Voice of the Holy Quran-ভয়েস অফ দ্যা হলি কোরআন

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • Voice of the Holy Quran-ভয়েস অফ দ্যা হলি কোরআন

Voice of the Holy Quran-ভয়েস অফ দ্যা হলি কোরআন কোরআনের সুর ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তর।

08/07/2026

#الحمدلله #কুরআন

02/04/2026

১.মাসায়েল.
মাসবুক ব্যক্তি ভুলে ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কী?

প্রশ্নঃ- আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাসবুক হয়ে নামাজে ইমামের সাথে ডানদিকে সালাম ফিরিয়ে ফেললে পরে মনে পড়লো যে আমার নামাজ বাকী আছে, তখন সমাধান কী?

উত্তরঃ👇👇👇👇👇👇👇
علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم

নামাজের জামাতে যে ব্যক্তির শুরুতে এক বা তার অধিক রাকাত ছুটে যায়, তাকে ‘মাসবুক’ বলা হয়। আর মাসবুক ব্যক্তি যদি অসর্তকতা বশত বা ভুলে ইমামের সাথে বা ইমাম সালাম ফেরানোর পূর্বে সালাম ফিরিয়ে ফেলে তাহলে দেরি না করে সাথে সাথে দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ আদায় করবে। সিজদা সাহু করতে হবে না।
আর যদি ইমামের সালাম ফিরানোর পর দেরি করে সালাম ফিরায় তবে সিজদা সাহু করতে হবে। আর যদি উক্ত মাসবুক মনে করে যে, ইমামের সাথে সালাম ফিরাতে হবে তাই সে ইচ্ছা করেই সালাম ফেরায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। (আল বাহরুর রায়েক ১/৬৬২)
والله اعلم بالصواب

উত্তর দাতা:
শাইখ উমায়ের কোব্বাদী
সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর
খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of the Holy Quran-ভয়েস অফ দ্যা হলি কোরআন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of the Holy Quran-ভয়েস অফ দ্যা হলি কোরআন:

Shortcuts

Share