American Life Insurance Company-Metlife

American Life Insurance Company-Metlife Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from American Life Insurance Company-Metlife, Insurance Company, Dhaka.

17/11/2021

ডি পি এস সুপার
ভাবনাহীন ভবিষ্যৎ, এবং উন্নত জীবনের জন্য একটি জীবনবিমা পলিসি

আমরা সবাই জীবনে সাফল্য চাই , এবং চাই নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের সুরক্ষা নিশ্চিত করতে। কিন্তু জীবনে চলার পথে সাফল্যের পাশাপাশি নানারকম ঝুঁকিও চলে আসে এবং আপনাকে ঝুঁকির এই অনিশ্চিত এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা মেটলাইফ বুঝি, জীবনে চলার পথে এই আসন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে। আমরা আরও বুঝি যে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য আপনার দরকার একটি সহজ এবং সাশ্রয়ী আর্থিক পরিকল্পনা যার ফলে বর্তমানে আপনি থাকবেন সাঞ্ছন্দময় এবং আগামীতে ভাবনাহীন।

মেটলাইফ আপনার জন্য নিয়ে এসেছে ডিপিএস সুপার যা আপনার জীবনের বিভিন্ন স্বপ্নপূরণে সহায়তা করবে এবং আপনার পরিবারকে আর্থিক সুরক্ষা দিবে। এটি আপনাকে কেবল আপনার বর্তমানকে সুরক্ষিত করতে নয় বরং তার মানকে অবিচ্ছিন্নভাবে বজায় রাখতে সহায়তা করতে পারে, আপনার পরিবারের ভবিষ্যতকে আর্থিক প্রয়োজন সুরক্ষিত রাখতে পারে।

GET MY QUOTE
Life Insurance Coverage
জীবনবিমা নিরাপত্তা
পলিসি চলাকালীন সময়ে, আপনার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ক্ষেত্রে ডিপিএস সুপার আপনার পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত রাখতে সহায়তা করবে। ডিপিএস সুপার-এর সাথে আপনি আপনার পছন্দ অনুযায়ী এমন জীবনবিমা নিরাপত্তা বেছে নিতে পারবেন যা আপনার পরিবারের প্রয়োজনের সাথে সামঞ্জস্যপূর্ণ, জীবনবিমা নিরাপত্তা আপনি কতটা পেতে পারেন তার কোনো সীমা নেই।

Additional Accidental Coverage
দুর্ঘটনাজনিত অতিরিক্ত নিরাপত্তা
দুর্ঘটনাজনিত মৃত্যু বা দুর্ঘটনাজনিত স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার ক্ষেত্রে আপনি অতিরিক্ত দুর্ঘটনাজনিত নিরাপত্তা সুবিধা হিসাবে অভিহিত মূল্যের দ্বিগুণ অর্থ অথবা ৪ কোটি টাকা, এই দুটির মধ্যে যেটি কম, পেতে পারেন। দুর্ঘটনাজনিত অঙ্গহানির ক্ষেত্রে ক্ষতির ধরন ও পরিমাণের উপর নির্ভর করে অতিরিক্ত দুর্ঘটনাজনিত নিরাপত্তার পরিমাণ অভিহিত মূল্যের দ্বিগুণ অর্থ অথবা ৪ কোটি টাকা, এই দুটির মধ্যে যেটি কম, সেটি হতে পারে।

Critical Illness Benefit
মারাত্মক অসুস্থতার সুবিধা
আপনি অভিহিত মূল্যের ৫০% অথবা ১০০% পাবেন (আপনার বয়স, পরিকল্পের মেয়াদ এবং পছন্দ অনুযায়ী) যদি আপনার মারাত্মক রোগের নির্ণয় অথবা অস্ত্রোপচার করানো হয়। মারাত্মক অসুস্থতার ক্ষেত্রে এই আর্থিক সুবিধার পরিমাণ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

Waiver of Premium
প্রিমিয়াম মওকুফ সুবিধা
যদি আপনি ষাটের (৬০) বছর বয়সের মধ্যে দুর্ঘটনা বা অসুস্থতার কারণে স্থায়ীভাবে এবং সম্পূর্ণ অক্ষম হয়ে যান, তবে মেটলাইফ আপনার পক্ষ থেকে সমস্ত প্রিমিয়াম প্রদান করবে।

Maturity Value
মেয়াদপূর্তি মূল্য
মেয়াদপূর্তিতে কোন দায় থাকলে তা বিয়োজন করে আপনার অ্যাকাউন্ট মূল্যের ১০০% মেয়াদপূর্তি মূল্য হিসেবে পাবেন

Grace Period
অতিরিক্ত সময়
আপনি বকেয়া প্রিমিয়াম পরিশোধের জন্য ৩১ দিনের একটি অতিরিক্ত সময় পাবেন যা ঘাটতি পূরণ করার জন্য কোম্পানি নির্ধারণ করবে

Loan Option
ঋণ সুবিধা
আপনি পলিসির অধীনে ঋণের জন্য আবেদন করতে পারবেন যার পরিমান নীট নগদ প্রত্যর্পণ মূল্যের সর্বোচ্চ ৮৫% পর্যন্ত হতে পারে।

Tax Benefits
আয়কর সুবিধা
বাংলাদেশের আইন অনুযায়ী আপনি আয়করের প্রযোজ্য কর সুবিধা/কর অব্যহতির জন্য মনোনীত হবেন যা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। বিস্তারিত জানতে আপনি আপনার আয়কর উপদেষ্টার পরামর্শ নিন।

এক নজরে ডি পি এস সুপার

17/11/2021
ব্যস্ত জীবন থেকে অন্তত একটি চিন্তা ঝেড়ে ফেলুন সহজেই। সময়মতো ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা দিতে চালু করুন EFT ডেবিট পদ্ধতি। ...
10/11/2021

ব্যস্ত জীবন থেকে অন্তত একটি চিন্তা ঝেড়ে ফেলুন সহজেই। সময়মতো ইন্স্যুরেন্স প্রিমিয়াম জমা দিতে চালু করুন EFT ডেবিট পদ্ধতি।

EFT ডেবিট হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি মেটলাইফ-এর প্রিমিয়াম পরিশোধের একটি সহজ ও স্বয়ংক্রিয় পদ্ধতি। এই পদ্ধতি চালু করতে EFT Debit Authorization form সংগ্রহ করে ফিল আপ করুন। স্বাক্ষরসহ পুরনকৃত ফর্মের সাথে এক কপি চেকের কপিসহ মেটলাইফে অফিসে জমা দিন। এরপর থেকে প্রতিবার অটোমেটিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মেটলাইফে প্রিমিয়াম জমা হয়ে যাবে। তারিখ ভুলে যাওয়ার টেনশনই নেই। আর পুরোটাই একদম ফ্রি, কোন লাইনেও দাড়াতে হবেনা, যাতায়াত খরচও নেই।

আজই EFT ডেবিট চালু করুন, প্রিমিয়াম পেমেন্ট নিয়ে ভাবনাহীন থাকুন।

বিস্তারিত জানতে ও ফর্ম সংগ্রহ করতে ভিজিট করুনঃ

EFT Debit Premium Payment | MetLife Bangladesh

Address

Dhaka
1350

Alerts

Be the first to know and let us send you an email when American Life Insurance Company-Metlife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to American Life Insurance Company-Metlife:

Share