Al Arafah Islami Bank Ltd. Moloy Bazar Outlet

Al Arafah Islami Bank Ltd. Moloy Bazar Outlet Islami Shariah Based fouth Generation Bank in Bangladesh. this bank carry always Shariah

20/08/2024
20/08/2024

আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি. এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন। ১৮ আগস্ট, ২০২৪ রবিবার পরিচালনা পর্ষদের ৪০৩ তম সভায় তিনি নির্বাচিত হন।
আলহাজ্ব সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আলহাজ্ব খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিঃ, কেডিএস এক্সেসরিজ লিঃ, কেডিএস এ্যাপারেলস লিঃ, কেডিএস লজিস্টিকস লিঃ, কেডিএস আইডিআর লিঃ, কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ, স্টিল এক্সেসরিজ লিঃ এবং কেডিএস পলি ইন্ডাস্ট্রিজ লিঃ।
আলহাজ্ব সেলিম রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকসহ অন্য একটি বেসরকারি ব্যাংকে দীর্ঘ ২৪ বছর ধরে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সুখবর সুখবর....গতকাল আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ডায়নামিক ...
29/03/2024

সুখবর সুখবর....

গতকাল আনুষ্ঠানিক ভাবে শুরু হলো আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি এর ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ডায়নামিক কারেন্সি ডেবিট কার্ড।

বর্তমানে আমাদের গ্রাহকদের কাছে যেই ডেবিট কার্ড টি আছে ফাস্ট ক্যাশ বা ইন্সট্যান্ট কার্ড সেই কার্ড গুলি দিয়েই দেশের বাহিরে ভ্রমনের সময় লেনদেন করা যাবে। অর্থাৎ কেনাকাটা করে বিল পেমেন্ট করতে পারবে, প্রয়োজনে এটিএম থেকে টাকা উত্তোলন করতে পারবে এবং অনলাইনে বিল পরিশোধ করতে পারবে। অনলাইন ট্রানজেকশন এর ক্ষেত্রে অবশ্যই ওটিপি ব্যবহার করতে হবে। ওটিপি এসএমএস ও ইমেইল দুই মাধ্যমেই প্রেরন করা হয়ে থাকে।

দেশের বাহিরে কার্ড ব্যবহার এর জন্য ভ্রমনের পূর্বে গ্রাহক কে অবশ্যই পাসপোর্ট এন্ডোরস করতে হবে। সকল শাখা থেকেই কার্ড এন্ডোরস করা যাবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বর্তমানে একজন নাগরিক ১২,০০০ ইউএসডি একবছরের জন্য এন্ডোরস করতে পারবে।
গ্রাহক তার একাউন্ট এর ব্যলেন্স থেকে সরাসরি অর্থ খরচ করতে পারবেন। বিশ্বের যেকোনো দেশে যে কোনো মুদ্রা তেই খরচ করুক একাউন্ট থেকে তৎক্ষনাত বৈদেশিকমুদ্রার সমপরিমান টাকা ডেবিট করা হবে। এজেন্ট ব্যাংকিং এর গ্রাহকদের কার্ডও এই সুবিধার আওতাভুক্ত , এন্ডোরসমেন্ট করতে হবে শাখা থেকে।

ই-টিন, ট্যাক্স রিটার্ন, সিআইবি, ইনকাম স্ট্যাটমেন্ট প্রভৃতি বিষয় না থাকায় বিদেশ ভ্রমনে গ্রাহক রা এই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ব্যবহার করে স্বাচছন্দ বোধ করবে।
ইতোপূর্বে ইস্যুকৃত সকল মাস্টারকার্ড ডেবিট/ইনস্ট্যান্ট কার্ড এই সুবিধার আওতাভুক্ত এবং ভবিষ্যতে যেই কার্ডগুলো ইস্যু করা হবে সবগুলোই ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড হবে।

13/02/2024

সুখবর সুখবর,
আল আরাফাহ ইসলামী ব্যাংকে এখন সম্ভাব্য ডাবল বেনেফিট ৫ বছর
৬মাসে।
মানে উক্ত সময়ে ১০ লাখ টাকায় সম্ভাব্য ২০ লাখ...

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তে বর্তমানে রয়েছে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মুনাফার হার! (০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে কার্যক...
01/02/2024

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি তে বর্তমানে রয়েছে গ্রাহকদের জন্য আকর্ষণীয় মুনাফার হার! (০১ ফেব্রুয়ারি ২০২৪ হতে কার্যকর)

১ মাসের মেয়াদী জমার হার ৬.০০%
৩ মাসের মেয়াদী জমার হার ৮.২৫%
৬ মাসের মেয়াদী জমার হার ৮.৫০%
১২ মাসের মেয়াদী জমার হার ৯.০০%
২৪ মাসের মেয়াদী জমার হার ৯.৫০%
৩৬ মাসের মেয়াদী জমার হার ৯.৫০%

