10/02/2026
আপনি যখন কোন ব্যাংক থেকে লোন নিতে জান তখন ব্যাংক আপনার কাছ থেকে আগে আপনার ইনকাম সোর্স জানতে চায় অর্থাৎ আপনি ব্যাংকের লোন নিলে পরিশোধ করতে পারবেন কিনা, এছাড়া ও ব্যাংকের রিকয়ারমেন্ট অনুযায়ী এগ্রিমেন্ট, স্ট্যাম্প সাথে একদাগা ডকুমেন্ট দিতে এত কিছুর পরে ও ব্যাংক সতুষ্ট নয় আবার লোনের গ্যারান্টর ও দিতে হয় কার লোন নেওয়ার পর আপনি যদি মারা জান কিংবা লোন নিয়ে না দেন তখন ব্যাংক গ্যারান্টরের কাছ থেকে টাকা আদায় করবে এখন আবার অনেক ব্যাংকে চালু হয়েছে
লোনের সাথে ইনস্যুরেন্স মানে ব্যাংক থেকে লোন নিয়ে আপনি মারা গেলে ব্যাংক ইনস্যুরেন্স কোম্পানির কাছ থেকে লোনের টাকা আদায় করবে। মানলাম এইগুলো সব ব্যাংকের প্রসেস পলিসি কিংবা ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম। এবার আসি আপনি যখন ব্যাংকে টাকা রাখতে যান তখন ব্যাংক আপনাকে কি দেয়া? শুধু একটা ডিপোজিট স্লিপ? ধরুন আপনি যদি ১০ বছরের জন্য ১০% রেটে ডিপিএস করেন তাহলে ব্যাংকযে আপনাকে ১০ বছর পুরো টাকা ফেরত দিবে কিংবা ১০বছর পর ১০% রেট পাবেন তার জন্য আপনাকে কোন এগ্রিমেন্ট কপি দেয়া? কিংবা ব্যাংক কি বলে আমি যদি আপনার টাকা ফেরত দিতে না পারি তাহলে কে দিবে? আপনি একাউন্ট ডিপিএস কিংবা এফডিয়ার করার সময় যেসব ডকুমেন্টস ফিলাপ করে ব্যাংক তো সব রেখে দেয় আপনাকে কি দেয় শুধু টাকা জমা দেওয়ার স্লিপ। গ্রাহক ব্যাংক থেকে লোন নিতে গেলে যদি ব্যাংকের এত পলিসি মানতে হয় তাহলে ব্যাংক যখন গ্রাহক টাকা যখন জমা রাখবে তখন গ্রাহকের ও পলিসি থাকা উচিত এবং সেটা ব্যাংকের মানতে হবে? এটা হলেহবে কি বর্তমানে সম্মিলিত ব্যাংকের গ্রাহকদের সাথে যেটা হচ্ছে অন্য ব্যাংকের গ্রাহক দের সাথে হবেনা আচ্ছা একটা কথা বলুন তো এই যে সম্মিলিত ব্যাংকের গ্রাহকদের ২০২৪ এবং ২০২৫ সালে ডিপোজিটের উপর ইন্টারেস্ট কমিয়ে ৪% দেওয়া হবে তাহলে ২০২৪ এবং ২০২৫ যে সব গ্রাহক এই ব্যাংক গুলো থেকে লোন নিয়েছে আমি এখানে বলতে চাচ্ছে সে সব সাধারন গ্রাহকদের কথা যারা লোন নিয়ে ঠিক ভাবে লোন টাকা ফেরত দিয়েছে কিংবা দিচ্চে তাদের কি এই দুই বছরের জন্য লোনের রেট কমিয়ে দেওয়া হয়েছে? না হয় নি কেন হয় নি? সেটার উত্তর হচ্ছে বাহিরের দেশের নিয়ম মেনে হেয়ার কাট নামে গ্রাহক কে ঠাকানো হচ্ছে কিন্তু ওসব দেশে গ্রাহক ব্যাংকে টাকা রাখলে যে ব্যাংক নিজেই ইনস্যুরেন্স করে গ্রাহকের টাকা সেইফ রাখে সেই নিয়ম হয়তো আমাদের কর্মকর্তারা জানেনা। তাইতো নিয়ম বানানো হয়েছে আপনার একাউন্টে যাই টাকা থাকুক না কেন ব্যাংক দেউলিয়া হলে আপনি পাবেন সর্বোচ্চ ২ লাখ টাকা। এই নিয়ম গুলো এবার বদলানো উচিত। সাধারন মানুষ ব্যাংকে টাকা রাখে বিশ্বাস করে যে ব্যাংকে তার টাকা সেইফ থাকবে এবং তাদের প্রয়োজনে টাকা ফেরত পাবে। যারা কোটি টাকা লুট করে নিয়েছে তাদের দায়তো কোন ভাবে সাধারন মানুষের ঘাড়ে চাপাতে পারেনা। সময় এসেছে প্রশ্ন করার।
সময় এসেছে নিয়ম বদলানোর। কারণ ব্যাংক চলে আমাদের টাকায়। আমরা না থাকলে ব্যাংকও থাকবে না। গ্রাহকের টাকা আগে সুরক্ষিত করতে হবে। নইলে এই সিস্টেম শুধু ব্যাংকের জন্য, মানুষের জন্য না। কমেন্টে ফুল ভিডিও লিংক দেয়া আছে দেখুন এবং পোস্ট বেশি
বেশি শেয়ার করুন, এতে যদি কর্মকর্তাদের টনক নড়ে।