Janata Bank PLC-Chattogram Division

Janata Bank PLC-Chattogram Division Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Janata Bank PLC-Chattogram Division, Commercial bank, Janata Bank Bhaban, 27 Sk Mujib Road, Agrabad C/A, Chittagong.

পবিত্র ঈদ-উল-আযহা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।
16/06/2024

পবিত্র ঈদ-উল-আযহা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ, সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আসাদগঞ্জ কর্পোরেট শাখায় " জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট " খোলার শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মাননীয় জিএম ...
31/01/2024

আসাদগঞ্জ কর্পোরেট শাখায় " জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট " খোলার শুভ উদ্ভোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মাননীয় জিএম জনাব এস এম আব্দুল ওয়াদুদ মহোদয়। এসময় তিনি সবাইকে " জনতা ব্যাংক স্মার্ট একাউন্ট " খোলার আহবান জানান।

নতুন বছরের প্রথম দিনে জনতা ব্যাংক পিএলসি. চট্টগ্রাম বিভাগের মাননীয় মহাব্যবস্থাপক জনাব এস এম আব্দুল ওয়াদুদ মহোদয়কে ফুলেল ...
01/01/2024

নতুন বছরের প্রথম দিনে জনতা ব্যাংক পিএলসি. চট্টগ্রাম বিভাগের মাননীয় মহাব্যবস্থাপক জনাব এস এম আব্দুল ওয়াদুদ মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন এরিয়া ও কর্পোরেট প্রধানগন, শাখা ব্যবস্থাপকবৃন্দ সহ বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ও কর্মকর্তাগণ।
এসময় মহাব্যবস্থাপক মহোদয় সবাইকে নতুন বছরে নতুন উদ্যমে প্রতিষ্ঠানের সাফল্য অর্জনে কাজ করার আহ্বান জানান।

অদ্য ০৬ জুন, ২০২৩ইং জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস, চট্টগ্রাম-এ কর্তৃক আয়োজিত ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্...
06/06/2023

অদ্য ০৬ জুন, ২০২৩ইং জনতা ব্যাংক লিমিটেড, এরিয়া অফিস, চট্টগ্রাম-এ কর্তৃক আয়োজিত ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মানিত মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান জনাব আশরাফুল আলম মহোদয়।

এসময় তিনি "১০১ দিনের বিশেষ কর্মপরিকল্পনা-২০২৩" যথাযথভাবে বাস্তবায়ন করার নিমিত্তে এরিয়া-এ এর আওতাধীন ২৬ জন শাখা ব্যবস্থাপকদের কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন।

শ্রেনীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় বিষয়ক সমন্বয় সভা-২০২৩-------------------------------------------------অদ্য ৬ এপ্রিল'২০২৩ জ...
06/04/2023

শ্রেনীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় বিষয়ক সমন্বয় সভা-২০২৩
-------------------------------------------------
অদ্য ৬ এপ্রিল'২০২৩ জনতা ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে শ্রেনীকৃত ও অবলোপনকৃত ঋণ আদায় বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেডের সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ গোলাম মরতুজা মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিভাগীয় কার্যালয়ের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোঃ আশরাফুল আলম মহোদয়। উপস্থিত ছিলেন রিকভারি ডিপার্টমেন্ট -১ এর সহকারী মহাব্যবস্থাপক জনাব মোঃ মোস্তফা কামাল সহ কর্পোরেট ১ ও ২ এর সম্মানিত ইনচার্জবৃন্দ এবং বিভাগীয় কার্যালয়ের প্রতিনিধিবৃন্দ। এসময় ডিএমডি মহোদয় শাখার ইনচার্জগণের কাছ থেকে শ্রেনীকৃত ও অবলোপনকৃত ঋণের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং কার্যকরী দিকনির্দেশনা প্রদান করেন।

জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়-চট্টগ্রাম কর্তৃক  'সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) ' শীর্ষক ব্যাংকের স্ট...
23/03/2023

জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয়-চট্টগ্রাম কর্তৃক 'সেবা প্রদান প্রতিশ্রুতি (সিটিজেন চার্টার) ' শীর্ষক ব্যাংকের স্টেকহোল্ডারগনকে অবহিতকরন বিষয়ক ত্রৈমাসিক সভা-২০২৩ অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিভাগীয় কার্যালয়ের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোঃ আশরাফুল আলম মহোদয়। বিভাগীয় কার্যালয়ের সম্মানিত উপমহাব্যবস্থাপক জনাব মোঃ খালেদ মোস্তফা মহোদয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুজিব রোড কর্পোরেট শাখার সুযোগ্য উপমহাব্যবস্থাপক জনাম মো: নুরুল মোস্তফা মহোদয়।

সভার শুরুতে ১৯৭১ সালের ২৫শে মার্চের শহীদদের স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

