সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল

  • Home
  • Bangladesh
  • Barisal
  • সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল

সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল >>>Branch Name- Agailjhara Branch
>>>Branch Code- 03012
>>>Routing Number- 200060079
"সোনালী ব্যাংকের আপডেট এবং সেবা সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন"

সোনালী ব্যাংকের পার্সোনাল/কনজ্যুমার লোন এখন আরো সুবিধাজনক ও সহজ কিস্তিতে পরিশোধযোগ্য! পূর্বে লিমিট ছিলো সর্বোচ্চ ২০,০০,০...
04/07/2026

সোনালী ব্যাংকের পার্সোনাল/কনজ্যুমার লোন এখন আরো সুবিধাজনক ও সহজ কিস্তিতে পরিশোধযোগ্য!

পূর্বে লিমিট ছিলো সর্বোচ্চ ২০,০০,০০০(বিশ লক্ষ) টাকা।
পূর্বে মেয়াদ ছিলো সর্বোচ্চ ০৫ বছর বা ৬০ কিস্তি।

বর্তমান লিমিট সর্বোচ্চ ৪০,০০,০০০(চল্লিশ লক্ষ) টাকা।
বর্তমান মেয়াদ সর্বোচ্চ ০৮ বছর বা ৯৬ কিস্তি।

সুবিধা নিতে যোগাযোগ করুন সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল বা আপনার নিকটতম সোনালী ব্যাংক শাখায়!

24/05/2026
জনস্বার্থে- সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল
22/05/2026

জনস্বার্থে- সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল

বিশেষ সরকারি নির্দেশনা মোতাবেক আগামীকাল শনিবার ব্যাংক খোলা থাকবে।

🕙 সময়ঃ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

গ্রাহকদের প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ধন্যবাদ।

আবগারি শুল্কের হার পরিবর্তন হতে যাচ্ছে আগামী বাজেটে! দেখে নিতে পারেন কত টাকা কাটবে আপনার ব্যাংক একাউন্ট থেকে!
18/05/2026

আবগারি শুল্কের হার পরিবর্তন হতে যাচ্ছে আগামী বাজেটে!
দেখে নিতে পারেন কত টাকা কাটবে আপনার ব্যাংক একাউন্ট থেকে!

জেনে নিন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটা হবে!

আবগারি শুল্ক(Excise Duty) এর হার পরিবর্তন হতে যাচ্ছে!

অ্যাকাউন্টে টাকা রাখলেই একটা নির্দিষ্ট সময়ে সরকার সেখান থেকে শুল্ক কেটে নেয়, যা আমরা "Excise Duty" বা আবগারি শুল্ক নামে চিনি। সম্প্রতি এই শুল্কের স্ল্যাবে কিছু পরিবর্তন আসতে যাচ্ছে।

​সহজে বোঝার জন্য নিচে বিস্তারিত দেওয়া হলো:
​
আবগারি শুল্ক (Excise Duty) কী?
এটি কোনো ব্যাংকের সার্ভিস চার্জ বা ফি নয়। এটি মূলত বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত একটি পরোক্ষ কর, যা ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কেটে সরাসরি সরকারি কোষাগারে জমা করে।
​
কখন এবং কীভাবে কাটা হয়?
​বছরে সাধারণত একবারই এই শুল্ক কাটা হয় (বেশিরভাগ ক্ষেত্রে ডিসেম্বর মাসের শেষে)।

​পুরো বছরের মধ্যে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) আপনার অ্যাকাউন্টের স্থিতি (Balance) সর্বোচ্চ যে অঙ্কে পৌঁছাবে, সেই সর্বোচ্চ অঙ্কের ওপর ভিত্তি করে এই শুল্ক হিসাব করা হয়।

