Astha life insurance Company Chittagong Branch

Astha life insurance Company  Chittagong  Branch Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Astha life insurance Company Chittagong Branch, Insurance Company, Chittagong, Chittagong.
(1)

বাংলাদেশের বীমা সেক্টরে বিরল দৃষ্টান্ত স্থাপন ও অসামান্য অবদান রাখায় "বেস্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড
Astha Life Insurance Company Limited, One and Only Life Insurance Company of Bangladesh Army.

Shout out to my newest followers! Excited to have you onboard! Babu Talukder, Nasrin Akter Shimu, Md Jaber Hossein, MD M...
16/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Babu Talukder, Nasrin Akter Shimu, Md Jaber Hossein, MD Mehedi Hassan Meraz, Mohammad Manik, HM Hamim Mia

গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপদ্বিতীয় দফায় ৫,৮৬৮ পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দা...
14/09/2026

গ্রাহকের আস্থা পুনর্গঠনে আইডিআরএর আরেকটি বড় পদক্ষেপ

দ্বিতীয় দফায় ৫,৮৬৮ পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ

ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমা দাবি দ্রুত নিষ্পত্তি এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে দ্বিতীয় দফায় ৫,৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

আইডিআরএর উদ্যোগে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে এসব বৈধ ও দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।

দ্বিতীয় দফায় পাঁচটি জীবন বীমা কোম্পানির পলিসিধারীদের এসব দাবি পরিশোধ করা হচ্ছে। এর মধ্যে পদ্মা ইসলামী লাইফের ৩,৬০০ জন পলিসিধারীর ১২ কোটি টাকা, হোমল্যান্ড লাইফের ১,১৪৫ জনের ৪ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৫১৪ টাকা, ফারইস্ট ইসলামী লাইফের ৫৮০ জনের ৫ কোটি টাকা, সানফ্লাওয়ার লাইফের ৩০০ জনের ৫৫ লাখ ৩০ হাজার টাকা এবং সানলাইফের ২৪৩ জন পলিসিধারীর ৫০ লাখ ১৮ হাজার ৪৫৭ টাকা রয়েছে।

দুই দফায় ৮,৪১৭ পলিসিধারীর ৩৭.৫৪ কোটি টাকা

এর আগে গত ৩ সেপ্টেম্বর ২০২৬ প্রথম দফায় আইডিআরএর উদ্যোগে সাতটি জীবন বীমা কোম্পানির ২,৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়।

দুই দফা মিলিয়ে এখন পর্যন্ত মোট ৮,৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়েছে।

শুধু দাবি পরিশোধ নয়, আস্থা পুনর্গঠনের প্রতীকী উদ্যোগ

আইডিআরএ মনে করে, এই উদ্যোগের গুরুত্ব শুধু পরিশোধ করা অর্থের পরিমাণে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে বীমা দাবি না পাওয়ায় যেসব পলিসিধারী ও তাদের পরিবারের মধ্যে হতাশা ও অনাস্থা তৈরি হয়েছে, তাদের কাছে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের অন্যতম প্রধান লক্ষ্য।

দাবি পরিশোধের এই কার্যক্রম মূলত একটি প্রতীকী উদ্যোগ—বীমা খাতে মানুষের আস্থা ফিরিয়ে আনার একটি দৃশ্যমান পদক্ষেপ। এর মাধ্যমে আইডিআরএ দেখাতে চায় যে, বৈধ দাবি পরিশোধ এবং পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।

আইডিআরএর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন-এর নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বীমা খাতে শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আইডিআরএ মনে করে, বীমা খাতে আস্থা একদিনে তৈরি হয় না; ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমেই তা পুনর্গঠন করতে হয়। তাই দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির এ উদ্যোগ একটি চলমান প্রক্রিয়ার অংশ।

অবশিষ্ট বৈধ ও অপরিশোধিত বীমা দাবিগুলো যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং বীমা খাতে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে আইডিআরএর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

14/09/2026

দেশব্যাপী ইউনিট ম্যানেজার (UM) নিয়োগ!!
ক্যারিয়ার গড়ুন আস্থা লাইফের সাথে...

আজই আবেদন করুন নিম্নোক্ত ই-মেইলে :
[email protected]
প্রয়োজনে যোগাযোগ করুন :
০১৭৬৯০৫৯২১৮





#আস্থালাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি







আজ বাংলাদেশ সেনাবাহিনীর আস্থা লাইফের ধামরাই, ঢাকা শাখার সম্মানিত গ্রাহক  সুফিয়া বেগম স্বাস্থ্য বীমার 31 হাজার 600 টাকার...
13/09/2026

আজ বাংলাদেশ সেনাবাহিনীর আস্থা লাইফের ধামরাই, ঢাকা শাখার সম্মানিত গ্রাহক সুফিয়া বেগম স্বাস্থ্য বীমার 31 হাজার 600 টাকার চেক গ্রহণ করিলেন। উল্লেখ্য তিনি মাত্র 3600 টাকা জমা দিয়ে একটা স্বাস্থ্য বীমা গ্রহণ করেছিলেন। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠান আস্থা লাইফ এভাবেই মানুষের সেবা করে আসছে।