আলোচনাকালে সম্মানিত মহাব্যবস্থাপক মহোদয় গ্রাহকদের কাছ থেকে তাদের ব্যাংকিং ফিডব্যাক নেন এবং আধুনিক ও কার্যকর ব্যাংকিং সেবাগ্রহনে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন। এসময় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে জনতা ব্যাংকের কার্যকর পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। এছাড়া সভায় বক্তব্য রাখেন শেখ মুজিব রোড কর্পোরেট শাখার সম্মানিত উপ মহাব্যবস্থাপক জনাব মোঃ নুরুল মোস্তফা, বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক জনাব বাদল কান্তি দাশ এবং বিভাগীয় কার্যালয়ের প্রশাসন-প্রধান জনাব হোসাইন আক্তার রাফি। সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি হয়।

অদ্য ২০শে মার্চ ২০২৩ ইং তারিখ, জনতা ব্যাংক লিমিটেড, গহিরা শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রা...
20/03/2023

অদ্য ২০শে মার্চ ২০২৩ ইং তারিখ, জনতা ব্যাংক লিমিটেড, গহিরা শাখার নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এর সম্মানিত মহাব্যবস্থাপক জনাব মোঃ আশরাফুল আলম মহোদয়। এসময় উপস্থিত ছিলেন এরিয়া অফিস, চট্টগ্রাম-এ এর সুযোগ্য উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ রেজাউল করিম মহোদয়।

অদ্য ০৭.০৩.২০২৩ইং তারিখ বাদ আসর জনতা ব্যাংক লিমিটেডের প্রয়াত প্রিন্সিপাল অফিসার মরহুম মাহবুবুল আলমের স্মরণে বিভাগীয় কার্...
07/03/2023

অদ্য ০৭.০৩.২০২৩ইং তারিখ বাদ আসর জনতা ব্যাংক লিমিটেডের প্রয়াত প্রিন্সিপাল অফিসার মরহুম মাহবুবুল আলমের স্মরণে বিভাগীয় কার্যালয়ের ইবাদাতখানায় দোয়া ও মোনাজাত করা হয়। এসময় বিভাগীয় কার্যালয়ের সম্মানিত মহাব্যবস্থাপক মহোদয়, বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীগন মরহুমের নাজাত এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারি কর্মস্থলে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরন করেন জনতা ব্যাংক লিমিটেড ড্রাইডক শাখার ব্যবস্থাপক মাহবুবুল আলম।

জনতা ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম বিভাগ থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত উপ মহাব্যবস্থাপক মহোদয়গনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জান...
06/03/2023

জনতা ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম বিভাগ থেকে সদ্য পদোন্নতি প্রাপ্ত উপ মহাব্যবস্থাপক মহোদয়গনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান অত্র বিভাগীয় কার্যালয়ের সম্মানিত মহাব্যবস্থাপক জনাব আশরাফুল আলম মহোদয়।

পদোন্নতি প্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মহোদয়গণঃ-
১. জনাব শম্ভু দাশ, লালদিঘী ইস্ট কর্পোরেট শাখা, চট্টগ্রাম।
২. জনাব মো: ফজলুল হক, এরিয়া অফিস, চট্টগ্রাম-বি।
৩.জনাব মো: খোরশেদ আলম চৌধুরী, ফরেন একচেঞ্জ কর্পোরেট শাখা, চট্টগ্রাম।

 #শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩, এরিয়া অফিস-কক্সবাজার তারিখ:- ০২.০৩.২০২৩জনতা ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের...
03/03/2023

#শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩, এরিয়া অফিস-কক্সবাজার
তারিখ:- ০২.০৩.২০২৩

জনতা ব্যাংক লিমিটেড, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সার্বিক দিক নির্দেশনায় এরিয়া অফিস, কক্সবাজার কতৃর্ক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৩ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সুযোগ্য কর্ণধার ও মহাব্যবস্থাপক জনাব মোঃ আশরাফুল আলম স্যার। সভাপতিত্ব করেন এরিয়া অফিস কক্সবাজারের ইনচার্জ ও সহকারী মহাব্যবস্থাপক জনাব শফিউল আলম স্যার। বিভাগীয় কার্যালয়গুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগ সর্বোচ্চ মুনাফা অর্জন করায় সভায় জিএম স্যারকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে অভিনন্দন জ্ঞাপন করা হয়। সম্মেলনে ২০২২ সালের হিসাব সমাপনীতে গুরুত্বপূর্ণ অর্জনের জন্য কক্সবাজার কর্পোরেট, টেকনাফ, চকরিয়া, পেকুয়া, লামা ও বান্দরবান শাখার ব্যবস্থাপকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সম্মেলনে বিজনেস সেশনে ২০২৩ সালের টার্গেট অর্জনে জিএম স্যার সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন এবং ম্যান টু ম্যান ব্যবসায়িক তথ্যসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Address

Janata Bank Bhaban, 27 Sk Mujib Road, Agrabad C/A
Chittagong
4000

Opening Hours

Monday 10:00 - 17:00
Tuesday 10:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 10:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Janata Bank PLC-Chattogram Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janata Bank PLC-Chattogram Division:

Shortcuts

Share