​ নতুন সম্ভাব্য স্ল্যাব রেট:
​০ থেকে ৫ লক্ষ টাকা: কোনো শুল্ক নেই (Nil)
​৫,০০,০০১ থেকে ১০ লক্ষ টাকা: ৫০০ টাকা
​১০,০০,০০১ থেকে ৫০ লক্ষ টাকা: ৩,০০০ টাকা
​৫০,০০,০০১ থেকে ১ কোটি টাকা: ৫,০০০ টাকা
​১,০০,০০,০০১ থেকে ২ কোটি টাকা: ১০,০০,০০০ টাকা
​২,০০,০০,০০১ থেকে ৫ কোটি টাকা: ২০,০০,০০০ টাকা
​৫ কোটি টাকার ওপরে: ৫০,০০,০০০ টাকা

​⚠️ জরুরি তথ্য: আপনার অ্যাকাউন্টে বছরের শেষ দিন কত টাকা আছে সেটা বড় কথা নয়; পুরো বছরের যেকোনো একটি দিনেও যদি ব্যালেন্স ওপরের কোনো স্ল্যাব স্পর্শ করে, তবে সেই স্ল্যাব অনুযায়ীই শুল্ক কাটা হবে। এটি কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট, লোন একাউন্ট, এফডি সবকিছুর জন্যই প্রযোজ্য।

​ব্যাংকিং ও ফাইন্যান্স সংক্রান্ত এমন আরও দরকারি তথ্য সহজ বাংলায় পেতে ফলো করুন- Banking Bangla

​

19/04/2026



সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল

আপনার আর্থিক নিরাপত্তা আপনার নিজের হাতে। আধুনিক ব্যাংকিং সহজ হলেও প্রতারণার ঝুঁকিও বাড়ছে। তাই কিছু সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখুন—

👉 কখনোই কারও সাথে আপনার ATM PIN, OTP, CVV, Internet Banking Password বা Account তথ্য শেয়ার করবেন না।
ব্যাংক কখনো ফোন, SMS বা ব্যক্তিগতভাবে এসব তথ্য চায় না।

👉 কোনো অচেনা লিংক, SMS বা ফোন কলের মাধ্যমে আসা “অফার”, “লোন অনুমোদন” বা “KYC আপডেট” বার্তায় বিশ্বাস করবেন না—এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণা।

👉 ATM ব্যবহার করার সময় PIN সাবধানে/ঢেকে প্রবেশ করান এবং সন্দেহজনক ডিভাইস থাকলে ব্যবহার এড়িয়ে চলুন।

👉 ব্যাংকিং অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার শেষে অবশ্যই লগআউট করুন এবং পাবলিক Wi-Fi ব্যবহার করে লেনদেন করা থেকে বিরত থাকুন।

👉 আপনার মোবাইল ও সিম সবসময় নিরাপদ রাখুন, কারণ OTP/লেনদেন নিয়ন্ত্রণ সেখান থেকেই হয়।

💡 মনে রাখবেন—আপনার একটি ছোট অসাবধানতা বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
সতর্ক থাকুন, নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করুন।

>>>>>>>>>!!!সংশোধনী!!!>>>>>>নতুন সময়সূচি:🕘 সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত📢 জরুরি নোটিশসম্মানিত গ্রাহকবৃন্দ,জ্বাল...
04/04/2026

>>>>>>>>>!!!সংশোধনী!!!>>>>>>
নতুন সময়সূচি:
🕘 সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত

📢 জরুরি নোটিশ

সম্মানিত গ্রাহকবৃন্দ,
জ্বালানি সাশ্রয় সংক্রান্ত সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যাংকের কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

⏰ নতুন সময়সূচি:
🕘 সকাল ১০:০০টা থেকে বিকাল ৩:০০টা পর্যন্ত

👉 সকল প্রকার লেনদেন নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

⚠️ বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, অপ্রয়োজনীয় ভিড় এড়াতে সময় মেনে ব্যাংকে আসুন এবং প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করুন।

আপনাদের সহযোগিতাই আমাদের সেবা কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করবে।

ধন্যবাদান্তে,
সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল

11/12/2025

১৬ নভেম্বর, ২০২৫ হতে ১৫ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত "বিশেষ ঋণ আদায় কর্মসূচি" হিসেবে "খেলাপি ঋণ আদায় মাস" পরিপালনের অংশ হিসেবে সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল এর ব্যাংক প্রাঙ্গণে আজ ১০/১২/২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়ে গেলো কৃষিঋণ আদায় ও বিতরণ ক্যাম্প!

