচ্ছেন। আশা করি এই ব্যাখ্যাটি বিষয়টি পরিষ্কার করবে।