শান্তি প্রিয় সংগঠন —Shanti Prio Shonggoton -S.P.S

শান্তি প্রিয় সংগঠন —Shanti Prio Shonggoton -S.P.S অসহায় মানুষদের সাহায্য করা ও তাদের পাশে দাঁড়ানো। আপনার দান হোক কোনো দরিদ্রের জন্য।

ঈদ মোবারক! সুখ শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন 🌙
20/03/2026

ঈদ মোবারক!
সুখ শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন 🌙

আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে,  গত ৭ বছর ধরে “শান্তি প্রিয় সংগঠন” ভালোবাসা, দায়িত্ব আর মানবিকতার এক নিরলস যা...
17/03/2026

আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে, গত ৭ বছর ধরে “শান্তি প্রিয় সংগঠন” ভালোবাসা, দায়িত্ব আর মানবিকতার এক নিরলস যাত্রায় পাশে দাঁড়িয়ে আছে অসহায় মানুষের। প্রতি বছরের মতো এবারও ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমরা পৌঁছে গেছি তাদের দুয়ারে, যারা হয়তো এই খুশির দিনটাতে সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করে একটু সহানুভূতি আর সহযোগিতা।

আমাদের এই ছোট্ট প্রচেষ্টা শুধু কিছু বাজার সামগ্রী নয়, বরং ভালোবাসা, সম্মান আর একসাথে থাকার একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা। আমরা বিশ্বাস করি—ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তা সবার মাঝে ভাগ করে নেওয়া যায়।

আপনাদের দোয়া, ভালোবাসা আর সহযোগিতাই আমাদের এই পথচলার সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও “শান্তি প্রিয় সংগঠন” সবসময় মানুষের পাশে থেকে এমন মানবিক কাজ চালিয়ে যাবে। 🤍🌙

শান্তি প্রিয় সংগঠন – রমজান ২০২৬পবিত্র রমজান উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আল্লাহর অশেষ রহমতে টানা ৮ বছরের মতো ...
20/02/2026

শান্তি প্রিয় সংগঠন – রমজান ২০২৬
পবিত্র রমজান উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। আল্লাহর অশেষ রহমতে টানা ৮ বছরের মতো এবারও শান্তি প্রিয় সংগঠন অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়াতে পেরেছে। সাধ্যমতো ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারা আমাদের জন্য সত্যিই এক বড় নিয়ামত।
এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে যারা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষ করে প্রবাসে থাকা আমাদের ভাই ও বোনদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আপনাদের সহায়তাই আমাদের শক্তি।
প্রতিটি পরিবারের জন্য একটি করে প্যাকেজ প্রস্তুত করা হয়েছে। প্যাকেজে ছিল:
তেল, ডাল, বুট, মুড়ি, পেয়াজ, আলু ও ট্যাং।
আমাদের পরবর্তী কর্মসূচি হলো ঈদের আনন্দ সামগ্রী বিতরণ। আশা করি আগের মতোই সবাই স্বতঃস্ফূর্তভাবে পাশে থাকবেন এবং এই কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করবেন।
আল্লাহ আমাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন। সকলের মঙ্গল কামনায় ধন্যবাদ। ✨

রমজানের পবিত্র আলোয় আলোকিত হোক সবার জীবন।শুভেচ্ছান্তে — শান্তি প্রিয় সংগঠনরমাদান মোবারক 🌙
18/02/2026

রমজানের পবিত্র আলোয় আলোকিত হোক সবার জীবন।
শুভেচ্ছান্তে — শান্তি প্রিয় সংগঠন
রমাদান মোবারক 🌙

সাহরী ও ইফতারে সময়সূচী
18/02/2026

সাহরী ও ইফতারে সময়সূচী

রমজানে দান করা শুধু ইবাদত নয়, আল্লাহর নৈকট্য পাওয়ার এক মহা সুযোগ। 🤲রোজার পবিত্রতায় যে দান করে, তার রিজিক ও রহমত বহুগুণে ...
09/02/2026

রমজানে দান করা শুধু ইবাদত নয়, আল্লাহর নৈকট্য পাওয়ার এক মহা সুযোগ। 🤲

রোজার পবিত্রতায় যে দান করে, তার রিজিক ও রহমত বহুগুণে বাড়িয়ে দেন আল্লাহ।

এই রমজানে নিজের জন্য নয়, অন্যের হাসির কারণ হোন।

দান কমে না, বরং রমজানে তা সওয়াবের পাহাড়ে রূপ নেয়।

যে হাত দান করে, সেই হাতই কিয়ামতে ছায়া পাবে।

রমজান শেখায়—অন্যের ক্ষুধা বুঝতে, আর নিজের হৃদয় খুলে দিতে।

গোপনে করা দানই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।

রমজানে একটি ইফতার করানোও জান্নাতের পথে এক ধাপ এগিয়ে দেয়।

দান করুন, কারণ রমজান ফিরে আসবে কিনা—আমরা জানি না।

আপনার সামান্য দান, কারো জীবনে বড় রহমত হতে পারে।

আসসালামু আলাইকুমধর্মপ্রাণ মুসলিম ভাই বোন,  সামনে রমজান, সকলেই কোনো না কোনো ভাবে আল্লাহর রহমতে ইফতার ও সাহরি ভালো কাটাবে ...
03/02/2026