উক্ত ক্যাম্পে সদয় উপস্থিতির মাধ্যমে ক্যাম্পকে শতভাগ সফল করেছেন সম্মানিত কৃষিঋণ গ্রাহকবৃন্দ।

উক্ত ক্যাম্পে উপস্তিতি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি, জিএম অফিস বরিশালের সম্মানিত ডিজিএম জনাব মো: শাহ আলম, পিওবি বরিশাল ওয়েস্ট এর মাননীয় ডিজিএম জনাব বিভাষ চন্দ্র হাওলাদার এবং আগৈলঝাড়া শাখা, বরিশাল এর ম্যানেজার জনাব জাফর আহমাদ!

এখনো যারা আপনার খেলাপি ঋণ পরিশোধ করেননি, অনুগ্রহ করে অতিদ্রুত সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল এ যোগাযোগ করে ঋণ পরিশোধ কিংবা নবায়ন করুন এবং নিজেকে ঋণ খেলাপি তালিকা থেকে মুক্ত করুন।

ধন্যবাদ সংশ্লিষ্ট সকলকে!

সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্প্রতি একটি খবর আপনাদের অনেকের মাঝে কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে যে- "বাংলাদেশ ব্যাং...
18/11/2025

সম্মানিত গ্রাহকবৃন্দ, সম্প্রতি একটি খবর আপনাদের অনেকের মাঝে কিছুটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে যে- "বাংলাদেশ ব্যাংক আর সঞ্চয়পত্র বিক্রি করবেনা"।

"বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় থেকে সঞ্চয়পত্র, প্রাইজবন্ড বিক্রিসহ পাঁচ ধরনের সেবা বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ হতে যাওয়া সেবার তালিকায় আরও রয়েছে ছেঁড়াফাটা নোট বদল, সরকারি চালানের টাকা জমা দেওয়া ও চালানসংক্রান্ত ভাংতি টাকা প্রদান।

৩০ নভেম্বরের পর মতিঝিল কার্যালয় থেকে আর এসব সেবা পাওয়া যাবে না।

মতিঝিল কার্যালয় থেকে এসব সেবা বন্ধ হয়ে গেলে গ্রাহকদের এসব সেবা নিতে হবে বাণিজ্যিক ব্যাংক থেকে।"

অর্থাৎ সঞ্চয়পত্র সেবা আগের মতই চলমান থাকবে। শুধু বাংলাদেশ ব্যাংক সরাসরি যে বিক্রয় করতো- সেটা বন্ধ হয়ে যাবে।

অন্যান্য ব্যাংক(যেমন- সোনালী ব্যাংক) স্বাভাবিক নিয়মেই সঞ্চয়পত্র সেবা চলমান রাখবে!

মনে রাখবেন সঞ্চয়পত্র বাংলাদেশ সরকারের একটা প্রকল্প- যেখানে বাংলাদেশ ব্যাংক সরকার ও গ্রাহকের মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করে।

সুতরাং, সঞ্চয়পত্র বিক্রি বন্ধ হয়ে যায়নি- আগের মত-ই চালু রয়েছে। এ সংক্রান্ত সেবা(ক্রয়, নগদায়ন ও অন্যান্য) গ্রহন করতে আপনার নিকটস্থ বানিজ্যিক ব্যাংকে যোগাযোগ করুন।

সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল শাখা আপনাদের সেবায় নিয়োজিত- সদা-সর্বদা!

নিয়মিত ব্যাংকিং আপডেট পেতে লাইক/ফলো দিয়ে রাখতে পারেন আমাদের এই পেইজ!

Address

Https://shorturl. At/ac0bM
Barisal
8240

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when সোনালী ব্যাংক পিএলসি, আগৈলঝাড়া শাখা, বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category