ডাচ্ বাংলা ব্যাংক,গোর্কণ ঘাট বাজার।

  • Home
  • Bangladesh
  • Brahmanbari
  • ডাচ্ বাংলা ব্যাংক,গোর্কণ ঘাট বাজার।

ডাচ্ বাংলা ব্যাংক,গোর্কণ ঘাট বাজার। ডাচ্ বাংলা ব্যাংক,(এজেন্ট ব্যাংক) গোর্কণঘাট বাজার

11/08/2026

২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন।

ডাচ্-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যায়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২৬ সালের এস.এস.সি./সমমান পরীক্ষায় উত্তীৰ্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

আবেদনের ঠিকানা: https://app.dutchbanglabank.com/DBBLScholarship/

15/07/2026
03/06/2026

খুবই অত্যন্ত জরুরি!

দয়া করে এই বার্তাটি এখনই আপনার পরিবার ও বন্ধুদের কাছে পাঠান।

কিছু লোক নিচের নম্বরগুলো থেকে কল পাচ্ছেনঃ
Tel: +94777455913
Tel: +37127913091
Tel: +37178565072
Tel: +56322553736
Tel: +37052529259
Tel: +255901130460
অথবা +371 / +375 / +381 দিয়ে শুরু হওয়া যেকোনো নম্বর থেকে।

এরা একবার ফোন করে কেটে দেয়।
আপনি যদি ফিরে কল করেন, তবে ৩ সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্ট কপি হয়ে যেতে পারে, এবং আপনার ফোনে যদি ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য থাকে—তাও কপি হয়ে যেতে পারে।

+375 — বেলারুশ
+371 — লাতভিয়া
+381 — সার্বিয়া
+563 — ভালপ্যারাইসো
+370 — ভিলনিয়াস
+255 — তানজানিয়া

এই নম্বরগুলোর কল রিসিভ করবেন না বা ফেরত কল করবেন না।

এছাড়া—
কোনো কলার আপনাকে যদি #90 বা #09 প্রেস করতে বলে,
কখনোই চাপবেন না।
এটি একটি নতুন প্রতারণার কৌশল, যার মাধ্যমে তারা আপনার সিম কার্ডে প্রবেশ পায়, আপনার নম্বর ব্যবহার করে কল করতে পারে এবং আপনাকে অপরাধে জড়িয়ে দিতে পারে।

👉 দয়া করে এই বার্তাটি যতজনকে পারেন ফরোয়ার্ড করুন, যাতে সবাই সতর্ক থাকতে পারে!

প্রেরকঃ
সাইবার ক্রাইম বিভাগ, বাংলাদেশ পুলিশ।

আগামীকাল ২৫/০৫/২০২৬ইং থেকে ৩১/০৫/২০২৬ইং, রোজ সোমবার থেকে রবিবার পর্যন্ত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
24/05/2026

আগামীকাল ২৫/০৫/২০২৬ইং থেকে ৩১/০৫/২০২৬ইং, রোজ সোমবার থেকে রবিবার পর্যন্ত, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।

13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

নববর্ষ বয়ে আনুক সকলের জন্য
সুখ, শান্তি ও সমৃদ্ধি

28/03/2026

প্রতারণার নতুন কৌশল!!

হঠাৎ কোনো অপরিচিত মেয়ের নম্বর থেকে আপনার মোবাইলে কল আসতে পারে। কলকারী মেয়ে অত্যন্ত নম্র-ভদ্র ও আন্তরিক ভঙ্গিতে আপনাকে অনুরোধ করে বলবে—
“ভাইয়া/আপু, আমি অনেক কষ্টে একটি সরকারি চাকরি পেয়েছি। কিন্তু যে কম্পিউটার দোকান থেকে আবেদন করেছিলাম, তিনি ভুলবশত আমার নম্বরের জায়গায় আপনার নম্বর দিয়ে দিয়েছেন। এখন চাকরির কনফার্মেশন মেসেজের ওটিপি আপনার নম্বরে গেছে। দয়া করে ওটিপিটা বললে আমার চাকরিটা হয়ে যাবে। আপনি না দিলে আমি খুব বিপদে পড়ে যাব বলেই কান্নাকাটি শুরু করে দিবে।”

তার কথাবার্তা এমনভাবে সাজানো থাকবে, যাতে তার প্রতি আপনার সহানুভূতি জাগে এবং আপনি তাড়াহুড়া করে তাকে সাহায্য করতে চান।

আপনি তার কথায় আকৃষ্ট হয়ে সরল বিশ্বাসে আপনার মোবাইলে পাঠানো OTP (One-Time Password) তাকে বলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতারক আপনার মোবাইলে থাকা বিভিন্ন অ্যাপের নিয়ন্ত্রণ নিয়ে নিবে। বিশেষ করে — আপনি কল কেটে দেওয়ার আগেই দেখবেন আপনার মোবাইল ব্যাংকিং একাউন্ট জিরো হয়ে গেছে।

এখানেই শেষ নয়। এরপর শুরু হবে আপনাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করা। কারণ প্রতারক ইতোমধ্যে আপনার Facebook, Messenger, WhatsApp, imo, এমনকি আপনার ব্যক্তিগত ছবি, মেসেজ ও আর্থিক তথ্য—সবকিছুর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে।

কাজেই কোনো অপরিচিত মেয়ের সুরেলা কণ্ঠে আকৃষ্ট হয়ে কোনো অবস্থাতেই OTP বলবেন না। মনে রাখবেন, OTP সম্পূর্ণ ব্যক্তিগত ও গোপন তথ্য। কোনো প্রতিষ্ঠান কখনো ফোন করে আপনার OTP চায় না। সন্দেহজনক কল এলে সঙ্গে সঙ্গে কল কেটে দিন।

📢 মনে রাখবেন, একটি ছোট অসাবধানতাই বড় ক্ষতির কারণ হতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন—নিজে বাঁচুন, অন্যকেও সতর্ক করুন।

Address

Brahmanbari

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডাচ্ বাংলা ব্যাংক,গোর্কণ ঘাট বাজার। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category