29/08/2023
ইনকাম ট্যাক্স টিপস-০১/২০২৩
নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহে 'রিটার্ন দাখিলের প্রমান' দাখিল করিতে হইবে। (মোট ৪৩টি ক্ষেত্র বা সেবা)
১. করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে, ২০ (বিশ) লক্ষাধিক টাকার ঋণ গ্রহণে।
২. কোনো কোম্পানি পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হইতে হইলে।
৩. আমদানি রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তি ও বহাল রাখিতে।
৪. সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে।
৫. সমবায় সমিতির নিবন্ধন পাইতে।
৬. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ার হইতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করিতে।
৭. সিটি কর্পোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় ১০ (দশ) লক্ষাধিক টাকর জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করিতে।
৮. ক্রেডিট কার্ড প্রাপ্তি ও বহাল রাখিতে।
৯. চিকিৎসক, দন্ত চিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, প্রকৌশলী, সমজাতীয় পেশাজীবী সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে।
১০. মুসলিম ও হিন্দু নিকাহ রেজিষ্ট্রেশন হিসাবে লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখিতে।
১১. ট্রেডবডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখিতে।
১২. ড্রাগ, ফায়ার,বিএসটিআই লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র প্রাপ্তি ও নবায়নে।
১৩. শিল্প সংযোগ ও গ্যাসের বানিজ্যিক, আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি ও বহাল রাখিতে।
১৪.লঞ্চ, স্টিমার ইত্যাদি সকল প্রকার ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সাটিফিকেট প্রাপ্তি ও বহাল রাখিতে।
১৫. পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কার্যালয় হইতে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে।
১৬. সিটি কর্পোরেশন, জেলা সদর, পৌরসভা, অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে।
১৭. সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রাপ্তি বা বহাল রাখিতে।
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ প্রাপ্তি ও বহাল রাখিতে।
১৯.আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তি ও বহাল রাখিতে।
২০. আমদানির উদ্দেশ্য ঋণ খোলায়।
২১. ৫(পাঁচ) লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খোলায়।
২২. ১০ (দশ) লক্ষাধিক টাকার মেয়াদী আমানত খোলায় ও বহাল রাখিতে।
২৩. ৫ (পাঁচ) লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র ক্রয়ের।
২৪. পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে।
২৫. মোটরযান, স্পেস বা স্থান বাসস্থান অথবা অন্যান্য সরবরাহের মাধ্যমে শেয়ারড ইকোনমিক একটিভিটিজ অংশগ্রহণ করিতে।
২৬. ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন তত্ত্বাবধানকারী কর্মরত বেতন ভাতাদি প্রাপ্তিতে।
২৭. গণকর্মচারীর বেতন ভাতাদি প্রাপ্তিতে।
২৮. মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক মাধ্যমে টাকা স্থানান্তর, রিচার্জের মাধ্যমে কমিশন, ফি অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে।
২৯. অ্যাডভাইজরি, কন্সান্টেন্সি, ক্যাটারিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, জনবল সরবরাহ, নিরাপত্তা সরবরাহ সেবা বাবদ নিবাসী কর্তৃক কোনো কোম্পানি হইতে অর্থ প্রাপ্তিতে।
৩০. Monthly payment order বা এমপিও ভুক্তির মাধ্যমে সরকারে নিকট হইতে মাসিক ১৬ (ষোল) হাজার ঊর্ধ্বে কোনো অর্থপ্রাপ্তিতে
৩১. বিমা কোম্পানি এজেন্সি সাটিফিকেট নিবন্ধন বা নবায়ন।