আসসালামু আলাইকুম
ধর্মপ্রাণ মুসলিম ভাই বোন, সামনে রমজান, সকলেই কোনো না কোনো ভাবে আল্লাহর রহমতে ইফতার ও সাহরি ভালো কাটাবে কিন্তু যারা অসহায় তাদের কথা চিন্তা করেছেন?
কিছু বছর আগেও ১০০০ টাকা দিয়ে মাসিক বাজার করা যেত কিন্তু এখন ৫ কেজি তেলের দাম ৯০০ টাকা। এই অবস্থায় অসহায় হত দরিদ্র পরিবার গুলো কিভাবে রমজান মাস পার করবে একটু ভেবেছেন?
তাই আসুন অসহায় পরিবার গুলোর জন্য সকলে এগিয়ে আসি। দান করলে আল্লাহ খুশি হয় ও গোপন ভাবে দান করলে আল্লাহ আরো বেশি খুশি হয়।
আমরা শান্তি প্রিয় সংগঠন বিগত সাত বছর যাবত আপনাদের সহযোগিতায় প্রতি রমজান মাসে ও প্রতি ঈদে, ঈদ বাজার উপহার দিয়ে আসছি (গোপনীয় ভাবে)। এইবারও একই ভাবে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে রমজানের বাজার সামগ্রী দিতে চাচ্ছি আপনাদের সহযোগিতায়৷
তাই আসুন আমরা একত্রিত হয়ে মানবতার বন্ধনে জড়িয়ে আল্লাহর রহমতের জন্য রাজি খুশি হয়ে যায়।
বিকাশ :সাইফ : 01726-437259 ( personal)
নগদ / রকেট : 01705-510818
ব্যাংক : AB Bank limited
Bhairab Bazar Branch (4007)
• Account name: Riyaj Uddin
• A/c : 4007-373962-308
বি: দ্র: অনুদান পাঠানোর পর অবশ্যই আপনার অনুধানের পরিমান ও নাম্বার টুকুর শেষ সংখ্যা এসএমএস দিয়া জানিয়ে দিবেন।

শহীদের রক্তে রাঙানো বিজয়, চির অম্লান স্বাধীনতা।
15/12/2025

শহীদের রক্তে রাঙানো বিজয়, চির অম্লান স্বাধীনতা।

আসসালামু আলাইকুম ১৩ আগষ্ট এই দিন টা যতটুকু সামান্য তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের শান্তি প্রিয় সংগঠন এর জন্য। এট...
13/08/2025

আসসালামু আলাইকুম

১৩ আগষ্ট এই দিন টা যতটুকু সামান্য তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের শান্তি প্রিয় সংগঠন এর জন্য। এটির কারণও এক সুন্দর চিন্তা চেতনার সাথে জরিত এক অক্লান্ত পরিশ্রম ও ইচ্ছা শক্তি।তৎকালীন ৬ষ্ঠ শ্রেণির ছাত্ররা "মাদার তেরেসা গল্প শুনে অনুপ্রাণিত হয়ে এক মানবিক চিন্তা চেতনা নিয়ে ভৈরব এর মাঝে ফুটে উঠছে এক নতুন নাম " শান্তি প্রিয় সংগঠন "

আজ এক পা এক পা করে ৭ টি বছর পার করলাম আপনাদের ভালোবাসা ও কিছু সাফল্য নিয়ে। সেই সাফল্য বর্ষপূর্তি উদযাপন করতে গিয়েছিলাম ছনছাড়া এতিম বাচ্চাদের সাথে। আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক তাদের দোয়া এবং আমাদের এগিয়ে চলা আরো সুন্দর হোক মানবিক কাজের মধ্য দিয়ে।ধন্যবাদ আমাদেরকে সব সময় সাপোর্ট দিয়ে সহায়তা করার জন্য।
' দান হোক অসহায়দের জন্য,জীবন হোক মানবতার জন্য'
★★শান্তি প্রিয় সংগঠন★★

শান্তিপ্রিয় সংগঠনের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছনছাড়া এতিমখানায় এতিম ছেলেদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়েছিল।এরই স...
13/08/2025

শান্তিপ্রিয় সংগঠনের ৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছনছাড়া এতিমখানায় এতিম ছেলেদের নিয়ে দোয়ার আয়োজন করা হয়েছিল।এরই সাথে তাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছিল

সাফল্যের ৭ম বছর উপনীত হওয়ায় আমরা আপনাদের সহায়তা ও ভালোবাসার সাথে স্বাদু বাদ জানাই। সামনের পথ যেন আরো সুন্দর হয় আমাদের "শ...
12/08/2025

সাফল্যের ৭ম বছর উপনীত হওয়ায় আমরা আপনাদের সহায়তা ও ভালোবাসার সাথে স্বাদু বাদ জানাই। সামনের পথ যেন আরো সুন্দর হয় আমাদের "শান্তি প্রিয় সংগঠন "এর প্রতিটি সদস্যর। দোয়া করবেন আমাদের জন্য।

25/07/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

Address

Bhairab Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when শান্তি প্রিয় সংগঠন —Shanti Prio Shonggoton -S.P.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শান্তি প্রিয় সংগঠন —Shanti Prio Shonggoton -S.P.S:

Share