***এছাড়াও ডিপিএস রেট ৯.৫০%

***স্পেশাল স্কীম রেট ১০% (নূন্যতম ২,৩,৫ বছর)

***প্রতি মাসে প্রতি লাখে ৮৩৩.৩৩ টাকা প্রদান করা হয়।

*** ৫ বছর ৬ মাসে এককালীন জমাকৃত টাকার দ্বিগুণ প্রদান করা হয়। (নূন্যতম ১০ লক্ষ টাকা)

তাই আর দেরি না করে এখনি যোগাযোগ করুন আপনার নিকটস্থ আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের যেকোনো শাখায়।

আল আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি,মলয় বাজার।দাউদকান্দি ,কুমিল্লা।

25/01/2024

এআইবি পিএলসি. আই-ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ইউটিলিটি বিল পরিশোধ করুন খুব সহজেই, প্রয়োজনে যখন তখন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আপনার নিকটস্থ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শাখায়। এছাড়াও যে কোনো প্রয়োজনে কল করুন 16434 অথবা 09611016434 নম্বরে।

আসসালামু আলাইকুম। শুভ সকালআজ রোজ সোমবার ১লা জানুয়ারী ২০২৪, ১৭ ই পৌষ ১৪৩০১৮ ই জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।(ভালো থাকুন, সুস্থ ...
01/01/2024

আসসালামু আলাইকুম।
শুভ সকাল
আজ রোজ সোমবার
১লা জানুয়ারী ২০২৪, ১৭ ই পৌষ ১৪৩০
১৮ ই জমাদিউস সানি ১৪৪৫ হিজরি।
(ভালো থাকুন, সুস্থ থাকুন, শরিয়া ভিত্তিক লেনদেনে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর সাথেই থাকুন)

31/12/2023

নতুন বছরের আগমনে নতুন সম্ভাবনার যথাযত উদযাপন ও গ্রাহক সেবার দৃঢ়তর অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর। আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি. এর পক্ষ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।

Excise Duty বা আবগারি শুল্ক বিষয়ক সংক্ষিপ্ত আলোচনাঃ===============================Excise Duty বা আবগারি শুল্ক নিয়ে অনেকে...
30/12/2023

Excise Duty বা আবগারি শুল্ক বিষয়ক সংক্ষিপ্ত আলোচনাঃ
===============================

Excise Duty বা আবগারি শুল্ক নিয়ে অনেকেই প্রায়শই জানতে চান। বিশেষ করে ব্যাংকের ডিসেম্বর ক্লোজিং শেষ হবার পর যখন সরকার কর্তৃক আরোপিত এই ‘পরোক্ষ কর’টি গ্রাহকদের হিসাবে আরোপ করা হয় তখন থেকেই এই প্রশ্নটির উদয় হতে থাকে। অনেকের ক্ষেত্রে বিষয়টি আবার দুশ্চিন্তায় রূপ নেয়। তো আজ আমরা এই ‘এক্সাইজ ডিউটি’ নিয়ে জানার চেষ্টা করব। তো চলুন, আলোচনা শুরু করা যাক।

প্রথমত, Excise Duty বা আবগারি শুল্ককে আমাদের সম্মানিত অনেক গ্রাহক ব্যাংক চার্জ মনে করে ভুল করেন। আসলে এটি মোটেই ব্যাংক কর্তৃক আরোপিত কোন চার্জ নয় বরং এটি সম্পূর্ণভাবে সরকার কর্তৃক আরোপিত এক ধরনের ‘কর’।

দ্বিতীয়ত, এক্সাইজ ডিউটি আপনার হিসাবে বছরে একবারই অর্থাৎ ডিসেম্বর এর শেষে আরোপ করা হয়। বছরে একবারের অধিক এই কর আরোপ করার কোনো সুযোগ নেই।

তৃতীয়ত, যেহেতু করটি বছরে একবার আরোপ করা হয়; তাই, বছরের কোনো সময় যদি আপনি আপনার হিসাবটি বন্ধ করে দিতে চান তাহলেও কিন্তু, ঐ সময়ে এই করটি আরোপিত হবে কারণ ঐ বছরের শেষে আপনার হিসাবের তো আর কোনো অস্তিত্ব থাকবে না।

চতুর্থত, সঞ্চয়ী, চলতি, এসএনডি, বিভিন্ন ডিপোজিট স্কীম, ফিক্সড ডিপোজিটসহ সকল ধরনের ব্যাংক হিসাবে বছর শেষে কিংবা হিসাব বন্ধ করার সময়ে এই কর আরোপিত হবে।

