11/07/2026
💥"অন্যের দোষ খোঁজা বন্ধ করুন, নিজের ক্যারিয়ারের দায়িত্ব নিজেই নিন"
👉 "আপনার ক্যারিয়ার নষ্ট করতেছে কে জানেন? হয়তো অন্য কেউ নয়—আপনি নিজেই!
আমরা অনেকেই বলি— "অফিসে ভালো পরিবেশ নেই।" "বস আমাকে মূল্যায়ন করেন না।" "ভাগ্য খারাপ বলেই আমি পিছিয়ে আছি।"
কিন্তু একটি প্রশ্ন করুন নিজেকে— আমি কি প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করছি?
অন্যের দোষ খুঁজে হয়তো কিছুক্ষণ স্বস্তি পাওয়া যায়, কিন্তু তাতে ক্যারিয়ার এগিয়ে যায় না।
যারা সফল হয়, তারা অজুহাত নয়—সমাধান খোঁজে। তারা অভিযোগ নয়—দক্ষতা বাড়ায়। তারা অপেক্ষা নয়—উদ্যোগ নেয়।🌿
মনে রাখবেন— আপনার ক্যারিয়ারের চালকের আসনে আপনি নিজেই। স্টিয়ারিং যদি অন্যের হাতে তুলে দেন, তাহলে গন্তব্যও অন্যের ইচ্ছায় নির্ধারিত হবে।
👉 আজ থেকেই সিদ্ধান্ত নিন— অভিযোগ কমাবো, শেখা বাড়াবো, পরিশ্রম বাড়াবো, আর নিজের সাফল্যের দায়িত্ব নিজেই নেব।🌴
👉 নিজের জীবন বদলাতে চাইলে, প্রথমে নিজের মানসিকতা বদলান। তখনই বদলে যাবে আপনার ক্যারিয়ার, আপনার ভবিষ্যৎ এবং আপনার পরিচয়। 💚💙
゚