Shout out to my newest followers! Excited to have you onboard! Raj Narayon Chakraborti, Abrar Fatimer Ma Moni
12/09/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Raj Narayon Chakraborti, Abrar Fatimer Ma Moni

শ্রদ্ধাঞ্জলি: শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল- এর ৩৮তম শাহাদাত বার্ষিকীঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২...
10/09/2026

শ্রদ্ধাঞ্জলি: শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, ইস্ট বেঙ্গল- এর ৩৮তম শাহাদাত বার্ষিকী

ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬ (বৃহস্পতিবার): শহিদ ল্যান্স নায়েক মো: আবেদ আলী, বীর বিক্রম, পার্বত্য চট্টগ্রামে ১২ ইস্ট বেঙ্গল (দি স্ট্রাইকিং টুয়েলভ) এর সাথে ১৯৮৮ সালে জুরাছড়ি জোনে কর্মরত ছিলেন। ১০ সেপ্টেম্বর ১৯৮৮ তারিখে সকাল ১০১৫ ঘটিকায় জুরাছড়ি জোনের অন্তর্গত মদইন্যাপাড়া ক্যাম্প হতে গোপন সংবাদের ভিত্তিতে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে মেজর শহীদ আহমেদ এর নেতৃত্বে একটি টহল দল বের হয়। অত্যন্ত সাহসী সেনাসদস্য হিসেবে সুপরিচিত ল্যান্স নায়েক আবেদ টহল দলের এক নম্বর স্কাউটের ভূমিকা পালন করছিলেন।

দুর্গম পাহাড়ে ঘন অরণ্যে টহল চলাকালীন আনুমানিক ১১০০ ঘটিকায় টহল দল শান্তি বাহিনীর অ্যাম্বুশে পতিত হয়। শান্তি বাহিনীর স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রের গুলিবর্ষণে ল্যান্স নায়েক আবেদ গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি বীরদর্পে শান্তি বাহিনীর অবস্থান লক্ষ্য করে তাঁর এসএমজি থেকে গুলি বর্ষণ করতে থাকেন। এসময় শান্তি বাহিনীর গ্রেনেডের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মর্মান্তিকভাবে আহত হওয়া সত্ত্বেও তিনি মৃত্যুর আগ পর্যন্ত শান্তি বাহিনীকে প্রাণপণে প্রতিহত করার চেষ্টা করেছিলেন।

তাঁর অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ মহামান্য রাষ্ট্রপতি তাঁকে 'বীর বিক্রম' খেতাবে ভূষিত করেন।

Relentless hard work, integrity, and firm determination.Heartfelt congratulations and best wishes to the top performers ...
10/09/2026

Relentless hard work, integrity, and firm determination.
Heartfelt congratulations and best wishes to the top performers of August 2026.
May this achievement inspire even greater success in the future.



আস্থা লাইফ সর্বদা অঙ্গীকারবদ্ধ—পলিসিহোল্ডারদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়।এই অঙ্গীকারের ধারাবাহিকতায় বাংলাদেশ নির...
07/09/2026

আস্থা লাইফ সর্বদা অঙ্গীকারবদ্ধ—পলিসিহোল্ডারদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়।

এই অঙ্গীকারের ধারাবাহিকতায় বাংলাদেশ নির্বাচন কমিশন, আগারগাঁও এ মৃত্যুবীমা দাবি বাবদ পাঁচ লাখ টাকা পরিশোধ করা হয়।

#আস্থালাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি








আস্থা লাইফ সর্বদা অঙ্গীকারবদ্ধ—পলিসিহোল্ডারদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়।এই অঙ্গীকারের ধারাবাহিকতায় সম্মানিত **ট...
04/09/2026

আস্থা লাইফ সর্বদা অঙ্গীকারবদ্ধ—পলিসিহোল্ডারদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষায়।

এই অঙ্গীকারের ধারাবাহিকতায় সম্মানিত **ট্রাস্ট ব্যাংক পিএলসি**-এর পলিসিহোল্ডারদের জন্য **ক্রিটিক্যাল ইলনেস ও মৃত্যুদাবি বাবদ মোট ২২,০০,০০০ (বাইশ লক্ষ) টাকার চেক** প্রদান করা হয়।

সম্মানিত পলিসিহোল্ডারদের পরিবারের প্রতি সহমর্মিতা ও দায়বদ্ধতার অংশ হিসেবে বীমা দাবির চেক প্রদান করেন আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত **সিইও ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ)**।

নমিনির পক্ষে বীমা দাবি গ্রহণ করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সম্মানিত **হেড অব এইচআর ডিভিশন ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার চৌধুরী, এনডিইউ, পিএসসি (অবঃ)**।

এ সময় সংশ্লিষ্ট গ্রাহক প্রতিনিধি এবং আস্থা লাইফের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

#আস্থা_লাইফ_ইন্স্যুরেন্স_কোম্পানি_লিমিটেড
#সুরক্ষিত_জীবনের_প্রতিশ্রুতি












Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Astha life insurance Company Chittagong Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Astha life insurance Company Chittagong Branch:

Shortcuts

Share