প্রাথমিক আলোচনা শেষ। এবার আসা যাক হিসাবায়ন প্রসঙ্গে।

আপনার ব্যাংক একাউন্টে সারা বছরের কোনো একটা সময়ের ব্যালেন্স বা স্থিতি যদি একটি নির্দিষ্ট সীমা স্পর্শ করে, তাহলেই একটি নির্দিষ্ট পরিমাণ (প্রযোজ্য হার অনুযায়ী) এক্সাইজ ডিউটি বা আবগারি শুল্ক আপনার একাউন্ট হতে কর্তন করা হয়ে যাবে। অর্থাৎ আপনার সারা বছরের লেনদেন এর উপর ভিত্তি করে এটি কর্তন করা হয়। তবে সারা বছরে যদি আপনার একাউন্টের ব্যালেন্স ১ লক্ষ টাকার নিচে থাকে, তাহলে কোনো আবগারি শুল্ক কর্তন করা হবে না। ব্যালেন্স বা স্থিতি যদি ১ লক্ষ টাকার উপরে চলে যায়, সেক্ষেত্রে প্রযোজ্য হারে এক্সাইজ ডিউটি কর্তন এর প্রসঙ্গ চলে আসবে। যেমন ধরা যাক, আপনার হিসাবে ফেব্রুয়ারি মাসের কোনো এক সময়ে আপনার পরিচিতি কেউ একজন ৯০ হাজার টাকা জমা দিলেন। এতে করে আপনার একাউন্টের স্থিতি গিয়ে দাঁড়াল ১ লক্ষ ৫০ হাজার টাকা। তো সেই ৯০ হাজার টাকা পরদিনই আপনি আবার উত্তোলন করে ফেললেন। এরপর সারা বছরে আর কখনো আপনার ব্যাংক একাউন্টের ব্যালেন্স ১ লক্ষ টাকার উপরে যায়নি। কিন্তু যেহেতু আপনার হিসাবের স্থিতি পুরো বছরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে একবার ১ লক্ষ টাকার উপরে উঠেছিল তাই ডিসেম্বর মাসে আপনাকে প্রযোজ্য হারে অর্থাৎ ১৫০ টাকার আবগারি শুল্ক প্রদান করতে হবে। এখন কি বিষয়টা পরিস্কার হলো?

এবার আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর অর্থ মন্ত্রণালয় এর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে আবগারি শুল্ক বিষয়ক সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও.নং-১৪৩-আইন/২০২০/১০৪-আবগারি, তারিখঃ ১১.০৬.২০২০ অনুসারে আবগারি শুল্ক বিষয়ক প্রযোজ্য হার সম্পর্কে জেনে নিব।

আবগারি শুল্ক নির্ভর করে পুরো বছরের যেকোনো সময়ে আপনার হিসাবের সর্বোচ্চ স্থিতি’র উপর (উত্তোলন বা জমা)। এক্ষেত্রে প্রযোজ্য হার হবেঃ

- ০ হতে ১,০০,০০০/- টাকা পর্যন্ত ০
- ১,০০,০০১/- হতে ৫,০০,০০০/- টাকা পর্যন্ত ১৫০/-
- ৫,০০,০০১/- হতে ১০,০০,০০০/- লক্ষ টাকা পর্যন্ত ৫০০/-
- ১০,০০,০০১/- হতে ১,০০,০০,০০০/- লক্ষ টাকা পর্যন্ত ৩০০০/-
- ১,০০,০০,০০১/- হতে ৫,০০,০০,০০০/-লক্ষ টাকা পর্যন্ত ১৫,০০০/- এবং
- ৫,০০,০০,০০১/- হতে তদুর্ধ্ব যেকোনো পরিমাণের জন্য ৪০,০০০/- টাকা।

এই হলো আবাগরি শুল্ক বিষয়ক আলোচনা। চেষ্টা করেছি ছোট পরিসরে আপনাদের প্রশ্নগুলোর বিস্তারিত উত্তর তুলে ধরতে। তারপরেও কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের জানান। বর্তমান পরিস্থিতিতে ঘরে বসেই আপনার ব্যাংকের সব ধরনের ডিজিটাল লেনদেন সেবা গ্রহণ করুন এবং নিরাপদে থাকুন। সবার সুস্থতা কামনা করছি

19/12/2023

বাংলাদেশ ব্যাংক এর National Payment Switch Bangladesh (NPSB) নেটওয়ার্ক জরুরি মেইনটেন্যান্স কার্যক্রম পরিচালনার জন্য আগামী ২০ ডিসেম্বর, ২০২৩, রাত ১২.০০ টা (১৯ ডিসেম্বর মাঝরাত) হতে ২০ ডিসেম্বর, ২০২৩, সকাল ১০.০০ টা পর্যন্ত বন্ধ থাকবে।

Address

Moloy Bazar, Po: Borkuta, Daudkandi
Cumilla
3517

Opening Hours

Monday 09:30 - 06:00
Tuesday 09:30 - 06:00
Wednesday 09:30 - 06:00
Thursday 09:30 - 06:00
Sunday 09:30 - 06:00

Telephone

+8801742436021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Arafah Islami Bank Ltd. Moloy Bazar Outlet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al Arafah Islami Bank Ltd. Moloy Bazar Outlet:

Share

Category